ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।
নির্ধারিত তারিখ অনুসারে, ক ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা আগামী ১২ অক্টোবর, খ ইউনিটের (মানবিক) ১৯ অক্টোবর, গ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ২ নভেম্বর, ঘ ইউনিটের (বিভাগ পরিবর্তন) ৯ নভেম্বর এবং চ ইউনিটের (চারুকলা) ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমদ প্রথম আলো ডট কমকে বলেন, ডিনস কমিটির সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এ তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে জেনারেল অ্যাডমিশন কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ফরিদ উদ্দিন আহমদ জানান, গত বছরের মতো এবারও আবেদনপত্রের ফি ৩০০ টাকা ধরা হয়েছে। তবে অনলাইন ভর্তি কার্যক্রমের ক্ষেত্রে শিক্ষার্থীদের অতিরিক্ত ৩০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে গত শিক্ষাবর্ষে যেসব শর্ত ছিল, এবার তাতে পরিবর্তনের সম্ভাবনা নেই।







Syd O"heed
২০১২.০৭.২৪ ১৪:৫৮Sagar
২০১২.০৭.২৪ ১৫:১৭Md.Ahsan Habib
২০১২.০৭.২৪ ১৬:০৮Al-Fahat-Hossain
২০১২.০৭.২৪ ১৬:১৪এইচ, এম, আজওয়াদ আবির
২০১২.০৭.২৪ ১৭:০৬