কথোপকথন

কুমির দেখে ভয় পেয়েছিলাম

| তারিখ: ১২-০৯-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
রাখী

রাখী

বাংলাভিশনে আজ শুরু হচ্ছে ধারাবাহিক নাটক জেনারেশন নেক্সট ডট। নাটকটি লিখেছেন ও পরিচালনা করছেন এজাজ মুন্না। অভিনয় করছেন রাখী। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।

আপনি ছিলেন গত বছরের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’। এবার যাঁরা সেরা হয়েছেন, তাঁদের কেমন মনে হচ্ছে?
ওদের সঙ্গে আমার কথা হয়েছে শুধু গ্র্যান্ড ফিনালের দিন। খুব অল্প সময় দেখেছি। কারও সঙ্গে আগে থেকে পরিচয় ছিল না। তবে ভালোই লেগেছে। যথেষ্ট স্মার্ট। ওরা নিজেদের সম্ভাবনাটাকে যদি ঠিকমতো কাজে লাগাতে পারে, তাহলে পুরোপুরি সফল হবে।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হওয়ার পরই আপনার ব্যস্ততা বেড়েছে?
হ্যাঁ। নাটক করছি, বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। বিভিন্ন অনুষ্ঠানে নাচ করছি। একটি নতুন জগতের সঙ্গে পরিচিত হতে পেরেছি।
নাটকের ব্যস্ততার কথা বলুন।
অনেক নাটক করছি। আজ থেকে আমার একটি ধারাবাহিক শুরু হচ্ছে, জেনারেশন নেক্সট ডট। নাটকটিতে একটি নতুন প্রজন্মের গল্প বলা হয়েছে। এখানে যাঁরা কাজ করেছেন, তাঁদের মধ্যে আমি সবার ছোট। কিন্তু হই-হুল্লোড়, আনন্দ, বন্ধুত্ব আর মেলামেশা দেখে তা বোঝার উপায় নেই। কাজটি করেছিলাম গত বছর।
কনার কাছ থেকে জেনেছি, আপনি তাঁর ‘ইয়োর লাভ’ গানটির মডেল হয়েছেন।
সে এক মজার অভিজ্ঞতা। গানটির শুটিং করতে আমরা গিয়েছিলাম শ্রীলঙ্কায়। কলম্বো আর গলে চমৎকার কিছু জায়গায় শুটিং করেছি। গলে ‘ক্রোকোডাইল পয়েন্ট’ নামে একটি জায়গা আছে। ওখানে অনেক কুমির। কুমিরের প্রজনন হয়। সেখানে কুমির দেখে খুব ভয় পেয়েছিলাম।
ইদানীং দেশের বাইরে খুব যাওয়া হচ্ছে?
তা বলতে পারেন। কাতার, সিঙ্গাপুর, দুবাই গিয়েছি। কদিন পর যাব ব্যাংককে। রায়হান খানের অচেনা প্রতিবিম্ব নাটকের শুটিং হবে। বিভিন্ন দেশে যাওয়া হচ্ছে ঠিকই, কিন্তু বেড়ানোটা একেবারেই হয় না।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন