ক্ষমা চাইলেন ক্রিস্টেন
প্রেমিক রবার্ট প্যাটিনসনের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ‘টোয়াইলাইট’ ছবির তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। সম্প্রতি ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির পরিচালক রুপার্ট স্যান্ডারসের সঙ্গে ক্রিস্টেন স্টুয়ার্টের ঘনিষ্ঠ ছবি প্রকাশিত হয়। এতে আঘাত পান প্যাটিনসন। এটি তাঁর জন্য বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে। এ জন্য ক্ষমা চেয়েছেন ক্রিস্টেন। এক বিবৃতিতে ক্রিস্টেন বলেন, ‘আমার কৃতকর্মের জন্য কাছের মানুষসহ আরও যাঁরা বিব্রত ও ব্যথিত হয়েছেন, তাঁদের সবার কাছে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। এক মুহূর্তের অসতর্কতার জন্য আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির কাছে অনেক ছোট হয়ে গেছি। সে রবার্ট প্যাটিনসন। এ জগতে তাকেই আমি সবচেয়ে ভালোবাসি ও শ্রদ্ধা করি। সত্যিই আমি তাকে অনেক ভালোবাসি, ভালোবাসি। রব, আমি খুবই দুঃখিত।’ দীর্ঘদিনের প্রেমিকের কাছে স্টুয়ার্ট এভাবে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর তাঁকে প্যাটিনসন ক্ষমা করে দেন কি না, সেটাই এখন দেখার বিষয়।







বাংলার দামাল ছেলে রায়হান।
২০১২.০৭.২৭ ১৪:৩৩Md. Atiqur Rahman
২০১২.০৭.২৭ ১৫:৫৯ishaque
২০১২.০৭.২৭ ২৩:৫৪