ঢাকা ও কলকাতার টিভিতে ‘স্বামী’

বিনোদন প্রতিবেদক | তারিখ: ১২-০৯-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
স্বামী নাটকের দৃশ্যে সাব্বির আহমেদ ও শ্রেয়সী

স্বামী নাটকের দৃশ্যে সাব্বির আহমেদ ও শ্রেয়সী

ঢাকার চ্যানেল আই আর কলকাতার রূপসী বাংলায় একই সঙ্গে শুরু হলো ধারাবাহিক নাটক স্বামী। চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে শুধু বুধবার বেলা তিনটায় আর রূপসী বাংলায় সোমবার থেকে বুধবার রাত সাড়ে নয়টায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন শুভ্র নীল এবং পরিচালনা করছেন পার্থ সেন।
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘দুটি চ্যানেলে আমরা একই সঙ্গে “সাহিত্যের এপার বাংলা ওপার বাংলা” নামে ধারাবাহিক নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। রূপসী বাংলা প্রচার করছে সপ্তাহে পাঁচ দিন আর আমরা করছি শুধু বুধবার। তবে আমরা প্রচার করছি একসঙ্গে প্রায় দুই ঘণ্টা।’
উপন্যাসের অন্যতম চরিত্র নরেন। নাটকে এই চরিত্রে অভিনয় করছেন ঢাকার সাব্বির আহমেদ। এরই মধ্যে নাটকের কিছু অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন। তিনি বললেন, ‘ওখানে কাজ ছাড়া কোনো কথা নেই। অনেক বেশি পেশাদারি মনোভাব সবার মধ্যে। আর কলকাতার টিভিতে এবারই প্রথম কাজ করছি।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন