পাঁচ প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে গতকাল সোমবার রাজধানীর আরামবাগ, মতিঝিল ও কমলাপুরে পাঁচটি প্রতিষ্ঠানের মালিককে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেক ও দই উৎপাদন এবং বিক্রির দায়ে আরামবাগের ‘আদি টাঙ্গাইল মিষ্টি ঘর’ নামের প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা ও মতিঝিলের ‘টাঙ্গাইল সুইটস’ নামের অপর প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে কমলাপুরে হোটেল আল-ফারুক প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা, দারুচিনি রেস্তোরাঁর মালিককে ৩০ হাজার টাকা ও বাসমতী রেস্তোরাঁর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন






