টি-টোয়েন্টি
যুবরাজের ম্যাচে ভারতের হার
মাঠে ফিরলেন যুবরাজ, বোলিংও করলেন দুই ওভার। পরে ব্যাট হাতে দারুণ করেও দলকে জেতাতে পারেননি
এএফপি
বল হাতে দুই ওভারে রান দিয়েছেন ১৪। তবে ব্যাট হাতে যেন সেই পুরোনো যুবরাজ। নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ১ চার ও ২ ছয়ে ৩৪ করলেন ২৬ বলে। যদিও আউট হয়ে গেলেন শেষ ওভারে। তীরে এসে তরি ডুবল ভারতেরও। শেষ বলে ৪ রান দরকার ছিল ভারতের, ফ্রাঙ্কলিনের বলে রোহিত শর্মা নিতে পারলেন ২। নিউজিল্যান্ডের কাছে ১ রানে হেরে টি-টোয়েন্টি সিরিজ হারল ভারত। এ নিয়ে ভারতের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলে সব কটি জিতল নিউজিল্যান্ড!
৫৫ বলে ৯১ করে প্রায় একাই দলকে ১৬৭ রানের পুঁজি এনে দিয়েছিলেন ম্যাককালাম। ম্যাচসেরাও তিনি। তবে জয়ের একটা বড় কৃতিত্ব ফ্রাঙ্কলিনের। কোহলি (৪১ বলে ৭০), রায়না (২২ বলে ২৭) ও যুবরাজের ঝড়ে শেষ ৭ ওভারে ৪৯ প্রয়োজন ছিল ভারতের, হাতে ৮ উইকেট। কিন্তু কোহলিকে ফেরালেন ফ্রাঙ্কলিন, শেষ ওভারে যুবরাজকে। পথ হারাল ভারতও। ওয়েবসাইট।








Ronju Khan
২০১২.০৯.১২ ১০:৫৯Bristy
২০১২.০৯.১২ ১৩:২৩