দৃষ্টিপ্রতিবন্ধীরা পেল টকিং বই

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১২-০৯-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

পাঠ্যবইয়ে পরিবর্তন করা হলে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা বিপাকে পড়ে। এ সমস্যা সমাধানে এই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো রেকর্ড করা বই বা টকিং বুক।
গতকাল মঙ্গলবার সমাজসেবা অধিদপ্তরের মিলনায়তনে ৩২টি সরকারি, একটি বেসরকারি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ১৭০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য এ ধরনের বই, বই পড়ার জন্য এমপি-থ্রি প্লেয়ার, মেমোরি কার্ড বিতরণ করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বিনা মূল্যে এ বইগুলো তৈরি করেছে ভিজ্যুয়ালি ইমপিয়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে বইগুলো তুলে দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন