শিরোনাম:

রাজনীতিতে প্রাণ গেল আরেক ছাত্রের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাজশাহী | তারিখ: ১৬-০৭-২০১২

  • ৩৭ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রলীগের কর্মী সোহেল রানা আজ সোমবার দুপুরে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সোহেল রানা গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই ঢাকায় পাঠানো হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত সোহেল রানাকে আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে গোলাগুলির ঘটনার পর গতকাল রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় মতিহার থানার পুলিশ। ছাত্রলীগ-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালালেও পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি।
দুটি হলে তল্লাশি চালানোর বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আবাসিক হলসহ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Md. S.K.Nasim

Md. S.K.Nasim

২০১২.০৭.১৬ ১২:৪১
Firstly information then operation......as a result no culprits...

Farhan Fardin

Farhan Fardin

২০১২.০৭.১৬ ১২:৪১
কি গো জননী!!!
চিরুনী কি শেষ হোয়ে গেল দেশ থেকে??
চিরুনী অভিযান শুরু করুন,
খালি মোবাইল আর ইমেইলের খবর বলে বেড়ান!!!
একটু পেপার টেপার পড়ুন,
আর মানুষের চোখের ভাষা বুঝতে শিখুন,
দেখেন তারা কি বলে আর আপনি কি ভাবেন??
অযুত অযুত ফারাক আপনার ভাবনার ভেতর..........
আতংকের নাম ছাত্রলীগ, এই দেত্যগুলিকে থামান, বোতলে ভরুন,
না হোলে সামনের ইলেকশনে ডাহা ফেল করবেন,,,,,,,,,,,,,,,,
সারা দেশের বিশ্ববিদ্যালয়ের অবসথা আপনাকে ইমেইল করে না জানালে কি আপনি জানবেন না?????

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১২.০৭.১৬ ১৩:০০
পিপিলিকার পাখা উঠে মরিবার তরে ।

Monir Uddin

Monir Uddin

২০১২.০৭.১৬ ১৩:০৩
এই না হলে সোনার ছেলে !!!!!!!!!!!!!!

Ifti

Ifti

২০১২.০৭.১৬ ১৩:১২
আমি নিজের প্রতি দুঃখিত কারন তোমার মৃত্যুূতে শোক প্রকাশ করতে পারলামনা।
অপছাত্র রাজনীতির বলী ।
২০১২.০৭.১৬ ১৩:১২
দেশে বিশ্ববিদ্যালয় গুলু তে কি শুরু হয়েছে!!!

Rifat

Rifat

২০১২.০৭.১৬ ১৩:১৩
"বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। "...এর থেকে বড় কৌতুক র হয় না !!!! আমরা র কত কৌতুক দেখব ???

Masud Rana Akanda

Masud Rana Akanda

২০১২.০৭.১৬ ১৩:১৫
টুকু ভাই কি হেলিকপ্টার নিয়ে যাবেন ? কোন বিশ্ববিদ্যালয় বাকি রইল ? শনির দশা চলছে চারদিকে।

khalid

khalid

২০১২.০৭.১৬ ১৩:১৭
এই ছাত্রলীগ দিয়ে কি দেশের উন্নতি সম্ভব????

Md. S.K.Nasim

Md. S.K.Nasim

২০১২.০৭.১৬ ১৩:১৮
What is doing Chatraleague Vs Chatraleague so-called university student ?

Raisul Sachchu

Raisul Sachchu

২০১২.০৭.১৬ ১৩:২৯
আপনারা কি সুনেন না এসব খবর। আপনাদের সোনার ছেলেরা কি করছে ।
আর পুলিশ তললাশির নামে অননো কিছু করে।
ধিক্কার জানাই ছাত্রলীগ কে ধিক্কার !

Ashik

Ashik

২০১২.০৭.১৬ ১৩:৩৩
সাঁড়াশী অভিযান দেখতে চাই

Mohammad Jabul Hossen

Mohammad Jabul Hossen

২০১২.০৭.১৬ ১৩:৩৩
Very very sad news for us as well as for his family.

Kanak Momen

Kanak Momen

২০১২.০৭.১৬ ১৩:৩৫
কার ছেলে, কোথায় বাড়ী, কোন মায়ের বুক খালী হলো?
২০১২.০৭.১৬ ১৩:৩৫
সোনার ছেলারা এরকম একটা কাজ করতেই পারেনা, নিশ্চয় এখানে জামায়াত শিবির এর চক্রান্ত রয়েছে, ঘটনা তদন্তের জন্য সাহারা খাতুনকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার জোর দাবী জানাচ্ছি।

M. Atahar Ali Opu

M. Atahar Ali Opu

২০১২.০৭.১৬ ১৩:৩৭
সোনার ছেলে বলে কথা, দেখি স্বরাষ্ট্রমন্ত্রী কত ঘন্টার আল্টিমেটাম দেয়।

২০১২.০৭.১৬ ১৩:৪৪
মতিহার থানার পুলিশ ছাত্রলীগ-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালালেও পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি!!!!!!!! Shame on police.

ronnie

ronnie

২০১২.০৭.১৬ ১৩:৪৯
রাষ্ট্র পরিচালনার সর্বচ্চ নীতি হলো রাজনীতি। শিক্ষার্থীরা এভাবে নিজেরা নিজেদের শেষ করছে। সত্যিই কি তারা রাজনীতি শিখছে?????

