উপস্থাপক মমতাজ
‘বাংলার ঈদ উত্সব’ অনুষ্ঠানের দৃশ্যে মমতাজ
‘আমি তো গানের মানুষ, উপস্থাপনা কখনো করা হয়নি। “বাংলার ঈদ উৎসব” অনুষ্ঠানটি আমাদের লোকগান আর লোকসংস্কৃতি নিয়ে। আর আমিও তো এসব নিয়েই আছি। তাই উপস্থাপনা করতে রাজি হলাম। দুই দিন আগে অনুষ্ঠানটির রেকর্ডিং হয়েছে।’ বললেন মমতাজ।
অনুষ্ঠানটি তৈরি হয়েছে এবার ঈদের জন্য। প্রচারিত হবে চ্যানেল নাইনে, ঈদের দিন থেকে ছয় দিন। এই অনুষ্ঠানে তুলে ধরা হবে রাজশাহীর ‘আলকাপ’, বরিশালের ‘রয়ানী পালা’, খুলনার ‘পট গান’, ঢাকার ‘গাজীর গান’, সিলেটের ‘মণিপুরি রাশলীলা ও নটপালা’ এবং চট্টগ্রামের ‘মাইজভান্ডারী গান’।
মমতাজ আরও বলেন, ‘এগুলো এখন হারিয়ে যাচ্ছে। এ প্রজন্মের ছেলেমেয়েরা এ ধরনের গান শোনা দূরে থাক, এসব গানের নামই জানে না। আশা করছি সবাই এই অনুষ্ঠানটি দেখবেন। বাংলার লোকগান আর লোকসংস্কৃতি যে কতটা সমৃদ্ধ—তা বুঝতে পারবেন।’
মমতাজ এই অনুষ্ঠানে উপস্থাপনার পাশাপাশি একটি পর্বে গানও গেয়েছেন। তিনি গেয়েছেন ‘মাইজভান্ডারী গান’। পর্বটি প্রচারিত হবে ঈদের দিন।







আরীফ খান স্বাধীন
২০১২.০৮.০৮ ১০:১৬Ibrahim
২০১২.০৮.০৮ ১৩:৫০Mosharaf Hossain
২০১২.০৮.০৮ ১৭:৪৯