‘টেলিভিশন’ নিয়ে অনুষ্ঠান বাংলাভিশনে
মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি টেলিভিশন-এর আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনী হবে শিগগিরই। এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ। এতে থাকবে টেলিভিশন ছবিটি নিয়ে আরও কিছু খবর। রাজধানীর এক রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানটি আজ সরাসরি সম্প্রচার করবে বাংলাভিশন, দুপুর পৌনে ১২টায়। এখানে উপস্থিত থাকবেন টেলিভিশন ছবির শিল্পী, কলাকুশলী এবং দেশের কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
- আপনার মতামত দিন






