ভারত হারাল পাকিস্তানকে

অনলাইন প্রতিবেদক | তারিখ: ১৮-০৮-২০১২

  • ৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ১৩৬ রানে অলআউট হওয়া পাকিস্তানের স্কোর টপকাতে নয় উইকেট খুইয়ে ৪৮ ওভারে গিয়ে শেষ পর্যন্ত জয়ের দেখা পায় ভারত।
টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করেছিল পাকিস্তান। কিন্তু শুরু থেকে বিপর্যয়ের পড়া দলটি ইনিংসের কোনো সময়ই কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই প্রথম দুই উইকেট হারায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। বাবর আজম ৫০, উমর ওয়াহিদ ২৭ ও এহসান আদিলের ৩৫ রান না হলে পাকিস্তানকে হয়তো পড়তে হতো আরও লজ্জার মধ্যে। পাঁচজন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। একজন এক, আরেকজন দুই ও অন্য আরেক ব্যাটসম্যানের সংগ্রহ ছিল আট রান। অতিরিক্ত থেকে পাকিস্তান পায় আরও ১৩ রান। একপর্যায়ে ৯৮ রানে আট উইকেট হারানো পাকিস্তানের ইনিংস ৪৫.১ ওভারে শেষ হয় ১৩৬ রানে।
ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সন্দ্বীপ শর্মা ও রবিকান্ত সিং—দুজনই তিনটি করে উইকেট দখল করেছেন। এ ছাড়া কে পাসি, হারমিত সিং, বি অপরাজিত ও এডি নাথ—প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
পাকিস্তানের দেওয়া ১৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের শুরুটাও ছিল বাজে। স্কোরবোর্ডে আট রান তুলতেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। একপর্যায়ে ভারতের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৮৪ রান। বি অপরাজিতের ৫১ রানই মূলত বিপর্যয় সত্ত্বেও ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে প্রতিদ্বন্দ্বিতায় রাখে। অপরাজিতের পাশাপাশি ভি এইচ জোলের ৩৬ রান, এস কে প্যাটেলের ১৪ ও হারমিত সিংয়ের ১৩ রান দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। পাকিস্তানের জিয়া-উল-হক ও আজিজুল্লাহ তিনটি করে উইকেট নেন। এহসান আদিল নেন দুটি উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

SUKHEN OJHA (Kolkata)

SUKHEN OJHA (Kolkata)

২০১২.০৮.২০ ১৫:৩১
খুব ভাল

Debu Sarkar

Debu Sarkar

২০১২.০৮.২১ ০৬:৫৩
আজ ভারত জিতেছে, কাল পাকিস্তান জিতবে, খেলাধুলায় এটিই স্বাভাবিক।

Jiyaur Rahaman

Jiyaur Rahaman

২০১২.০৮.২১ ১২:১৭
খুব ভাল ১টা খবর শুনলাম।

torun mitra

torun mitra

২০১২.০৮.২১ ১২:৩৫
এটাই তো চেয়েছিলাম