সিরিয়ায় আলেপ্পো শহরে লড়াই অব্যাহত
সিরিয়ায় আলেপ্পো শহরে চতুর্থ দিনের মতো সরকারি বাহিনী ও বিদ্রোহীদের প্রচণ্ড লড়াই অব্যাহত আছে। বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
এদিকে আলেপ্পোর লড়াইয়ে উভয় পক্ষ সাফল্যের দাবি করেছে। বিদ্রোহীদের ফ্রি সিরিয়ান আর্মি দাবি করেছে, আলেপ্পো শহরের ৬০ শতাংশেরও বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে আছে। তবে দেশটির সরকারি বাহিনী দাবি করেছে, তারা আলেপ্পো শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদ্রোহীদের উত্খাত করেছে।
তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।
সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের কারণে শহর থেকে দুই লাখ মানুষ পালিয়ে গেছে। যারা আটকা পড়েছে, তারা সেখানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে গোলাবর্ষণ ও বিমান হামলার পর গত শনিবার সরকারি বাহিনী আলেপ্পোতে স্থল হামলা শুরু করে।







Mohiuddin Maswood
২০১২.০৭.৩১ ১২:১৮A.S.Fahim
২০১২.০৭.৩১ ১৩:০২Rubel Mollah
২০১২.০৭.৩১ ১৩:৩৮Alim-Al-Razi
২০১২.০৭.৩১ ১৩:৪৬