আয়ারল্যান্ড সফর

সাত উইকেটে জিতল বাংলাদেশ

অনলাইন প্রতিবেদক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ১৭ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আয়ারল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১০৪ রানের। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয়েছে ১০৩ রানেই। জবাবে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের ভালো ব্যাটিংয়ে হেসেখেলেই জয় পেয়েছে টাইগাররা। মাত্র তিন উইকেট হারিয়ে ৩৪ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুশফিক বাহিনী।
দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংসটি এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৩৭ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন সাকিব।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। মাশরাফি বিন মুর্তজার ক্ষুরধার বোলিংয়ে অবশ্য সূচনাটা ভালোই হয়েছিল বাংলাদেশের। দলীয় ৩ রানেই প্রথম উইকেটের পতন ঘটে আইরিশদের। দ্বিতীয় উইকেটও পড়ে সেই ৩ রানেই। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক পর্যায়ে আয়ারল্যান্ড পরিণত হয় ৬/৫৮-এ। মাশরাফি ও ইলিয়ান সানি ১৪ রানেই যথাক্রমে ৩টি ও ২টি উইকেট নিয়ে আয়ারল্যান্ড একাদশের পিঠ দেওয়ালে ঠেকিয়ে দেন। প্রাথমিক বিপর্যয়ের ফলে আর ঘুরে দাঁড়াতে না পারা আয়ারল্যান্ডের ইনিংস শেষ হয় ১০৩ রানেই। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন জোনস।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.০৭.১৬ ২০:১০
মাশরাফি বিন মুর্তজার ক্ষুরধার বোলিংয়ে অবশ্য সূচনাটা সুখকর হয়নি বাংলাদেশের।আয়ারলেনদ না বাংলাদেশ ???????
২০১২.০৭.১৬ ২০:১২
BAN 107/3

Maruf Ahmed

Maruf Ahmed

২০১২.০৭.১৬ ২০:১৩
go tiger go

শাহনেওয়াজ শুভ

শাহনেওয়াজ শুভ

২০১২.০৭.১৬ ২০:১৯
টাইগারদের জন্য শুভকামন!

RAIHAN

RAIHAN

২০১২.০৭.১৬ ২০:২৩
৩৪ বল বাকি থাকতে ই জিতল বাংলাদেশ।

Maruf Ahmed

Maruf Ahmed

২০১২.০৭.১৬ ২০:২৪
Bangladeshis won by 7 wickets (with 34 balls remaining)

moinuddin ahmed russel

moinuddin ahmed russel

২০১২.০৭.১৬ ২০:২৪
Ireland XI 103/6 v Bangladeshis 107/3 (14.2/20 ov)
Bangladeshis won by 7 wickets (with 34 balls remaining)

moinuddin ahmed russel

moinuddin ahmed russel

২০১২.০৭.১৬ ২০:২৫
Ireland XI 103/6 v Bangladeshis 107/3 (14.2/20 ov)
Bangladeshis won by 7 wickets (with 34 balls remaining)

mumith khan

mumith khan

২০১২.০৭.১৬ ২০:৩৩
waiting for next game(practice match).....

shalauddin

shalauddin

২০১২.০৭.১৬ ২০:৩৬
Congratulation Bangladeshi Cricketer

shalauddin

shalauddin

২০১২.০৭.১৬ ২০:৪০
Very good start
২০১২.০৭.১৬ ২১:৩০
I like sorry love, more more love Bangladesh team.

হানিফ- ভালোখবর

হানিফ- ভালোখবর

২০১২.০৭.১৬ ২১:৩১
ছবিতে কোন দর্শক দেখা যাচ্ছে না। ওখানে কি দর্শক নাই ?

Reaz Mahmud ( দোহা-কাতার)

Reaz Mahmud ( দোহা-কাতার)

২০১২.০৭.১৬ ২১:৩২
আশরাফুল কি খেলেছিল বা সে কত রান করল??

moniruzzaman

moniruzzaman

২০১২.০৭.১৬ ২১:৩৯
জয়ের এই ধারা অব্যাহত থাকুক। দলের সকলের জন্য শুভ কামনা।

Md.Zahangir Alam

Md.Zahangir Alam

২০১২.০৭.১৬ ২২:২৬
GOOD

ISMAIL HOSSAIN

ISMAIL HOSSAIN

২০১২.০৭.১৭ ০০:১৩
বাংলাদেশ সামনে যেন এভাবে ভাল খেলে যায় তাদের জন্য শুভ কামনা