যুক্তরাজ্যে চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক চালু

| তারিখ: ১২-০৯-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

যুক্তরাজ্যের প্রথম চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক গতকাল মঙ্গলবার সে দেশে চালু করা হয়েছে। দেশটির সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এভরিথিং এভরিহয়্যার (ইই) গতকাল লন্ডনের সায়েন্স মিউজিয়ামে আয়োজিত এক সেমিনারে এই নেটওয়ার্ক চালু করার কথা ঘোষণা করে। এই নেটওয়ার্ক মোবাইল ফোনে গ্রাহককে দ্রুতগতির ইন্টারনেটে প্রবেশের সুযোগ করে দেবে। এটি তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের চেয়ে পাঁচ গুণ বেশি দ্রুতগতির। ব্রিটিশ সরকার ২০১৫ সালের মধ্যে দেশটির সব নাগরিকের কাছে ইন্টারনেট-সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে চতুর্থ প্রজন্মের এই মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়েছে। ইই জানায়, লন্ডন, ম্যানচেস্টার, ব্রিস্টল, গ্লাসগো, নিউক্যাসল, লিভারপুল, নটিংহাম, ডার্বি, শেফিল্ড, লিডস, বার্মিংহাম, সাউদাম্পটনসহ ১৬টি শহর এই নেটওয়ার্কের আওতায় আসবে।
আস্তে আস্তে অন্যান্য শহরে এই নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া হবে। ইই আশা করছে, ২০১৪ সালের মধ্যে যুক্তরাজ্যের ৯৮ শতাংশ লোকের কাছে এই নেটওয়ার্ক পৌঁছে যাবে। সরকারি একটি সূত্র জানায়, প্রথম নকিয়া লুমিয়া ৯২০ হ্যান্ডসেটে এবং অ্যাপলের আইফোন ৫-এ এই নেটওয়ার্কের সংযোগ দেওয়া হবে। ধীরে ধীরে অন্যান্য হ্যান্ডসেটে এই নেটওয়ার্ক দেওয়া হবে। প্রথমে দামি দুটি হ্যান্ডসেটে সংযোগ দেওয়ায় অনেকেই হয়তো তা কিনতে পারবেন না। তবে প্রথমে যাঁরা এই নেটওয়ার্ক-সংবলিত হ্যান্ডসেট কিনবেন, তাঁদের হয়তো কিছুটা ছাড় দেওয়া হবে।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে রোকেয়া রহমান

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

monir

monir

২০১২.০৯.১২ ০৯:১৬
চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক, এ দেশে এত স্বপ্ন। 3G ই চালু হইল না। টেলিটক নিম্নমানের চায়না যন্ত্রপাতি দিয়ে 3G চালু করব শুনতাছি, কবে চালু হইব আল্লাই জানে।
২০১২.০৯.১২ ১৭:১১
কি আর করা Loading........... ! কম্পিউটার এর সামনে বসে Loading........... ! বিরক্ত হওয়া Loading...........! ছারা কি কিছু আছে Loading...........

Md.Masuk Uddin; Riyadh,Saudi Arabia

Md.Masuk Uddin; Riyadh,Saudi Arabia

২০১২.০৯.১৩ ০০:৪০
Oh boaring...!!!!!!!!!!!!.
now 3G is slow for me..
waitting for 4g..
hope comming in next 2013..