বাজারে বিনিয়োগ-পুনর্বিনিয়োগ চলছে
দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ-পুনর্বিনিয়োগ করছেন। অনেক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নতুন করে বাজারে সক্রিয় হচ্ছেন। এর পাশাপাশি গত কয়েক দিনে বাজারে বিদেশি বিনিয়োগও বেড়েছে। এতে বাজারে লেনদেন বেড়েছে। আজ শনিবার প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুর রহমান এসব কথা বলেন।
রকিবুর রহমান বলেন, গত ১৭ জুলাই ডিএসইতে মাত্র ১২১ কোটি টাকা লেনদেন হয়েছিল। গত ১১ সেপ্টেম্বর লেনদেন হয় ৯৩৯ কোটি টাকা। এতে প্রমাণিত যে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। তিনি বলেন, যেসব ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সাইডলাইনে ছিলেন, তাঁরা নতুন করে বাজারে সক্রিয় হচ্ছেন। এ ছাড়া যাঁরা সক্রিয় ছিলেন, তাঁরা মাঝেমধ্যে মুনাফা তুলে নিচ্ছেন, সেই মুনাফা আবারও বিনিয়োগ করছেন। এতে বাজারে লেনদেনে গতি সঞ্চার হয়েছে।
রকিবুর বলেন, গত এক মাসে প্রায় এক হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ হয়েছে। এটাও লেনদেন বাড়ার অন্যতম কারণ। এ ছাড়া বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগের উদ্দেশে লংকাবাংলার মাধ্যমে আটজন বড় বিদেশি বিনিয়োগকারী এরই মধ্যে ঢাকায় এসেছেন। এর মধ্যে দুটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। কাল রোববার তাঁদের সঙ্গে বৈঠক রয়েছে। এ সময় তাঁদের কাছে সার্বিক বাজার পরিস্থিতি তুলে ধরা হবে।
ডিএসইর সভাপতি বলেন, বর্তমানে অনেক ভালো কোম্পানির শেয়ারের দাম বেশ আকর্ষণীয়। এসব কোম্পানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে। এ অবস্থায় দেখে, শুনে, বুঝে এবং কোনো প্রকার গুজবে কান না দিয়ে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।
এদিকে ডিএসইতে গত সপ্তাহে ৩৬ দশমিক ৮৫ শতাংশ লেনদেন বেড়েছে। এ হিসেবে আগের সপ্তাহ থেকে প্রায় এক হাজার ১০০ কোটি টাকার লেনদেন বেড়েছে। তবে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের সপ্তাহ থেকে প্রায় ৩ শতাংশ কমেছে।








monir
২০১২.০৯.১৫ ১৭:৫৫M Hossain
২০১২.০৯.১৫ ১৯:৪২SHAMSUL HUDA
২০১২.০৯.১৫ ১৯:৫৫Yes, we can see that Institutional and expatriate Investors are gradually coming back to stabilise the market. Now both SEC and DSE should play a very crucial role to encourage them. The prices of the shares of many companies and banks, with strong fundamentals, are much below their rational market price and would be good buy by investors with sufficient surplus funds.
Best of Luck to DSE President for a very fruitful meeting with the prospective foreign investors.
Do
২০১২.০৯.১৬ ০৯:৫৬