শিরোনাম:

পুলিশ সদস্যের প্রশংসনীয় দৃষ্টান্ত

নোয়াখালী অফিস | তারিখ: ০৮-০৯-২০১২

  • ৯৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

পুলিশের কতিপয় কর্মকর্তা ও সদস্যের কর্মকাণ্ডে যখন পুলিশ বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ; ঠিক তখনই এসিডদগ্ধ এক কলেজছাত্রীকে জীবনসঙ্গী করে পুরো বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এক কনস্টেবল। তাঁর মহানুভবতায় প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে সর্বস্ব হারানো একটি পরিবার।
গতকাল শুক্রবার নোয়াখালী শহরের সোনাপুরের একটি কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই বিয়ের অনুষ্ঠান হয়। পুলিশের ওই কনস্টেবলের নাম মো. জহির উদ্দিন। সোনাপুরের নারায়ণপুর গ্রামের মৃত চৌধুরী মিয়ার ছেলে জহির বর্তমানে ঢাকা মহানগর পুলিশে কর্মরত। কনে সেলিনা আক্তার (১৮) নোয়াখালী সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সেলিনা সদর উপজেলার মতিপুর গ্রামের মৃত সৌরভ হোসেনের মেয়ে।
সেলিনার পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৬ জুন এসিড-সন্ত্রাসের শিকার হন সেলিনার ছোট বোন মাদ্রাসাছাত্রী ফারহানা, বড় বোন রওশন আরা ও তাঁর শিশুপুত্র। ওই ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন এক নম্বর সাক্ষী সেলিনা। এতে ক্ষুব্ধ হয়ে গত ১ মে ভোররাতে ঘুমন্ত অবস্থায় সেলিনার ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এসিডদগ্ধ হওয়ার এক সপ্তাহ আগে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান সেলিনা। সেখানে তাঁকে দেখে পছন্দ করেন কনস্টেবল জহিরের মা নাজমা বেগম ও বোন ঝর্না বেগম। ছেলেকে পাত্রী পছন্দ করার বিষয়টি জানান নাজমা। পাত্রী দেখতে এক সপ্তাহ ছুটিও নেন জহির। এরই মধ্যে সেলিনা এসিড-সন্ত্রাসের শিকার হন। এক মাস নয় দিন চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফেরেন সেলিনা। সেলিনা এসিডদগ্ধ হলেও পিছু হটেননি জহিরের মা ও পরিবারের অন্য সদস্যরা। উভয় পরিবার আলোচনা করে বিয়ের দিনক্ষণ ও স্থান ঠিক করেন। সে অনুযায়ী গতকাল জাঁকজমকভাবে জহির ও সেলিনার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিক্রিয়া জানতে চাইলে নববধূ সেলিনা প্রথম আলোকে বলেন, ‘খুবই ভালো লাগছে। এটা বলে বোঝাতে পারব না। এত দিন মনে হতো, আমাদের মাথার ওপর বুঝি আকাশ ছাড়া আর কিছুই নাই। এখন বুঝছি, সবই আছে।’ সেলিনা জানান, এসিডদগ্ধ হওয়ার খবর শুনে জহির অনেকবার তাঁকে ফোন করেন। একবার হাসপাতালে দেখতেও গিয়েছিলেন। তিনি সব সময়ই তাঁকে ভরসা দিয়েছেন, সাহস জুগিয়েছেন।
বর জহির উদ্দিন বলেন, ‘আজ যদি আমার একটা বোনের ওপর এসিড মারা হতো, তাকেও তো বিয়ে দিতে হতো। এ কারণে সেলিনার ওপর এসিড নিক্ষেপের কথা শুনেও পিছপা হইনি। বিয়ে করে তাঁকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিই।’
সেলিনার মা মাজেদা খাতুন প্রথম আলোকে বলেন, ‘ছোট মেয়ে ফারহানা এসিডদগ্ধ হওয়ার পর কষ্টে তাঁর বাবাও দুনিয়া থেকে বিদায় নেন। সেলিনা এসিডদগ্ধ হওয়ার পর বেঁচে থাকার আগ্রহই হারিয়ে ফেলি। এত কিছুর পর যখন সেলিনার বিয়ে হচ্ছে, তখন সবার কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই। আল্লাহ যেন তাঁদের দুজনকে সুখী করেন।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

enam us shakur

enam us shakur

২০১২.০৯.০৮ ০২:৪১
এখানে একজন পুলিশ এর চেয়ে একজন মানুষের দৃষ্টান্ত বলা উচিত । সে সবার আগে মানুষ । পুলিস এর ভালো কিছু খুজে না পেয়ে এইটা কে হাইলাইট করা হয়েছে বুঝেছি । নব দম্পতি কে শুভেচ্চছা

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১২.০৯.০৮ ০২:৫০
সমাজে এসিড সন্ত্রাসের স্বীকার হয়ে অনেকে দূর্ভিসহ জীবন যাপন করছেন ।
পুলিশ সদস্য জহির যে উজ্জল দৃষ্টান্ত দেখালেন তা থেকে অনেককে শিক্ষা নেবার আছে ।
সেলিনা আক্তার ফিরে পেয়েছেন বাঁচবার শেষ্ঠ অবলম্বন ।
সমাজে অনেকে গরীব বা দেখতে একটু অসুন্দর মেয়েদেরকে অবহেলার চোখে দেখে থাকেন, এটি যে ঠিক নয় তাই জানান দিলেন জহির সাহেব ।।
এই নব দম্পতিদের প্রতি সুখী এবং উজ্জল ভবিষ্যত্‍ কামনা করছি ।।

Khaled uz Zaman

Khaled uz Zaman

২০১২.০৯.০৮ ০২:৫৫
I Salute u

AKASH

AKASH

২০১২.০৯.০৮ ০২:৫৫
বড়ই ভালো লাগলো... বিয়েতে উপহার দেবার মত সাধ্য আমার কিছুই নাই ,প্রাণ খুলে একটু ভালবাসা জানানো ছাড়া.

abdul

abdul

২০১২.০৯.০৮ ০৩:০৪
you are a real human ! We are proud of you. Prothom Alo, we like see a picture of this great man, Jahir Uddin, please.
২০১২.০৯.০৮ ০৩:১০
A very big salute. Indeed, many congratulations, may allah make the couple happy and retain this mind forever.

Tuhin

Tuhin

২০১২.০৯.০৮ ০৩:৩১
অভিনন্দন জানাই তোমাকে !
তুমি অন্যদের মতো নও , অন্যরাও তোমার মতো নয় ।

Maha

Maha

২০১২.০৯.০৮ ০৪:০৯
congrtz....b the most happy couple in the world...

Habibullah Mizan

Habibullah Mizan

২০১২.০৯.০৮ ০৪:৪৩
ভালো পুলিশ। আপনাকেই খুঁজছে বাংলাদেশ। মহান আল্লাহ্‌ পুরুস্কার দিবেন নিশ্চয়।

Habibur Rahman

Habibur Rahman

২০১২.০৯.০৮ ০৪:৪৯
Allah Bless you.................

Romel

Romel

২০১২.০৯.০৮ ০৫:১২
খুব ভালো একটা খবর। পুলিশকে নিয়ে হাজারো নেতিবাচক কেচ্ছার মাঝে এক ঝলক স্বস্তির বাতাস। Salute to Mr. Jahir.

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১২.০৯.০৮ ০৫:২৩
দেখা যাক মহানুভবতা কতদিন ঠিকে ।

Anisur Rahman

Anisur Rahman

২০১২.০৯.০৮ ০৫:৪৪
আপনাকে স্যালুট জহির ভাই।

moti

moti

২০১২.০৯.০৮ ০৫:৪৯
আল্লাহ আপনাকে এর পুর্ণ বদলা দান করুন।

Engr. Sahidullah

Engr. Sahidullah

২০১২.০৯.০৮ ০৫:৫৪
I am feeling special proud because the place is very near to my village.

mithila rahman

mithila rahman

২০১২.০৯.০৮ ০৬:০২
this is a wonderful news!

Engr. Sohel (Singapore)

Engr. Sohel (Singapore)

২০১২.০৯.০৮ ০৬:৪৬
may Allah give them a happy life.

Ratan Roy

Ratan Roy

২০১২.০৯.০৮ ০৭:৩১
মো. জহির উদ্দিন ও সেলিনার জন্য অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা রইল। সাথে সাথে এসিড হামলার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। প্রথমবার এসিড নিক্ষেপের দ্রুত শাস্তি না হওয়ায়, ২য় বার একই অপরাধ করার সাহস পেল অপরাধীরা।

s.nahar bithi

s.nahar bithi

২০১২.০৯.০৮ ০৭:৩১
কনষ্টেবল জহির নিশ্টই তাহার মায়ের কথা ও পছন্দের মূল্যায়ন করেছেন । সেলিনা একজন শিক্ষিত মেয়ে সেও জহিরের সাথে বিয়েতে রাজী হয়ে নিশ্চই ভাল সিদ্ধান্ত নিয়েছে ।

Shahriar Iqbal

Shahriar Iqbal

২০১২.০৯.০৮ ০৭:৫২
Big Congratulation newly weed couple Mr Jahir Uddin and Selina Akther.

Md. Habibul Hoque

Md. Habibul Hoque

২০১২.০৯.০৮ ০৭:৫৪
Bravo..... a real Hero...... May Allah bless both of them......

Lokman Hossain

Lokman Hossain

২০১২.০৯.০৮ ০৭:৫৭
মোঃ জহির উদ্দিন ভাইকে সপরিবারে আল্লাহ যে সুখি করেন। আমিন।

Kazi Zakir Hossain

Kazi Zakir Hossain

২০১২.০৯.০৮ ০৮:০১
"বর জহির উদ্দিন বলেন, ‘আজ যদি আমার একটা বোনের ওপর এসিড মারা হতো, তাকেও তো বিয়ে দিতে হতো। এ কারণে সেলিনার ওপর এসিড নিক্ষেপের কথা শুনেও পিছপা হইনি। বিয়ে করে তাঁকেই জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিই।" - এই ধরণের সুন্দর কথা যিনি বলতে পারেন এবং এত সুন্দর ও অনুকরণীয় একটি কাজ যিনি করতে পারেন তাঁকে স্যালুট!

Salekin

Salekin

২০১২.০৯.০৮ ০৮:০৯
জহির উদ্দিন এবং তার পরিবারকে আমার সালাম। আললাহ আপনার সহায় হবেন !

shofi

shofi

২০১২.০৯.০৮ ০৮:২৩
Could i have Mr Jahirs contact number?I would like to thank him and If i can do something for her.my email is - info@umbs.com.au.appriciate your help.

mithu

mithu

২০১২.০৯.০৮ ০৮:৩২
বর জহির উদ্দিন....তমাকে সালাম। আল্লাহ যেন তমাদের দুজনকে চির সুখী করেন।’আমরা সবায় তমাদের জনন দোয়া করব।

Eyaqub

Eyaqub

২০১২.০৯.০৮ ০৮:৩৯
সালাম তোমায় জহির ভাই!

md sujan miah

md sujan miah

২০১২.০৯.০৮ ০৮:৫৬
খুব ভাল হল.....

Rinku

Rinku

২০১২.০৯.০৮ ০৮:৫৯
It's really great thanks a lot for your great job.

Asaduzzaman Sohel

Asaduzzaman Sohel

২০১২.০৯.০৮ ০৯:০১
অভিনন্দ........ এই দম্পতি যেন সংসারজীবনে সুখি হয় । এদের জন্য শুভকামনা রইল

Asaduzzaman Sohel

Asaduzzaman Sohel

২০১২.০৯.০৮ ০৯:০২
অভিনন্দন........ এই দম্পতি যেন সংসারজীবনে সুখি হয় । এদের জন্য শুভকামনা রইল

Masudur

Masudur

২০১২.০৯.০৮ ০৯:০৫
অনেক অনেক শুভেচ্ছা নব দম্পতীদের জন্য । আল্লাহ আপনাদের সংসারকে সুখে পরিপূর্ণ করেদিক। আমীন।

md.mostafa kamal

md.mostafa kamal

২০১২.০৯.০৮ ০৯:১৮
খুবই ভাল দৃষ্টান্ত । নব দম্পতিদের জন্য শুভ কামনা থাকলো ।

Abu Hena

Abu Hena

২০১২.০৯.০৮ ০৯:২২
জহির কে শুধু পুলিশ হিসেবে দেখার সুযুগ নাই। জহির একজন মহান মানুষ। আনুকরনিয়, আনুসরনিয়, এবং মান্য ব্যৎিক্তে পরিনত হলেন। উনাকে আমার হাজার সালাম।

Farhan Fardin

Farhan Fardin

২০১২.০৯.০৮ ০৯:২৩
জহির ভাই, আপনার সুখী জীবন কামনা করছি.........................
আপনি মহৎ না হোয়েই পারেন না, এ যুগে

Rupok Reza

Rupok Reza

২০১২.০৯.০৮ ০৯:৩০
Congratulation.

তাপস

তাপস

২০১২.০৯.০৮ ০৯:৪৪
এমনই হবে সোনার বাংলার সব পুলিশ। পত্রিকায় এমন সুন্দর খবর থাকবে। কোন পুলিশ ধর্ষক হবে না। ধর্ষকের শাস্তি হবে ২৪ ঘন্টার মধ্যে। মন্ত্রীর ঘোষণা লাগবে না। পুলিশ-ই যথেষ্ট। সেই সোনার বাংলা কবে হবে বলা মুশকিল। তবে হোক- এমনটাই চাই।

Tarique Bin Shahid

Tarique Bin Shahid

২০১২.০৯.০৮ ১০:৪৫
What is the status who through ACID THEM !!!!!!!!!!!!! WHICH STEP TAKEN GOVERNMENT AGAINST THEM ,SHOULD TO HANG UNTIL DEATH .NOT AS A POLICE AS A HUMAN BEING HE DONE WELL .I PRAY FOR HIM

Anisur

Anisur

২০১২.০৯.০৮ ১০:৪৬
জহির উদ্দিন কে সেলুট পলিশকে নায়।

Tanvir Manjur Tanmoy

Tanvir Manjur Tanmoy

২০১২.০৯.০৮ ১০:৪৯
বাংলাদেশে জহির উিদ্দন ের মত পুলিশ আর কিচু জন্ম নেয়া দরকার, তাহলে যদি দেশটা েক্তু পরিবরতন হয় ।

monir

monir

২০১২.০৯.০৮ ১০:৫৩
সেলিনার পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৬ জুন এসিড-সন্ত্রাসের শিকার হন সেলিনার ছোট বোন মাদ্রাসাছাত্রী ফারহানা, বড় বোন রওশন আরা ও তাঁর শিশুপুত্র। ওই ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন এক নম্বর সাক্ষী সেলিনা। এতে ক্ষুব্ধ হয়ে গত ১ মে ভোররাতে ঘুমন্ত অবস্থায় সেলিনার ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। প্রথম ঘটনার কোন বিচার না হওয়াতেই দ্বিতীয় ঘটনা গঠেছে। নব দম্পতি কে শুভেচ্ছা।

Md. Mahabub Morshed

Md. Mahabub Morshed

২০১২.০৯.০৮ ১০:৫৭
অভিনন্দন জানাই তোমাকে !
তুমি অন্যদের মতো নও , অন্যরাও তোমার মতো নয় । বড়ই ভালো লাগলো... বিয়েতে উপহার দেবার মত সাধ্য আমার কিছুই নাই ,প্রাণ খুলে একটু ভালবাসা জানানো ছাড়া.

N. Hasan Razu

N. Hasan Razu

২০১২.০৯.০৮ ১১:৪৪
মো. জহির উদ্দিন ও তার মা ও পরিবারের সবাইকে শ্রদ্ধা জানাই।

এ. আর. সুমন।

এ. আর. সুমন।

২০১২.০৯.০৮ ১১:৫৫
Example of real human. Congratulation.

kayas

kayas

২০১২.০৯.০৮ ১২:১৫
আললাহ আপনার মহানুভবতার জন্য যাযাখায়ের দান করুন । আমীন

Hasanujjaman

Hasanujjaman

২০১২.০৯.০৮ ১২:২৪
আমি বহু পুলিশকে কাছ থেকে দেখেছি। তারা আমাদের মতই মানুষ। কিন্তু একমাত্র রাজনীতিবিদদের কারনেই আজ ওরা নষ্ট।

Md. Faruque Hossain

Md. Faruque Hossain

২০১২.০৯.০৮ ১২:৪৫
আমাদের দেশে অনেক সাদা মনের মানুষ আছেন। তাদের হয়তো আমরা সহজে দেখতে পাই না। পুলিশ কি মানুষ না? উনি সাদা মনের পুলিশ। তার পোশাক যাই হোক।

Mohammad Rashed

Mohammad Rashed

২০১২.০৯.০৮ ১২:৫৫
অভিনন্দন জানাই তোমাকে !

Mahmood Hussain

Mahmood Hussain

২০১২.০৯.০৮ ১২:৫৯
অন্তহীন কুসংবাদের মাঝে মনকাড়া একটি সুসংবাদ। জহির যা করেছে আমি নিজেও হয়তো বারংবার ভেবে দেখতাম এরকমটি করার আগে। হৃদয় গালা শুভেচ্ছা তাদের জন্য, আল্লাহ যেন তার মানসিকতাটা সবসময় মানবিকতা বোধপূর্ণ রাখেন।

Ibrahim

Ibrahim

২০১২.০৯.০৮ ১৩:০৫
এটা ভাল কজা, এখন ঐ এসিড সন্ত্রাসীর বিচারের আপডেট জানতে চাই।

Md. Sajjadur Rahman

Md. Sajjadur Rahman

২০১২.০৯.০৮ ১৩:১১
Wish you a happy conjugal life

min2

min2

২০১২.০৯.০৮ ১৩:২০
এত ভাল মানুষের এই দেশে দাম নাই। সারা জীবন হয়তো কনস্টেবল হয়েই থাকতে হবে।

alamin

alamin

২০১২.০৯.০৮ ১৩:২১
পুলিশে ভালোর সংখ্যা কম নয় ,,,,, জহির পুরো পুলিশ বাহিনীর ভাবমুরতি উজ্জল করেছেন এবং জহিরের জন্য শুভ কামনা রইলো ,,,,, জহিরের গরভধারীনী মাকে ধন্যবাদ দিয়া ছোট করতে চাই না শুধু এই টুকু ই বলবো মা জাতীর আহংকার ,,,,,,, জহিরের মা বেচে থাকুক আমাদের সমাজে চিরজীবী হয়ে

Muhammad MRK

Muhammad MRK

২০১২.০৯.০৮ ১৩:৪৬
প্রথম আলো দয়াকরে জহির ভাইকে জানান তার ও তাদের পরিবার এর প্রতি আমাদের সবার শ্রদ্ধা আশা করি উনি সেলিনা আক্তারকে নিয়ে বাকিটা জীবন অনেক সুনদর কাটবেন। খুব তারাতারি জহির ভাই এর পরমশন হওয়া উচিত ভালো কাজের সিকরিতি দেয়ার জননো।

Md Imtiaj Hossain

Md Imtiaj Hossain

২০১২.০৯.০৮ ১৩:৫০
নব দম্পতি কে শুভেচ্চছা

shawon

shawon

২০১২.০৯.০৮ ১৩:৫০
দুর্নীতি যখন সারা বাংলাদেশে ক্যান্সারের জীবানুর মতো অত্যন্ত দ্রত সারা শরীরে ছড়িয়ে পড়ছে, খবরে পৃষ্টা খুললেই যখন দেখি সন্ত্রাস, অনিয়ম, দুর্নীতি, জালিয়াতি, গুম, হত্যা, নির্যাতন ঠিক এই মুহুর্তে এ রকম একটি পজিটিভ সংবাদ আমাদের বিবেককে নাড়া দেয় আমাদের মূল্যবোধকে সচেতন করে ভাল কিছু করার প্রেরণা হিসেবে যেন মানুষ হয়ে ভাল কিছু করে আমাদের মানুষ হয়ে জন্মানোকে ধন্য করি। এটা শুধু পুলিশ বাহিনীর গর্ব নয় বরং সমগ্র বাঙ্গালীর গর্ব এরও উপরে বলা যায় সমগ্র মানুষ জাতির গর্ব।

Syed Mahmud Reza

Syed Mahmud Reza

২০১২.০৯.০৮ ১৩:৫৭
মাশাললাহ, কি অসাধারন.। আললাহ আপনাদেরকে অনেক অনেক শুখ ও শান্তি দান করুন। আপনারা নিশচই সুখি হবেন।

@ ABDUL MAJID QUAZI,২০১২.০৯.০৮ ০৫:২৩, : ভাই, এত খারাপ মন আর মানশিকতা নিয়ে বেচে থাকার দরকার নাই

Shams

Shams

২০১২.০৯.০৮ ১৪:০০
Like mother like son!, great. Congratulations!!!

suman

suman

২০১২.০৯.০৮ ১৪:০৪
Really i am crying for know about great news.Dear brother your have great heart . I have a respect for you.God always make your peaceful life.Be happy your family life.

Tarique Bin Shahid

Tarique Bin Shahid

২০১২.০৯.০৮ ১৪:০৪
GOVERNMENT SHOULD TO MAKE LAW VERY HARD DEATH BY SHOOT/HANG FOR ACID THROUG,RAPE THEN THIS WILL REDUCE FROM OUR COUNTRY .
pLS DO THIS .

suman

suman

২০১২.০৯.০৮ ১৪:০৬
Dear Prothom Alo please please we are want to see his great Human photo.

VASKAR HALDER

VASKAR HALDER

২০১২.০৯.০৮ ১৪:১১
সেলিনাকে আমি টিভিতে দেখেছি। তাকে যে কেউ পছন্দ করার কথা কারন সেলিনা খুবই সুনদর এবং চটপটে একটা মেয়ে। জহির খুব ভালো একটা করেছেন, আপনার কাছে অনুরোধ সেলিনাকে কখনো করুনার চোখে দেখবেননা। তাহলেই আপনি হিরো।

B. Rashid

B. Rashid

২০১২.০৯.০৮ ১৪:১৭
মো. জহির উদ্দিন, তার মা ও পরিবারের সবাইকে শ্রদ্ধা জানাই।
এটা ভাল কাজ, এখন ঐ এসিড সন্ত্রাসীর বিচারের আপডেট জানতে চাই।

A. M. Zubair

A. M. Zubair

২০১২.০৯.০৮ ১৪:১৯
"বর জহির উদ্দিন বলেন, ‘আজ যদি আমার একটা বোনের ওপর এসিড মারা হতো, তাকেও তো বিয়ে দিতে হতো। এ কারণে সেলিনার ওপর এসিড নিক্ষেপের কথা শুনেও পিছপা হইনি।"" --- সাবাশ ভাই।

Md. Zahidul Islam Riaz

Md. Zahidul Islam Riaz

২০১২.০৯.০৮ ১৪:৪১
তুমি মানব না তুমি হচ্ছ মহা-মানব

Md. Shamsuddoha Tapos

Md. Shamsuddoha Tapos

২০১২.০৯.০৮ ১৪:৪৩
great job done brother...

Naz

Naz

২০১২.০৯.০৮ ১৪:৪৮
নবদম্পত্তিকে আমাদের প্রানঢালা অভিনন্দন। এই বিয়ে যেন আমাদের সামনে উজ্জল একটা দৃষ্টান্ত হয়ে থাকে।

Aungshuman Zaman

Aungshuman Zaman

২০১২.০৯.০৮ ১৪:৫৫
এসিড যারা ছুঁড়লো তাদের যতদ্রুত সম্ভব খুঁজে বের করে আইনের আওতায় নেয়া উচিত। একই দুর্বৃত্ত তিনটি মেয়ের উপর হামলা করার সাহস পায় কীভাবে?

