গ্রামীণ ব্যাংক উল্টো এনবিআরের কাছে পাবে ১০ কোটি টাকা
শুধু ইউনূসের নয়, সব প্রবাসী-আয়ই করমুক্ত
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিদেশ থেকে যে অর্থ আয় করেছেন, তার ওপর কোনো কর দিতে হয়নি। প্রবাসী-আয়ের ওপর করমুক্ত সুবিধা থাকায় তাঁর এ ধরনের আয়ে কর আরোপ করার সুযোগ ছিল না জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। নোবেল বিজয়ের পর যে অর্থ ড. ইউনূস পেয়েছিলেন, তাও এনবিআরের বিশেষ আদেশের (এসআরও) মাধ্যমে করমুক্ত করা হয়েছে।
অন্যদিকে ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সব আয়ের ওপর আয়কর অব্যাহতি দিয়েছে এনবিআর। এ কারণে অগ্রিম কর হিসেবে পাওয়া ১০ কোটি টাকা ফেরত দিতে হবে এনবিআরকে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের সহযোগী ৫৪টি প্রতিষ্ঠানকে নিয়মিত করদাতা হিসেবে করের আওতায় রাখা হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রবাসী-আয়কে করমুক্ত ঘোষণা করে ২০০৪ সালের ১৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ৪৪ নং ধারার চার নং উপধারার ক্ষমতাবলে সরকার আবাসিক/অনাবাসিক মর্যাদা নির্বিশেষে বাংলাদেশের কোনো নাগরিকের বাংলাদেশের বাহিরে উদ্ভূত প্রচলিত আইনের অধীনে আনীত আয়কে উক্ত অধ্যাদেশের অধীনে প্রদেয় আয়কর হতে অব্যাহতি প্রদান করিল।’
গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ড. ইউনূস ওয়েজ আর্নার হিসেবে কত টাকা বিদেশ থেকে এনেছেন এবং তিনি তা আনতে পারেন কি না, এনে থাকলে কী পরিমাণ কর অব্যাহতি নিয়েছেন, সেই বিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য এনবিআরকে নির্দেশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে এনবিআর কর্মকর্তারা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন।
এনবিআর সূত্র জানায়, প্রবাসী-আয় করমুক্ত রাখার প্রজ্ঞাপন অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস যদি বিদেশ থেকে কোনো অর্থ আয় করে দেশে আনেন, তাহলে তা করমুক্ত থাকবে। আর একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বিদেশ থেকে কর অব্যাহতি নিয়ে অর্থ আনতে আইনগত কোনো বাধা নেই।
২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনূস তাঁর পুরস্কার হিসেবে পাওয়া অর্থ দেশে আনার সময় তা করমুক্ত থাকবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। সে সময় এই বিষয়ে এনবিআরের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। পরে ২০০৪ সালের সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের সূত্রের বরাত দিয়ে নোবেল পুরস্কারের অর্থ করমুক্ত রাখার বিশেষ এসআরও জারি করে এনবিআর।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, এনবিআরের কাছে করদাতারা সমান মর্যাদা পান। এখানে ব্যক্তির পরিচয় মুখ্য বিষয় নয়। যেকোনো ব্যক্তি বিদেশ থেকে বৈধ চ্যানেলে অর্থ আনলে তা করমুক্ত সুবিধা থাকবে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, প্রবাসীদের আয় দেশে পাঠালে তা করমুক্ত রাখা আছে। বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোকে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা, যেকোনো প্রবাসী-আয় অর্থনীতির আয়, দেশের রিজার্ভ বাড়াতে সহায়তা করে। তবে প্রবাসী-আয়ের ব্যাখ্যা নিয়ে অনেকের দ্বিমত থাকতে পারে।
গ্রামীণ ব্যাংকের আয় করমুক্ত: ২০১৫ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের আয় করমুক্ত রাখা হয়েছে। গত ২১ জুন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে।
তবে শর্ত হিসেবে গ্রামীণ ব্যাংককে প্রতিবছর নিরীক্ষা হিসাব বিবরণীসহ আয়কর বিবরণী দাখিল করতে হবে। প্রতিষ্ঠানটি আয়করমুক্ত থাকার মেয়াদ ২০১১ সালের ১ জুলাই থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এর আগেও গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ৩৩ ধারা অনুসারে প্রতিষ্ঠানটি প্রতিবছর আয়কর অব্যাহতি পেত। কর অঞ্চল-৩ এই বার্ষিক আয়কর বিবরণী জমা দিত। কিন্তু সর্বশেষ ২০১১ সালের ৩০ জুন সেই আয়কর অব্যাহতির মেয়াদ শেষ হয়। কিন্তু এরপর সরকার গ্রামীণ ব্যাংকের আয় করমুক্ত থাকবে কি না সেই সিদ্ধান্ত নিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়।
প্রায় এক বছর পর গ্রামীণ ব্যাংক আয়করমুক্ত সুবিধা দেওয়া হয়। এনবিআর সূত্রে জানা গেছে, কোনো ধরনের সিদ্ধান্ত না থাকায় ২০১১-১২ করবছরে কর হিসাবে ১০ কোটি টাকা দিয়েছে গ্রামীণ ব্যাংক। এখন এই অগ্রিম কর গ্রামীণ ব্যাংককে ফেরত দিতে হবে বলে এনবিআরের এক দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন।







Mita
২০১২.০৮.০৮ ০২:২৯Nurul Alam
২০১২.০৮.০৮ ০২:৫০MD Ziauddin
২০১২.০৮.০৮ ০২:৫৭Tanvir
২০১২.০৮.০৮ ০৩:১২Zafar Idris
২০১২.০৮.০৮ ০৩:৪৬B C Gomes
২০১২.০৮.০৮ ০৩:৫৫zakir ( জাপান )
২০১২.০৮.০৮ ০৪:০৩Md Abdul Hakim
২০১২.০৮.০৮ ০৪:১৭Farhan Fardin
২০১২.০৮.০৮ ০৪:১৮নিজেরা দেশটাকে নিয়ে চাদাবাজির রুটি বানিয়ে সব শেষ করে,
গ্রামীণ ব্যাংকে এখন হাত...........
Monir Chowdhury
২০১২.০৮.০৮ ০৪:৩৩Shamim Mahmub
২০১২.০৮.০৮ ০৫:০৬Md Mahbub Rabbani
২০১২.০৮.০৮ ০৫:২৬Ashraf
২০১২.০৮.০৮ ০৫:৫২
২০১২.০৮.০৮ ০৫:৫৯Engr. Sohel (Singapore)
২০১২.০৮.০৮ ০৬:২৬Golam Wadud
২০১২.০৮.০৮ ০৬:৩২Ruhul
২০১২.০৮.০৮ ০৬:৩৭
২০১২.০৮.০৮ ০৭:২৮Mahbub
২০১২.০৮.০৮ ০৭:৪০Salekin
২০১২.০৮.০৮ ০৮:২২ABDUL MAJID QUAZI
২০১২.০৮.০৮ ০৮:২৩MD. ANOWER HOSSAIN
২০১২.০৮.০৮ ০৮:২৪rana
২০১২.০৮.০৮ ০৮:২৭Abidur Rahman
২০১২.০৮.০৮ ০৮:২৮Ripon
২০১২.০৮.০৮ ০৮:৩৭Tusher
২০১২.০৮.০৮ ০৮:৪৪
২০১২.০৮.০৮ ০৮:৫৯Faruk Ahmed Joy
২০১২.০৮.০৮ ০৯:০৫md. shaheen mia
২০১২.০৮.০৮ ০৯:১৫ranjit kumar bala
২০১২.০৮.০৮ ০৯:১৫Md. Shihab Uddin
২০১২.০৮.০৮ ০৯:৩৪mahfuza bulbul
২০১২.০৮.০৮ ০৯:৩৪Did he pay taxes in the countries where the money was
originated? He should disclose the details of the sources
of his foreign incomes for the sake of transparency !
Shah Tarickul Alam
২০১২.০৮.০৮ ০৯:৪২Liton Chandra Mondol
২০১২.০৮.০৮ ০৯:৫৩
২০১২.০৮.০৮ ১০:০৯Robin
২০১২.০৮.০৮ ১০:০৯Rabbani Chowdhury
২০১২.০৮.০৮ ১০:১১alamin
২০১২.০৮.০৮ ১০:১২MAZEED
২০১২.০৮.০৮ ১০:১৪আলী আহাম্মেদ ( সুমন )
২০১২.০৮.০৮ ১০:১৭Imtiaz Rony
২০১২.০৮.০৮ ১০:২১alamin
২০১২.০৮.০৮ ১০:২৫omar faruque
২০১২.০৮.০৮ ১০:২৯Mohammad Nuruddin Jahangir
২০১২.০৮.০৮ ১০:৩২Shaymol Iqbal
২০১২.০৮.০৮ ১০:৩৪একটা গল্পের কথা মনে পড়ে যায়; সকাল বেলায় এই চোর আর এক সাধু রাস্তুার দুই প্রান্ত দিয়ে আসছিল। চোর মনে করল সাধু মনে হয় তার থেকে অনেক বেশী চুরি করেছে আর সাধু মনে করল চোর মনে হয় তার থেকে বেশী পূণ্য করেছে। মন্ত্রীপরিষদকে আজ জনগণ কোন কাতারে রাখবেন তার ভার জনতার কাছেই থাকল।
মিটিং ডেকে আর একটা ফন্দি বের করুন দয়া করে। নইলে মুখ রক্কা হইনা .......
দেশের সব সমস্য বাদ দিয়ে সবাইকে নিয়ে একটু ভাবুন ......
Sohidul Islam
২০১২.০৮.০৮ ১০:৪৬Zaheed Hasan
২০১২.০৮.০৮ ১০:৪৭Moniruzzaman
২০১২.০৮.০৮ ১০:৫৩Md.Nurul Arman
২০১২.০৮.০৮ ১০:৫৬Zaman
২০১২.০৮.০৮ ১১:০৩md masum billah
২০১২.০৮.০৮ ১১:০৬Ahmed ahmad
২০১২.০৮.০৮ ১১:০৯aslam
২০১২.০৮.০৮ ১১:১১Abu Mohammad Shoyeb
২০১২.০৮.০৮ ১১:১৩Md. Amranur Reza Khan
২০১২.০৮.০৮ ১১:১৩শেখ হাসিনার জন্য খুব খারাপ লাগছে, দয়া করে আপনি ওনার পিছু ----ন/
Arup Das (Oronno)
২০১২.০৮.০৮ ১১:১৯হেলাল
২০১২.০৮.০৮ ১১:১৯ঘঠনাটা যদি সত্যি হয় তা হলে তো আমাদের মাননীয়া প্রধানমন্ত্রীর যে নির্দেশ ছিল এনবিআর এর প্রতি তার কি প্রতিফলন ঘটবে,
আমাদের মাননীয়া প্রধানমন্ত্রীর নির্দেশের?
দেশের বহু বিশিষ্ট জনেরা সরকারকে আমাদের নোবেল বিজয়ী ড.ইউনুসের ব্যাপারে আর ঘাটাঘাটি না করার জন্য বলেছিলেন
কিন্তু বোধ হয় সরকার কারোর পরামর্শই কান দেন না! যে কোন দেশের প্রধানমন্ত্রীর কথার মুল্য একজন সাধারন লোকের
চাইতেও অনেক গুরুত্বপূর্ণ,এমনকি একজন মন্ত্রীর কথার চাইতেও!
এখন আমাদের প্রধানমন্ত্রীই যদি এরকম কথা বলেন তা হলে সাধারণ মানুষের মনে তো অবশ্যই হাসির খোরাক হয়ে যায় না কি?
বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি গরিব দেশ। আমাদের যা বলতে গেলে সম্ভবত ৭০-৮০% অর্থই বিদেশ থেকে ঋণ নিয়ে দেশ চালাতে হয়!
ঋণ ছাড়া আমাদের কোন উন্নয়ন মূলক কাজই আগায় না! আর আমরা যদি পৃথিবীর অন্যতম ধনীদেশ আমেরিকার বিরুদ্ধে ( বিশ্ব ব্যাংক )
লাগি আর তাদের দোষ ধরার চেষ্টা করি তা হলে কি আমরা সহজে ঋণ পাবো? আমি এখানে এই কথাগুলোর অবতারনা করলাম
এই জন্য যে,ড.ইউনুস শুধু বাংলাদেশের নভেল বিজয়ী নন উনি সমস্ত বিশ্বের নভেল বিজয়ীদের মধ্যে একজন বিজয়ী এবং পৃথিবীর সব দেশেই তাকে
সন্মানের চোখে দেখা হয়। শুধু কেন আমাদের সরকার উনার পিছনে এত লেগেছেন তা কিছুটা হয়তো বুঝতে পেরেছেন এদেশের জনগন!
