• হোম
  • খেলা
  •   পাকিস্তানের বিপক্ষে তারুণ্যনির্ভর অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিপক্ষে তারুণ্যনির্ভর অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
শেন ওয়াটসন ও বেন হিলফেনহস

শেন ওয়াটসন ও বেন হিলফেনহস

ফাইল ছবি

‘নিরপেক্ষ’ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সফরসূচিটা বেশ সংক্ষিপ্ত। কোনো টেস্ট নেই। অনুষ্ঠিত হবে শুধু তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। তবে পাকিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত এই সফরের জন্য ১৫ জনের করে দুটি দল ঘোষণা করেছেন অসি নির্বাচকেরা। দুটি দলেই তরুণ খেলোয়াড়েরা জায়গা পেয়েছেন বেশি।
আগামী ২৮ আগস্ট ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। টি-টোয়েন্টিতে আলাদা দল ঘোষণার কারণ, সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জি নিউজে প্রকাশিত খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপকে সামনে রেখে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে এই সিদ্ধান্ত নিয়েছেন অসি নির্বাচকেরা।
অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তবে এবার ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি দলেই তাঁকে রেখেছেন নির্বাচকেরা। শেন ওয়াটসন ও বেন হিলফেনহসকে ওয়ানডে দলে রাখা হয়নি। তবে টি-টোয়েন্টি দলে আছেন দুজনেই।
অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক জন ইনভেরারিটি এক বিবৃতিতে বলেছেন, ওয়ানডে দলে তরুণদের উন্নতির সুযোগ রয়েছে। ওয়াটসন ও হিলফেনহসকে রাখা হয়নি। ব্রেট লি অবসরে গেছেন। এটা অন্যদের সামনে উন্নতির দুয়ার খোলে দেবে।
ইনভেরারিটি বলেন, দলে ডেভিড ওয়ার্নার, ম্যাথু ওয়েড, জেমস প্যাটিনসন, মিশেল স্টার্ক, স্টিভ স্মিথের মতো তরুণ প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। এ ছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ও কলাম ফার্গুসনের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে সবার।
ওয়ানডে দল: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, ড্যান ক্রিস্টিয়ান, হাভিয়ের ডোহার্টি, কলাম ফার্গুসন, ডেভিড হাসি, মাইক হাসি, মিচেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকাই, জেমস প্যাটিনসন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক ও ম্যাথু ওয়েড।
টি-টোয়েন্টি দল: জর্জ বেইলি (অধিনায়ক), শেন ওয়াটসন, ড্যান ক্রিস্টিয়ান, প্যাট কামিনস, হাভিয়ের ডোহার্টি, বেন হিলফেনহস, ব্রাড হগ, ডেভিড হাসি, মাইক হাসি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্লিন্ট ম্যাকাই, মিশেল স্টার্ক, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন হোয়াইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন