মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর এই তারিখ ঘোষণা করেছে।
১৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের দুটি পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ-৮ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.৫০-এর কম থাকলে কেউ আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না। ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) জানা যাবে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






