কেটির নতুন ভাবনা

বিনোদন ডেস্ক | তারিখ: ১২-০৯-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
কেটি হোমস

কেটি হোমস

টম ক্রুজের সঙ্গে ছাড়াছাড়ির পর কেটি হোমসকে এখন পথ চলতে হচ্ছে একা। বিচ্ছেদের আগে জীবিকা নিয়ে অত চিন্তা করতে হয়নি। এখন করতেই হচ্ছে। তাই একাধিক বিজ্ঞাপন ও ফ্যাশন শোতে অংশ নেওয়ার চুক্তিপত্রে সই করছেন এই তারকা। কেটির কাছের এক বন্ধু জানিয়েছেন, একটি ফ্যাশন শোতে অংশ নেবেন কেটি; কোমল পানীয় প্রস্তুতকারক একটি প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি করছেন। এসব কাজের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক জমা হচ্ছে তাঁর ব্যাংক হিসাবে। এ ছাড়া পোশাকের ব্র্যান্ডের সঙ্গে তাঁর চুক্তি করার কথাও জানিয়েছে সূত্রটি। জি নিউজ ব্যুরো।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন