খুলনায় পাল্টাপাল্টি হামলায় নিহত ২
খুলনার দিঘলিয়া উপজেলার পদ্মবিলা এলাকায় আজ সোমবার পাল্টাপাল্টি হামলায় দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন- নূর ইসলাম (৪৫) ও ওলিয়ার মুন্সী (৬৫)। নূর ইসলাম আওয়ামী লীগের সমর্থক এবং ওলিয়ার বিএনপির সমর্থক বলে জানা গেছে।
সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নূর ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৭)। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বিএনপি সমর্থক ওলিয়ার মুন্সী দীর্ঘদিন এলাকাছাড়া ছিলেন। বাড়ি ফিরে আজ ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে তাঁর ওপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মী নূর ইসলাম ও তাঁর সহযোগীরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওলিয়ার মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পাল্টা হামলা চালায় ওলিয়ারের সহযোগীরা। এতে নূর ইসলাম নিহত ও তাঁর ছেলে গুরুতর আহত হন।
খুলনা খ সার্কেলের (দিঘলীয়, ডুমুরিয়া ও বটিয়াঘাটা) সহকারী পুলিশ সুপার (এএসপি) কাদের বেগ জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।







Shajol
২০১২.০৮.২১ ০৫:৪০Muzibur rahman
২০১২.০৮.২১ ০৭:০৫Engr Abul Hossain
২০১২.০৮.২১ ১৫:৩৬