সাইফ-কারিনার বিয়ে লন্ডনে!

অনলাইন ডেস্ক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সাইফ আলী খান-কারিনা কাপুরের বিয়ে নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। সম্প্রতি এক খবরে এনডিটিভি জানিয়েছে, ভারতে নয়, দেশের সীমানা পেরিয়ে লন্ডনেই বিয়ে করবেন এ জুটি।
এর আগে সাইফের মা শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, হরিয়ানার পতৌদি প্রাসাদে ১৬ অক্টোবর সাইফ-কারিনার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। তারিখ আর স্থান ঘোষণার পর কিছুদিন নিশ্চুপ থাকলেও, হঠাত্ করেই ভিন্ন তথ্য দেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ। তিনি জানান, বিয়ের তারিখ এবং স্থান কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে সম্প্রতি এ জুটির বিয়ের সম্ভাব্য স্থান হিসেবে লন্ডনের নামই শোনা যাচ্ছে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এ জুটির বিয়ের সম্ভাব্য স্থান হিসেবে এবারে লন্ডনের নাম উল্লেখ করেছেন সাইফের মা শর্মিলা। বলিউডের তারকাদের বিয়ে নিয়ে বরাবরই বাড়াবাড়ি করতে দেখা গেছে মিডিয়াগুলোকে। সাইফ-কারিনার বিয়ের ক্ষেত্রে যাতে এমনটা ঘটতে না পারে, সে জন্যই ভারতের বাইরে নির্ঝঞ্ঝাটে বিয়ের কাজটি সারতে চায় পতৌদি পরিবার।’
এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, ‘অনেকটা গোপনে এক অনাড়ম্বর বিয়ের অনুষ্ঠান আয়োজনেরই পক্ষপাতী সাইফ। এ ছাড়া বিয়েতে তিনি কাকে আমন্ত্রণ দেবেন আর কাকে দেবেন না, তা নিয়েও তিনি কিছুটা ধন্দে পড়ে গেছেন। লন্ডনে বিয়ে করলে এ ঝামেলা থেকে রেহাই মিলবে—এমন ভাবনা থেকেই সেখানে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
পতৌদি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, সামনের সপ্তাহে ভোপাল যাচ্ছেন পতৌদি পরিবারের সব সদস্য। সেখানে যাওয়ার পর সাইফ-কারিনার বিয়ের তারিখ এবং স্থান চূড়ান্ত করা হবে। আর পতৌদি পরিবারের হবু বধূ কারিনার এক মুখপাত্রের বরাতে জানা গেছে, সবকিছু চূড়ান্ত হওয়ার পর কবে এবং কোথায় সাইফ-কারিনার বিয়ে অনুষ্ঠিত হবে তার ঘোষণা দেওয়া হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Sonia

Sonia

২০১২.০৭.১৬ ২০:৩২
ফালতু খবর

Mamun

Mamun

২০১২.০৭.১৬ ২৩:০৯
Same to Sonia

দোজা

দোজা

২০১২.০৭.১৬ ২৩:১২
এত লুকচুরি কেন?

Md.Moniruzzaman Miah

Md.Moniruzzaman Miah

২০১২.০৭.১৬ ২৩:৪৭
trick of increasing publicity