প্রতিক্রিয়া
তোফায়েলের মন্ত্রিত্ব প্রত্যাখ্যানের সঙ্গে আমার সম্পর্ক নেই
সম্প্রতি কয়েকটি পত্রিকায় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাংসদ তোফায়েল আহমেদের সঙ্গে আমাকে জড়িয়ে একটি বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। এতে গত শনিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দেওয়া স্থানীয় সরকারমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের বরাত দিয়ে বলা হয়েছে, এক ডিনারে আমার সঙ্গে পরামর্শের পর নাকি তোফায়েল আহমেদ তাঁকে দেওয়া মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এই তথ্য সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। ওই রাতে তোফায়েল আহমেদের সঙ্গে আমি কোনো নৈশভোজে মিলিত হইনি। তাঁর মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গেও আমার লেশমাত্র সম্পর্ক নেই। এ কথা ভাবার কোনো অবকাশ নেই যে, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তোফায়েল আহমেদের মতো দীর্ঘদিনের অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতা আমার পরামর্শের মুখাপেক্ষী হবেন।
তবে এ কথা সত্য, তোফায়েল আহমেদের সঙ্গে আমার ঘনিষ্ঠতা দীর্ঘ প্রায় ৪৫ বছরের। তাঁর মতো বাংলাদেশের বিভিন্ন দলের আরও অনেক রাজনীতিবিদের সঙ্গেই আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
গতকাল (সোমবার) এ নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে আমার কথা হয়। সৈয়দ আশরাফুল ইসলাম আমাকে বলেছেন, তিনি এ রকম কোনো বক্তব্য দেননি।
দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, আমার ও প্রথম আলোর বিরুদ্ধে বর্তমান সরকারি দলের কয়েকজন নেতা বিভিন্ন সময়ে বিষোদ্গার করেছেন। এর আগে ২০১০ সালের ২১ সেপ্টেম্বর জাতীয় সংসদে সরকারের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শাজাহান খানসহ আরও কয়েকজন সাংসদ আমার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। প্রথম আলোয় প্রকাশিত কয়েকটি সংবাদের সূত্র ধরে এক মন্ত্রী আমাকে সংসদে তলব করারও দাবি জানিয়েছিলেন।
গত বছরের ১৯ মে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক তাঁর নির্বাচিত কিছু সাংবাদিককে ডেকে এক সংবাদ সম্মেলনে ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে আমাকে জড়িয়ে আবার সেই অসত্য অভিযোগের পুনরাবৃত্তি করেছিলেন।
প্রথম আলো ও আমার বিরুদ্ধে এ ধরনের অসত্য অভিযোগ ও আক্রমণ নতুন কিছু নয়। প্রায় ১৪ বছর ধরে এই প্রতিকূলতার মধ্য দিয়েই স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি বজায় রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
প্রথম আলো সব সময় মুক্তিযুদ্ধের চেতনা, ন্যায়, গণতন্ত্র ও প্রগতির পক্ষে ছিল। ভবিষ্যতেও তা-ই থাকবে।







Golam Nabi Khan
২০১২.০৯.১৮ ০২:৪৩Babul Nokrek
২০১২.০৯.১৮ ০২:৪৯Akash
২০১২.০৯.১৮ ০৩:২৩আশরাফ সাহেব - যদি তাই হয়, পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমান করুন আপনার কথার সত্যতা
Shafiq Bhuiyan
২০১২.০৯.১৮ ০৭:২৫Mahtaf Hossain
২০১২.০৯.১৮ ০৮:১২আপনার মর্মাহত বা শঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সরকার ও সরকারী লোকরা যত বেশী আপনার ও আপনার পত্রিকার বিরুদ্ধে যাচ্ছে, দেশের আপামর জনসাধারণ ততই বেশী বেশী করে আপনার পত্রিকার পাঠকে পরিণত তথা ভক্ত হয়ে পড়ছে। একটা পত্রিকার সম্পাদক বা প্রকাশকের সরকারের আনুকূল্য পাওয়ার চেয়ে, তার পত্রিকার জনপ্রিয়তা থাকা ও উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া কিন্তু অধিক দামী ; কোন দামী হীরক-খন্ডের চেয়েও।
হানিফ- ভালোখবর
২০১২.০৯.১৮ ০৮:১৩হাসিম উদ্দিন আহমেদ (সাখুয়া , ঈশ্বরগঞ্জ-ময়মনসিংহ)
২০১২.০৯.১৮ ০৮:১৪Without having any evidence Prothom Alo never declared any news. We believe on that last 14 years. Prothom Alo knows, how to handle this type of crisis.
