হিরোইনের জয়

বিনোদন ডেস্ক | তারিখ: ১২-০৯-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
কারিনা কাপুর

কারিনা কাপুর

অবশেষে হিরোইন ছবির জয় হলো! মধুর ভান্ডারকরের নতুন এই ছবিতে নায়িকা কারিনা কাপুরকে কয়েকবার ধূমপান করতে দেখা গেছে। আর তাতেই আপত্তি করে সেন্সর বোর্ড। ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়, ছবি প্রদর্শনের সময় ধূমপানবিরোধী সতর্কবাণী প্রচার করতে হবে টীকা হিসেবে। কিন্তু তাতে মোটেও রাজি ছিলেন না ভান্ডারকর এবং ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউটিভি মোশন পিকচার্স। দিল্লি হাইকোর্টে আপিল করেন তাঁরা। অবশেষে শুক্রবার হাইকোর্ট রায় দেন, হিরোইন যেমন আছে, তেমনই থাকবে। মুম্বাই মিরর।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন