রমজানে ডিএসইতে ১১টা-২টা পর্যন্ত লেনদেন
আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত একটানা লেনদেন হবে। এ ছাড়া ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবস ও রোজার ঈদের কারণে ডিএসইতে ছুটি থাকবে।
আজ সোমবার বিকেলে ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। বর্তমানে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। ছুটি শেষে আগের অবস্থায় সকাল সাড়ে ১০টায় থেকে আবারও লেনদেন শুরু হবে।







moinuddin ahmed russel
২০১২.০৭.১৬ ২০:৩৫