রমজানে অফিস সময়ের পরিবর্তন

অনলাইন ডেস্ক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আসন্ন পবিত্র রমজান মাসে অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পবিত্র রমজান মাসে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত অফিসের কার্যক্রম চলবে। এর মধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিসগুলো এ সময়সূচি অনুযায়ী চলবে। আজ সোমবার এক সরকারি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর ইউএনবি।
ব্যাংক, ইনস্যুরেন্স কোম্পানি, অন্যান্য আর্থিক-প্রতিষ্ঠান, বাংলাদেশ রেলওয়ে, ডাক বিভাগ, হাসপাতালসহ অন্য প্রতিষ্ঠানগুলো পবিত্র রমজানে তারা নিজস্ব সময়সূচি ঠিক করবে।
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবং আদালতগুলো পবিত্র রমজানে নিজস্ব সময়সূচি ঠিক করবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন