হাবিব-ন্যান্সির প্রথম মিউজিক ভিডিও
হাবিব ও ন্যান্সি
হাবিব ও ন্যান্সি একসঙ্গে অসংখ্য গানে কণ্ঠ দিলেও কখনো একসঙ্গে কোনো মিউজিক ভিডিওতে অংশ নেননি। এবারই প্রথম তাঁরা দুজন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হলেন।
ন্যান্সির সর্বশেষ অ্যালবাম ‘রঙ’-এর ‘ঝরা পাতা’ শীর্ষক গানটির মডেল হয়েছেন তাঁরা দুজন। হাবিব আর ন্যান্সি ছাড়াও গানটির অন্য দুজন মডেল হলেন পিয়া ও রুবেল। সম্প্রতি মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। এটির নির্মাতা সাইফ সায়ীদ।
এ প্রসঙ্গে ন্যান্সি প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমি হাবিব ভাইয়ের সঙ্গে অনেক গানে অংশ নিলেও গানের ভিডিওতে কখনো অংশ নিইনি। এটি আমাদের দুজনের জন্য প্রথম কোনো মিউজিক ভিডিও। অবশ্য আমরা কিন্তু দুজনে একসঙ্গে এই গানের ভিডিওটির শুটিংয়ে অংশ নিইনি। আমাদের দুজনের শুটিং হয়েছে আলাদাভাবে।’
উল্লেখ্য, এ বছরের এপ্রিলে ন্যান্সির রঙ অ্যালবামটি প্রথমে বাংলালিংক মিউজিক স্টেশনে মুক্তি দেওয়া হয়। এরপর মে মাসে অ্যালবামটি সিডি আকারে বাজারজাত করেছিল ডেডলাইন মিউজিক।
হাবিব-ন্যান্সির ঝরা পাতা শীর্ষক গানটির মিউজিক ভিডিওটি খুব শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।







monir
২০১২.০৭.১৬ ১৮:৩৬G. Rahman
২০১২.০৭.১৬ ২৩:৫৫