রেকর্ডের ধার ধারেন না মেসি

অনলাইন ডেস্ক | তারিখ: ১৮-০৭-২০১২

  • ৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গোল করাটাকে ছেলেখেলাতেই পরিণত করেছেন লিওনেল মেসি। গত মৌসুমে ৭৩টি গোল করে এক ইউরোপীয় মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড ছুঁয়েছেন। স্প্যানিশ লিগে ৫০টি গোল করে ছুঁয়েছেন লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক গোলের রেকর্ড। চ্যাম্পিয়নস লিগের এক আসরে গোল করার ক্ষেত্রে হোসে আলতাফিনির রেকর্ডও অক্ষত রাখেননি। ইউরোপ-সেরা ক্লাব হওয়ার এই লড়াইয়ে এক ম্যাচে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে এক ম্যাচে পাঁচটি গোল করে তাতেও তুলেছেন নিজের নাম। গত মৌসুমে যেন বার্সেলোনার এক গোলমেশিনেই পরিণত হয়েছিলেন তিনি।
এতকিছুর পরেও গত মৌসুমটা অপূর্ণতা দিয়েই শেষ করেছিলেন মেসি। বার্সেলোনা স্প্যানিশ লিগের শিরোপা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে চেলসির সঙ্গে গোলগড়ে পিছিয়ে পড়ে। সেমিফাইনালটা এখনো ভুলে যেতে পারেননি মেসি। দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচটিতে পেনাল্টি মিস করে ‘গোলমেশিন’ মেসিই যে ডুবিয়েছিলেন বার্সেলোনাকে।
নতুন মৌসুম শুরু হচ্ছে আর কদিন পরেই। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রাক্-মৌসুম প্রস্তুতি। নতুন মৌসুমে মেসি নিজের গড়া গোলের রেকর্ড ভাঙতে পারবেন কি না, এ নিয়ে এই মুহূর্তে চলছে জোর আলোচনা। তবে মেসি নিজে এসব নিয়ে একেবারেই ভাবতে চান না। তাঁর একমাত্র লক্ষ্য যেকোনো মূল্যে এই মৌসুমে বার্সেলোনাকে স্প্যানিশ লিগের শিরোপা ফিরিয়ে দেওয়া। ক্লাবকে সাফল্যের গড়িমায় গৌরবান্বিত করা।
‘আমি আমার গোলের রেকর্ড ভাঙার ব্যাপারে কোনো কিছুই ভাবছি না। ওটা আমার ভাবনার বিষয়ও নয়।’ মেসির মন্তব্য।
মেসি বলেন, আমি এখনো একজন খেলোয়াড় হিসেবে নিজেকে সমৃদ্ধ করে যাচ্ছি। আমার নিজের উন্নতির অনেক জায়গা এখনো রয়ে গেছে। আমার লক্ষ্য, নিজেকে আরও উন্নত করে বার্সেলোনাকে অনেক অনেক শিরোপা জিততে সহায়তা করা।
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালটা কুড়ে খায় মেসিকে। নিজেকে কিছুতেই বোঝাতে পারেন না, পেনাল্টি মিস করা যে খেলারই অংশ। ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার হারটিও ভুলতে পারছেন না তিনি। আসছে মৌসুমে ওই বাজে স্মৃতিগুলোরই প্রায়শ্চিত্ত করতে চান এই আর্জেন্টাইন সুপারস্টার। বলেছেন, ‘মানছি, আবার আগের মতো সাফল্য পাওয়া কঠিন। তবে এই মৌসুমেই সবকিছু ফিরে পেতে আশাবাদী আমি।’
এই মৌসুমে গুরু পেপ গার্দিওলা নেই। বার্সেলোনাকে সাফল্যের শিখরে তুলে দিয়ে ‘অবসরে’ গেছেন এই তারকা কোচ। তবে নতুন কোচ টিটো ভিলানোভাকে নিয়ে দারুণ আশাবাদী মেসি। নতুন কোচের পেছনে ঢেলে দিয়েছেন নিজের সব সমর্থনও। কৈশোরে বার্সেলোনার একাডেমিতে ভিলানোভার অধীনে অনেক কিছু শিখেছেন বলেও জানান তিনি।
‘টিটোর অধীনে ছোটবেলা থেকেই কাজ করছি আমি। কৈশোরে আমার খেলার উন্নতিতে টিটো ভিলানোভার অবদান অনেক। আমি কখনোই ভাবিনি যে লা লিগায় আবার তাঁকে গুরু হিসেবে পাব। ভিলানোভা কোচ হওয়াতে আমি খুবই খুশি।’ নতুন কোচ সম্পর্কে মেসি।
নতুন মৌসুমে নিজের দল বার্সেলোনাকে নিয়ে যথেষ্ট আশাবাদী মেসি। তিনি বলেন, দল যথেষ্ট ভালো এবং এই দলের খেলোয়াড়েরা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন। রয়টার্স।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

azad

azad

২০১২.০৭.১৮ ২০:২৬
নাম তোমার মেসি...

Mishu

Mishu

২০১২.০৭.১৮ ২১:০৫
'ধার ধারেন না' কথাটি বেশ আপত্তিকর।

mukta rahman

mukta rahman

২০১২.০৭.১৮ ২১:০৮
মেসি কেন ব্রাজিলিয়ান হল না ?
২০১২.০৭.১৮ ২১:৩৩
'আমি আমার গোলের রেকর্ড ভাঙার ব্যাপারে কোনো কিছুই ভাবছি না। ওটা আমার ভাবনার বিষয়ও নয়।’.....Messi
২০১২.০৭.১৮ ২১:৩৭
Don't worry Mukta in Brazil their are so many Messi.. Messi need not to be a Brazilien..
২০১২.০৭.১৮ ২১:৩৯
মেসি মেসি মেসি আনদ মেসি। মেসি আমার ভালবাসা।

Ratan Jyoti

Ratan Jyoti

২০১২.০৭.১৮ ২১:৫২
......So record runs behind you!

askander mirja

askander mirja

২০১২.০৭.১৮ ২১:৫৭
তুমি ১ nambar