রাতুল রায়
২০১২.০৯.১৮ ০৮:২৮প্রায় ১৪ বছর ধরে এই প্রতিকূলতার মধ্য দিয়েই স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি বজায় রেখে আপনি ও আপনার সহকর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তা জানে সারা বাংলাদেশ। জানে না কেবল কতিপয় দুর্নীতিবাজ। তারা অন্ধ বলে কি প্রলয় বন্ধ থাকবে?
মাসুদ মঞ্জুর
২০১২.০৯.১৮ ০৯:৩৫Md.Syful Islam
২০১২.০৯.১৮ ১০:০৫sayed Ahmed
২০১২.০৯.১৮ ১০:২০Shalom Amin
২০১২.০৯.১৮ ১০:৩৬
২০১২.০৯.১৮ ১০:৪২গণ মানুষের কণ্ঠ হও প্রথম আলো ।
B C Gomes
২০১২.০৯.১৮ ১১:৪০firoz ahmed
২০১২.০৯.১৮ ১১:৪১It is really very shameful that some media houses are trying to ridicule you. But, it is also a matter of deep concern that our society and country is still sticking with colonial time attitude. In a democratic country every people and politician have the right to consult with anybody within the country. It is right according to legal view and moral view.
Md. Asadur Rahman, Chittagong
২০১২.০৯.১৮ ১১:৫৪May long live you and your Prothom Alo !!!!
I believe that every patriot of Bangladesh along with you also.
Rahmat Ullah Saker
২০১২.০৯.১৮ ১২:৫০M A Ghani Sarker
২০১২.০৯.১৮ ১২:৫৬kaniz
২০১২.০৯.১৮ ১২:৫৭mukta rahman
২০১২.০৯.১৮ ১৩:২৬Mirza Mehedi Hasan
২০১২.০৯.১৮ ১৩:৪৬২০১২.০৯.১৮ ০৮:২৮
আমি আপনার অনুরাগী এবং আমার মনে হয় একবার আপনার কাছে গিয়ে বলি, 'আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধূলার তলে'...
Golam Masud
২০১২.০৯.১৮ ১৩:৪৮T Alahee
২০১২.০৯.১৮ ১৩:৫০ধন্যবাদ, স্যার। আপনার থেকে জাতিরও তা'ই প্রত্যাশা। কিন্তু এই পথ মসৃন নয়, ঝড়-তুফান, হুমকি-ধামকি আসবেই। নির্ভয়ে পথ চলতে হবে। সেই ব্যানা হুদার আমল থেকেই দেখছি। অনেকেই আপনার পিছু লেগেছিল। লাখো-কোটি পাঠকের নির্মল ভালবাসায় অপশক্তি হার মানবেই। মতিউর রহমান দীর্ঘজীবি ও প্রথম আলো চিরজীবি হোক।
khorshed ali
২০১২.০৯.১৮ ১৩:৫৭Md.Saidul Islam Khan
২০১২.০৯.১৮ ১৪:২৯Ratan Jyoti
২০১২.০৯.১৮ ১৪:৪২
২০১২.০৯.১৮ ১৫:১৩ABUL AZAM
২০১২.০৯.১৮ ১৬:৪৭Mohammed Khan
২০১২.০৯.১৮ ১৭:১৫prodip
২০১২.০৯.১৮ ১৯:০১SR Taufiq
২০১২.০৯.১৮ ২০:১০