শিরোনাম:

ভেজাল রোধে রমজানে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৪-০৭-২০১২

  • ১১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পবিত্র রমজান মাসে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া খাদ্যে যাতে ভেজাল মেশানো না হয়, সে জন্য সারা মাস ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির সঙ্গে বৈঠক শেষে সাহারা খাতুন এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘসূত্রতার কারণে অনেক মামলার বিচার হয় না। মামলার সাক্ষীকে যাতে দ্রুত হাজির করা যায়, সে ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে যেখানে উড়ালসেতু আছে, সেখানে বাইপাস সড়ক করা যায় কি না, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।
এদিকে বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, খাদ্যে ভেজাল রোধে আইন আরও কঠোর করা যায় কি না, সরকার তা নিয়ে চিন্তাভাবনা করছে। দরকার হলে আইন সংশোধন করা হবে বলে তিনি জানান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীর ফুটপাতগুলো থেকে হকারদের উচ্ছেদ করা হবে। রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজের সবার সঙ্গে কথা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Riad Chowdhury

Riad Chowdhury

২০১২.০৭.২৪ ১৮:০১
কবে করবেন রোযা শেষ হলে!!!!!!!!! ভালো ভালো খান তো বুঝেন না আমরা কি পরিমান ভেজাল এ আছি....।

anup

anup

২০১২.০৭.২৪ ১৮:০৫
একটি আপেল ১৫-১৬ দিনে পচলো না !! কি যে করি আপা, তাড়াতাড়ি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।

Shajol

Shajol

২০১২.০৭.২৪ ১৮:১৫
ইনি বলেছেন মানেই হলো ঐ আদালত ফাংশান করবেনা কারণ উনি যে কথায় বলেন সেটা তার উল্টো কাজ হয়

Shafiqul Islam

Shafiqul Islam

২০১২.০৭.২৪ ১৮:৩৯
খাদ্যে ভেজালকারিদের ফাসি দেবার সাসতি দিে আইন চাই।

Jahangir Hossain

Jahangir Hossain

২০১২.০৭.২৪ ১৯:১৪
মানণীয় স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম শহরের প্রতিটি ফুটপাতে বাজার বসানো হয়েছে। এসব দোকান থেকে দৈনিক এক'শ অথবা দু'শ টাকা করে চাঁদা নেওয়া হয়। এসব ফুটপাত দোকানের কোন অনুমোতি না থাকলেও দৈনিক লক্ষ লক্ষ টাকা ভিন্ন খাতে চলে যাচ্ছে যার প্রকৃত মালিক সরকার। এসব ফুটপাতের দোকানগুলোকে বৈধতা দিয়ে সরকারের তহবিলকে শক্তশালী করা হোক নচেৎ একেবারে বন্ধ করে দেওয়ার অনুরোধ জানাই।

fahim

fahim

২০১২.০৭.২৪ ১৯:২২
only for ramadan, not for forever.

anwar hossen

anwar hossen

২০১২.০৭.২৪ ১৯:২৮
আপ িন শুধু ব েলই েদন । কাজ েতা িকছুই হয়না । ৪৮ ঘন্টার আল িট েমটাম েগল কই ?

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.০৭.২৪ ২০:৩০
ঘোষণা দিয়ে আপনার কোনো কাজের সাফল্যতো আজ পর্যন্ত দেখলাম না। বরং যা বলেন উল্টো ফলই ফলে। অতএব ভালো কাজ যা করতে চান , চুপচাপ করুন।

M Hossain

M Hossain

২০১২.০৭.২৪ ২০:৩০
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেখানে যেখানে উড়ালসেতু আছে, সেখানে বাইপাস সড়ক করা যায় কি না, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। >>> আপনারা চিন্তা করতে করতেই সময় শেষ হয়ে যাবে।

M Hossain

M Hossain

২০১২.০৭.২৪ ২০:৩৮
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, খাদ্যে ভেজাল রোধে আইন আরও কঠোর করা যায় কি না, সরকার তা নিয়ে চিন্তাভাবনা করছে। >>> চিন্তা করতে করতে আপনারা বিশিষ্ট চিন্তাবিদ হয়ে পড়বেন।

Mahbubul Hoque

Mahbubul Hoque

২০১২.০৭.২৪ ২১:৪৯
ভেজাল রোধে রমজানে ভ্রাম্যমাণ আদালত কাজ করবেন----------------- রমজানের পরে আর প্রয়োজন হবে না কি বলেন?