বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রাতে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ সোমবার রাত সাড়ে নয়টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন। বিএনপি সূত্রে এ কথা জানা গেছে। খবর ইউএনবি
বৈঠকে সর্বশেষ রাজনৈতিক অবস্থা, দলের পরবর্তী করণীয় বিষয়সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
গত ১১ জুন দলীয় কার্যালয় নয়াপল্টনের সমাবেশ থেকে খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ সরকারের নানা কর্মকাণ্ডের প্রতিবাদে ১৫ জুলাই পর্যন্ত সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেন। ওই কর্মসূচি গতকাল রোববার শেষ হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির এ বৈঠক ডাকা হয়েছে বলে বিএনপির নেতারা জানিয়েছেন।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত থাকবেন।








২০১২.০৭.১৬ ১৮:৩৮amjad khan
২০১২.০৭.১৬ ২০:১২