শিরোনাম:

  • হোম
  • শেষের পাতা
  •   যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্বে ইয়াফেস

যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্বে ইয়াফেস

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৪-০৭-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
ইয়াফেস ওসমান

ইয়াফেস ওসমান

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানকে বাড়তি দায়িত্ব হিসেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত একটি পরিপত্র আজ মঙ্গলবার দুপুরে জারি করা হবে বলে সংশি্লষ্ট সূত্রের বরাত দিয়ে ডেইলি স্টার অনলাইনের খবরে জানানো হয়েছে।
বহু জল্পনা-কল্পনার পর গতকাল পদত্যাগ করেন ক্ষমতাসীন মহাজোট সরকারের আলোচিত-সমালোচিত মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিমন্ত্রী ছিলেন।
এর আগে সৈয়দ আবুল হোসেন যোগাযোগমন্ত্রী ছিলেন। ওই সময় তঁার কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ উঠলে তঁাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তঁাকে তথ্য ও যোগাযোগ-প্রযুক্তিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েই তঁাকে সরে যেতে হলো।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

imtiaz ahmed chowdhury

imtiaz ahmed chowdhury

২০১২.০৭.২৪ ১২:৫৬
ইয়াফেস = ইনি কি বাংলাদেশি না তুরকি ? ইনাকে জান্ তে চাই ।

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (মিঠু)

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন (মিঠু)

২০১২.০৭.২৪ ১২:৫৯
মাননীয় মন্ত্রী ICT বিষয়ে আপনার কাছে অনেক কিছু আশাকরছি .... .....

Mohd Elias Khan

Mohd Elias Khan

২০১২.০৭.২৪ ১৭:৩৯
এই কাজটি মন্ত্রীকে আগেই করা উচিত ছিলো।