আমেরিকা এই সন্মানী লোককে যথেষ্ট সন্মান দেয় যা আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত বড় সন্মানের অধিকারী কেউ
হয়েছেন! তাই,সরকারের কাছে অনুরোধ থাকবে যে কারো কান কথায় কান না দিয়ে ড.ইউনুসকে যথাযথ সন্মান দিন ও
অপ্রাসঙ্গিক আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকুন। এই ড.ইউনুসকে দিয়েই আপনি দেশের জন্য অনেক কাজে লাগাতে পারেন।
আমার দৃঢ় বিশ্বাস ড.ইউনুস আপনার ডাকে সাড়া দিবেনই!
Md. Saiful Islam
২০১২.০৮.০৮ ১১:২৮Md.Habibur Rahman khan
২০১২.০৮.০৮ ১১:৩৭abdul malek chowdhury
২০১২.০৮.০৮ ১১:৩৯M Hossain
২০১২.০৮.০৮ ১১:৩৯Mujibur Rahman
২০১২.০৮.০৮ ১১:৪৩Shakil Haque
২০১২.০৮.০৮ ১১:৪৭Mohan
২০১২.০৮.০৮ ১২:০৮zahir
২০১২.০৮.০৮ ১২:১৯Mustafiz Rahman
২০১২.০৮.০৮ ১২:২০mozammel
২০১২.০৮.০৮ ১২:২৫Shahabuddin Ahmed
২০১২.০৮.০৮ ১২:৩৩Nazmul
২০১২.০৮.০৮ ১২:৩৯Nazmul
২০১২.০৮.০৮ ১২:৪১Md Abdul Hakim
২০১২.০৮.০৮ ১২:৫৯al-masud
২০১২.০৮.০৮ ১৩:০৪শাহীনুর আলম নাছিম
২০১২.০৮.০৮ ১৩:২২Fazlul Haq Quazi
২০১২.০৮.০৮ ১৩:৫০Mir Atahar Ali
২০১২.০৮.০৮ ১৩:৫০Mirza Mehedi Hasan
২০১২.০৮.০৮ ১৩:৫৬Rahmat Ullah Saker
২০১২.০৮.০৮ ১৪:১১I voted to AL last election, before that i never gave my vote to AL.
So, Dear Prime minister-- Actually this silent voter elect the govt. We still with you bcoz AL govt have many good work. But now we really can not take decision, to whom will give our vote in the next election ? ? So, pls concentrate to complete the most important & most necessary work. You have not enough time in hand. নোবেল জয়ী ডঃ মোহাম্মদ ইউনূসকে নিয়ে আর রাজনীতি নয় প্লিজ .
Maruf
২০১২.০৮.০৮ ১৪:৩০Mohiuddin Maswood
২০১২.০৮.০৮ ১৪:৪১momen abdur rouf
২০১২.০৮.০৮ ১৪:৪৪Ibrahim
২০১২.০৮.০৮ ১৫:১০s rahman
২০১২.০৮.০৮ ১৫:১০Sharmin Fariha
২০১২.০৮.০৮ ১৫:১২Ibrahim
২০১২.০৮.০৮ ১৫:১৩md manir hossain khan
২০১২.০৮.০৮ ১৫:৪৪samir
২০১২.০৮.০৮ ১৫:৫৪Shaikat
২০১২.০৮.০৮ ১৬:৪৫Raihanul Islam
২০১২.০৮.০৮ ১৮:০৪তানভীর আলাদিন সরব
২০১২.০৮.০৮ ১৮:৪৮মাসুদ মোহাম্মদ রানা
২০১২.০৮.০৮ ১৮:৫৩
২০১২.০৮.০৮ ১৯:০২md mottaleb hossain
২০১২.০৮.০৮ ১৯:১৫Md. Ashraful
২০১২.০৮.০৮ ২১:৫৯Md.Badruddoza Titu
২০১২.০৮.০৮ ২২:৫৮A. R. M. Shamsur Rahman
২০১২.০৮.০৮ ২৩:২৯Md.Abdus Samad
২০১২.০৮.০৮ ২৩:৪২আমরা তাকে সমমান করতে চাই।