• হোম
  • বিনোদন
  •   এবার সালমানের বিয়ে নিয়ে ক্যাটরিনার বাণী

এবার সালমানের বিয়ে নিয়ে ক্যাটরিনার বাণী

অনলাইন ডেস্ক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
সালমান ও ক্যাটরিনা

সালমান ও ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফের প্রেম নিয়ে সম্প্রতি সালমান খান মন্তব্য করেছিলেন, ‘ক্যাটরিনার প্রেমে পড়া খুবই সহজ।’ এবার এক কাঠি ওপরে গিয়ে সাবেক প্রেমিকের বিয়ে নিয়ে ‘বাণী’ দিয়েছেন ক্যাটরিনা।
‘এক থা টাইগার’ ছবির প্রচার-বিষয়ক অনুষ্ঠানে ৪৬ বছর বয়সী সালমানের বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে ক্যাটরিনা বলেছেন, ‘কেবল সালমানই সিদ্ধান্ত দিতে পারেন, কোন বয়সে গিয়ে তিনি বিয়ে করবেন!’ এখনই যে সালমানের বিয়ে করা উচিত, ইশারা-ইঙ্গিতে তাও বুঝিয়েছেন ক্যাটরিনা। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
‘এক থা টাইগার’ ছবির একটি সংলাপে বিয়ে নিয়ে কথা বলেছেন সালমান ও ক্যাটরিনা। ওই অনুষ্ঠানে ছবির পরিচালক কবির খানকে জিজ্ঞেস করা হয়, ইচ্ছাকৃতভাবে এমন সংলাপ ছবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে কি না! জবাবে তিনি বলেন, ‘না, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমনটা করা হয়নি। তবে এক ছবিতে সালমান-ক্যাটরিনা অভিনয় করায়, এমন একটি সংলাপ রাখার লোভ সামলাতে পারিনি আমি।’
বলিউডের ‘কাঙ্ক্ষিত’ ব্যাচেলর হওয়া সত্ত্বেও বিয়ে নিয়ে সালমানের গড়িমসি অনেককেই অবাক করেছে। কাছের লোকজন তাঁকে বিভিন্নভাবে বুঝিয়েছেন, যত দ্রুত সম্ভব বিয়ে করা উচিত তাঁর। গত সপ্তাহেই সালমানের কাছের বন্ধু হিসেবে পরিচিত বলিউডের আরেক অভিনেতা আমির খান বলেছিলেন, ‘আমি অনেক দিন ধরে সালমানকে বলে আসছি, তাড়াতাড়ি বিয়ে করা উচিত তাঁর। কিন্তু সে তো কারও কথাই শোনে না।’
আমিরের এমন মন্তব্যের জের ধরে সালমান বলেন, ‘বিয়ে নিয়ে আমির আমার পেছনে লেগেছেন। শুধু আমির নয়, সবাই আমার বিয়ের পেছনে লেগেছেন। আমি বুঝি না, আমার বিয়ে হলে কার কী লাভ!’ বিয়ে নিয়ে সাবেক প্রেমিকা ক্যাটরিনার বাণীর জবাবে খান সাহেব কেমন প্রতিক্রিয়া জানান, সেটাই এখন দেখার বিষয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Munsur

Munsur

২০১২.০৭.১৬ ১৩:৪৩
ফালতু

Shamima Akter

Shamima Akter

২০১২.০৭.১৬ ১৩:৫৫
Absolutely Right

২০১২.০৭.১৬ ১৫:৫৪
আমার মনে হয় ক্যাটরিনাকেই সালমানের বিয়ে করা উচিৎ।