পদ্মা সেতুর বিষয়ে নতুন অর্থায়ন কাঠামো হবে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ১৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

পদ্মা সেতুর অর্থায়ন ও বাস্তবায়নে নতুন একটি অর্থায়ন কাঠামো করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট কানাইও এফ নোয়ানজের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে এখনো আলোচনা চলছে। দেখতে হবে অন্যান্য বন্ধু সহযোগীরা কে কি দেয়। তবে দেরি হওয়ার কারণে খরচ হয়তো কিছুটা বাড়বে।
আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, পদ্মা সেতুর জন্য জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে কি না, এ বিষয়ে প্রধানমন্ত্রী আহ্বান জানাবেন। তবে এ ক্ষেত্রে একটি আলাদা হিসাব খোলা হবে।
প্রধানমন্ত্রী কিছু না জানাতেই মানুষ টাকা-পয়সা দিচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, যিনি যে পরিমাণ টাকাই দিতে চান, তা বাজেটের মাধ্যমে খরচ হবে।
সম্প্রতি ডেইলি স্টারকে দেওয়া বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি অ্যালেন গোল্ডস্টেইন সাক্ষাত্কার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, সাক্ষাত্কারটি পড়েছি। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক আগে যে বিবৃতি দিয়েছিল, তা থেকে এবারের সাক্ষাত্কারটি ভালো হয়েছে।
স্বচ্ছতা ও জনস্বার্থে সরকারকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ হিসেবে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিবেদনটি প্রকাশের কথা বলেন গোল্ডস্টেইন। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেখা যাক।’
শিগগিরই একটি সংবাদ সম্মেলনে পদ্মা সেতুর বিষয়ে সবকিছু জানানো হবে বলেও অর্থমন্ত্রী জানান।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

monjur hasan

monjur hasan

২০১২.০৭.১৬ ১৭:১৬
পদ্মা সেতুর বিষয়ে নতুন অর্থায়ন কাঠামর সাথে সাথে নতুন কমিশন বানিজ্জ কাঠামও হবে

Saleh Ahmed

Saleh Ahmed

২০১২.০৭.১৬ ১৭:২৯
প্রধানমন্ত্রী কিছু না জানাতেই মানুষ টাকা-পয়সা দিচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, যিনি যে পরিমাণ টাকাই দিতে চান, তা বাজেটের মাধ্যমে খরচ হবে। আর খরচ বাবদ কমিশন খাবেন কত ? ১০ % নাকি দেরি হওয়ার কারণে খরচ এর সাথে কমিশন ও কিছুটা বাড়বে ?

Iftekhar

Iftekhar

২০১২.০৭.১৬ ১৭:৩৬
ভোটের রাজনীতিতে পদ্মা সেতু অবশ্যই গুরুত্বপূর্ণ।

Benoy

Benoy

২০১২.০৭.১৬ ১৮:২৪
স্বচ্ছতা ও জনস্বার্থে সরকারকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ হিসেবে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিবেদনটি প্রকাশের কথা বলেন গোল্ডস্টেইন। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেদনটি প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দেখা যাক।’
শিগগিরই একটি সংবাদ সম্মেলনে পদ্মা সেতুর বিষয়ে সবকিছু জানানো হবে বলেও অর্থমন্ত্রী জানান।
দাদা কেন জানি আপনার কথার দাম নাই ??????

Hazrat ali

Hazrat ali

২০১২.০৭.১৬ ১৮:৫৯
সরকারকে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণ হিসেবে বিশ্বব্যাংকের দেওয়া প্রতিবেদনটি প্রকাশ চাই । ভোটের রাজনীতিতে পদ্মা সেতু । এবার জমবে খেলা দেখার পালা ।

Mizanur Rahman

Mizanur Rahman

২০১২.০৭.১৬ ১৯:১৮
Good idea

হেলাল

হেলাল

২০১২.০৭.১৬ ২০:০৮
যেখান বিশ্ব ব্যাঙ্কের অর্থ পাওয়ার আগেরই অর্থ কেলেংকারী (কন্সপেরেসী) হয়েছে, আর দেশীয় জনগনের টাকায় যে কোন রকম দুর্নীতি হবেনা সেটারই বা গ্রান্টি কি ? দেশের দুর্নীতি যেখানে রন্ধে রন্ধে চলে গেছে সেখানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ আশা করাটা কতটুকু যুক্তি যুক্ত হবে সেটা ভাববার ব্যাপার আছে বৈকি !

শাহনেওয়াজ শুভ

শাহনেওয়াজ শুভ

২০১২.০৭.১৬ ২০:২৪
পদ্মাসেতুর অর্থায়ন নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। মন্ত্রীদের বক্তব্য বিভিন্নসময় পরস্পরবিরোধী ও হাস্যকর হিসেবে প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায়, দেশের বিভিন্ন স্থানে পদ্মাসেতু প্রকল্পের জন্য দলীয় নেতাদের চাঁদাবাজিসহ বিভিন্ন ঘটনার প্রমাণ পাওয়া গেছে। সরকারের উচিত এ বিষয়ে নির্দিষ্ট নীতিমালা গ্রহন করা, জনগনকে তা অবহিত করা এবং সকল ধরনের দুর্নিতি প্রতিরোধ করা।
নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মানের সিদ্ধান্ত স্বাগত জানাই। শুভকামনা রইলো।

Faizul Haque Mian

Faizul Haque Mian

২০১২.০৭.১৬ ২০:৩২
উনমুক্ত অর্থায়ন কাঠামো করুন।
২০১২.০৭.১৬ ২০:৫২
তোমরা ভাগ্ লে খুশি হই

Muzibur rahman

Muzibur rahman

২০১২.০৭.১৬ ২১:২৭
Please show us , what WB claimed on corruptions, do not keep people in the dark.

Nazrul islam

Nazrul islam

২০১২.০৭.১৬ ২১:৪৯
সুরঞ্জিত সাহেব কে দপ্তর বিহীন মন্ত্রী করা হল , পদ্মা সেতুর দূর্নীতির জন্য নিরপেক্ষ তদন্ত করা হল না - এখন পদ্মা সেতুর জন্য টাকা তোলা হচ্ছে - এই দূর্নীতি রোধ কে করবে ?

arif

arif

২০১২.০৭.১৬ ২১:৫১
মোগো বারি বরিসাল । মোরা ভাবচিলাম সেতুর উপার দিআ বারি জামু । কিন্তু পারলাম না

Ashim Rana

Ashim Rana

২০১২.০৭.১৬ ২২:২৮
By Itself World bank Is Corrupted Org.

M Hossain

M Hossain

২০১২.০৭.১৬ ২৩:১১
জনগণ আর কত দিবে?