শফিক,চরটেকী-পাকুন্দিয়া,কিশোরগঞ্জ

শফিক,চরটেকী-পাকুন্দিয়া,কিশোরগঞ্জ

২০১২.০৯.০৮ ১৫:০৬
নব দম্পতি কে শুভেচ্চছা I
২০১২.০৯.০৮ ১৫:২৩
এমনটা যদি সব সময় হতো তবে আমাদের দেশটা সোনার বাংলা হয়ে যেত অনেক আগেই

moazzem hossen

moazzem hossen

২০১২.০৯.০৮ ১৬:০০
বর জহির উদ্দিন কে ধন্যবাদ জানাই সেই সাথে আপনাদের জীবন সুন্দর হোক এই কামনা করতেছি। যদি পারি একবার দেখতে আসব। আমি ও আপনার প্রতিবেশি। ভাল থাকবেন।

giasuddin

giasuddin

২০১২.০৯.০৮ ১৬:২৩
অভিনন্দন । অনেক অনেক দোয়া ।

Ibrahim

Ibrahim

২০১২.০৯.০৮ ১৬:২৮
চুন খেয়ে গাল পুড়েছে, তাই দই দেখলে ভয় করে। এটা সত্যিই একটা মহৎ কাজ। কিন্তু, দেশের পুলিশ বাহিনী এতো বেশী দূর্নীতির সাথে জড়িত যে, পুলিশের এই কাজটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে।

Rumana

Rumana

২০১২.০৯.০৮ ১৬:৩৭
অনেক অনেক শুভ কামনা রইল তাদের জন্য......

Sanwar Shameem

Sanwar Shameem

২০১২.০৯.০৮ ১৬:৫২
great!!!

Shafiqul Alam

Shafiqul Alam

২০১২.০৯.০৮ ১৬:৫৮
মো. জহির উদ্দিন, তার মা ও পরিবারের সবাইকে শ্রদ্ধা জানাই।
এটা ভাল কাজ, এখন ঐ এসিড সন্ত্রাসীর বিচারের আপডেট জানতে চাই।

Sayem

Sayem

২০১২.০৯.০৮ ১৭:০০
স্যালুট মো. জহির উদ্দিন। কিন্তু পুলিশ যদি প্রথম অপরাধেই আসামীদের ধরে বিচার করত তাহলে হয়ত সেলিনা এসিড সন্ত্রাসের শিকার হতনা।

Sapnil HaSAN

Sapnil HaSAN

২০১২.০৯.০৮ ১৭:১০
May Allah Bless u..

chandra

chandra

২০১২.০৯.০৮ ১৮:১২
i pray for u from my heart God bless u brother

M Billah

M Billah

২০১২.০৯.০৮ ১৮:৪০
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। প্রতিদিন অসংখ্য খারাপ খবরের মধ্যে ও যে কিছু ভালো খবর পাই, এতে বুকটা ভরে উঠে। আমরা মানুষ খারাপ না, আমাদের শুধু নেতারাই খারাপ। এরা সন্ত্রাসী লালন করে বলেই সেলিনার মতো মেয়েরা এসিডদগ্ধ হয়। এরা আইনে ফাঁক রাখে বলেই সাধারণ মানুষের হাতে এসিড যায়।
২০১২.০৯.০৮ ১৮:৫৬
Zohir uddin is a not a man, he is an icon and also lesson for all of us.

hoque

hoque

২০১২.০৯.০৮ ১৯:১৭
HATS OFF MR. ZAHIR, HOPEFULLY YOU SHOULD HONOURLY PROMOTED BY THE GOVT. OF BANGLADESH.

Sohag

Sohag

২০১২.০৯.০৮ ১৯:৪২
আল্লাহ আপনার সহায় হউন

মমিন

মমিন

২০১২.০৯.০৮ ১৯:৫০
খবরটা শুনে খুব ভালো লাগলো। বর জহির উদ্দিন কে হাজার সালাম ও সেলিনার সুন্দর সংসার জীবন কামনা করছি।

masudul hoque

masudul hoque

২০১২.০৯.০৮ ২০:০৮
নব দম্পতি কে শুভেচ্চছা !!

Asim Kumar Bairagi

Asim Kumar Bairagi

২০১২.০৯.০৮ ২০:১৬
অভিনন্দন রইল তোমাদের জন্য.....

Anwarul Azim

Anwarul Azim

২০১২.০৯.০৮ ২০:৪৩
নবদম্পতির জন্য নিরন্তর শুভ কামনা রইল।

Anwarul Azim

Anwarul Azim

২০১২.০৯.০৮ ২০:৪৯
নবদম্পতির জন্য নিরন্তর শুভ কামনা রইল।

Mofizuddin

Mofizuddin

২০১২.০৯.০৮ ২০:৫৩
জহির যদি পুলিশের ভাল কাজের দৃষ্টান্ত হয়ে থাকে তা হলে তাকে পদোন্নতি দিয়ে এএসআই করার জনা্য অনুরোধ জানাই। নবদম্পিতির জন্য শুভকামনা ।
২০১২.০৯.০৮ ২২:০৩
enam us shakur
২০১২.০৯.০৮ ০২:৪১
এখানে একজন পুলিশ এর চেয়ে একজন মানুষের দৃষ্টান্ত বলা উচিত । সে সবার আগে মানুষ । পুলিস এর ভালো কিছু খুজে না পেয়ে এইটা কে হাইলাইট করা হয়েছে বুঝেছি । নব দম্পতি কে শুভেচ্চছা #### ভাই - পুলিশ যদি ধর্ষণ করে তাহলে বলেন যে পুলিশ ধর্ষণ করেছে- তখন বলেন না যে মানুষ ধর্ষণ করেছে । আর আজকে এক পুলিশ সদস্যের মহানুভবতা কে মানুষ এর কাজ বলে প্রশংসা করছেন - আসলেই আমাদের মন মানসিকতা যে কি রকম তা এতেই বোঝা যায়। এধরণের মন্তব্য সাধারণ পুলিশ / মানুষের ভালো কাজ করতে রীতি মত নিরুতসাহিত ই করবে - এরকম আশাহত হয়েই কিন্তু আমি দিন ৩ - বার করে বিদেশ পাড়ী দেওয়ার স্বপ্ন দেখি।
২০১২.০৯.০৮ ২২:০৫
সেলিনার পরিবার সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৬ জুন এসিড-সন্ত্রাসের শিকার হন সেলিনার ছোট বোন মাদ্রাসাছাত্রী ফারহানা, বড় বোন রওশন আরা ও তাঁর শিশুপুত্র। ওই ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন এক নম্বর সাক্ষী সেলিনা। এতে ক্ষুব্ধ হয়ে গত ১ মে ভোররাতে ঘুমন্ত অবস্থায় সেলিনার ওপর এসিড নিক্ষেপ করে দুর্বৃত্তরা।#### সাহারা খাতুন ১০০ % সফল মন্ত্রী । ভাগ্যিস তিনি সফল হয়েছিলেন - তিনি যদি ব্যার্থ হতেন কিংবা মাত্র ১ % সফল হতেন তাহলে না জানি কেয়ামত বাংলাদেশে হয়ে যেত।

Md. Rahidul Islam

Md. Rahidul Islam

২০১২.০৯.০৮ ২৩:৪১
আমাদের সমাজে পুলিশ এবং মানুষ আলাদা করে দেখার সুযোগ নেই । মানুষ হিসাবে কনস্টেবল জহির যা করেছেন সেটা তাকে মহান করেছে । পুলিশেো যে এরূপ মহান মনের মানুষ আছে জহির তার প্রমান। আমি তাকে সেলুট করি।

palash

palash

২০১২.০৯.০৯ ০০:৫৭
May god bless you. Have a happy married life.