Hafiz

Hafiz

২০১২.০৭.১৬ ১৩:৫২
We so sorry that such type of student politics Mix with our mass people blood .

Engr. Sohel (Singapore)

Engr. Sohel (Singapore)

২০১২.০৭.১৬ ১৪:০৪
Good Universities are the life of a country because students are the future of developing country. Therefore, if politics in Unversity then the country can not be developed. So, i hope that all politicians will take care about these.

sayed Ahmed

sayed Ahmed

২০১২.০৭.১৬ ১৪:১১
Dear Chartra legue, carry on its your time.

Md. Mehedi Hasan

Md. Mehedi Hasan

২০১২.০৭.১৬ ১৪:১২
সেতু চাইনা জননী, ছাত্রলীগ সামলান।

Mohad. Osman

Mohad. Osman

২০১২.০৭.১৬ ১৪:২০
চিরনি অভিযান নয় কেন ?
২০১২.০৭.১৬ ১৪:২৩
অবাক হচ্চি শিরোনাম দেখে। ছাতরলিগের নাম নিতে ভয় পায় .
২০১২.০৭.১৬ ১৪:৩৪
আচ্ছা, এরাই তো একসময় দেশের রাজনীতিবিদ হবে! তা হলে তো সর্বনাশ!!! সামনে তো আমাদের অবস্থা ভয়াভহ। এদেরকে এখনি প্রতিহত করুন। আমরা চাই না এদের কারনে আওয়ামীলীগ নামটা মানুষ ঘৃণা ভরে উচ্চারন করুক। একে তো দুর্নীতিবাজ মন্ত্রীদের কারনে দেশের অবস্তা আর সুনাম ডুবতে বসেছে, তার মধ্যে আবার ছাত্রলীগ।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.০৭.১৬ ১৪:৪২
সোনার ছেলেদের কুকর্মের দৃষ্টান্তমূলক সাজা না দিয়ে , মাথায় হাত বুলিয়ে ভালো ভালো উপদেশ দিলে যে কাজ হয় না , তা বুঝবেন কখন আমাদের মাননীয় প্রধান মন্ত্রী ?

Mahbub Alam

Mahbub Alam

২০১২.০৭.১৬ ১৫:০৭
আজকাল যারা রাজনীতি করে তাদের সবাই যদি এক মুহুর্তে নিহত হয় তবু তা আমাদের হৃদয়ে দাগ কাটবে বলে মনে হয়না। সততা, কল্যাণবোধ ও নীতি বস্তাবন্দী করে নর্দমায় ছুরেছে যারা বহু আগেই, তারা আজ রাজনীতি করে।

২০১২.০৭.১৬ ১৫:১২
সোহরাওয়ার্দী ও মাদার বখশ আমার স্মৃতিময় হল, যেন এক যুদ্ধক্ষেত্র, মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়, আমিও কি কাঁদবো নাকি?

jamiur rahman

jamiur rahman

২০১২.০৭.১৬ ১৫:১৭
আমাদের অগ্নি কন্যা সাজেদা চৌধুরী পদ্মা সেতুর জন্য টাকা তোলার দায়িত্ব দিয়েছিল ছাত্তলীগকে....। ছাত্তলীগ তাদের ওপর অর্পিত সুমহান দায়িত্ব পালন করতে গিয়ে দুই-একটা খুন-খারাবী করতেই পারে।ঐটা নিয়ে এত মাতামাতির কি অইল।

২০১২.০৭.১৬ ১৫:২১
কয়লা ধুইলে ময়লা যায় না, জাত স্বভাব পরিবর্তন হয় না।

sumon

sumon

২০১২.০৭.১৬ ১৫:৩২
এখন সাহারা খাতুন, টুকু বলবে.....সোনার ছেলারা এরকম একটা কাজ করতেই পারেনা,
নিশ্চয় এখানে জামায়াত শিবির এর চক্রান্ত রয়েছে, হা....হা....হা...
২০১২.০৭.১৬ ১৫:৪৬
Police Already failed to recover arms?

Nazrul islam

Nazrul islam

২০১২.০৭.১৬ ১৬:০১
আমি ছাত্রলীগের কর্মিদেরকে একটা কথা বলতে চাই ভালকরে আমার লেখাটি পড়ুন। আপনারা ছাত্রলীগ কর্মীরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যেই কার্যক্রম ২০০৯ থেকে শুরু করে আজও পর্যন্ত তার ধরাবহিকতা রেখেছেন যার জন্য অনেক নিরিহ ছাত্র প্রান দিতে হল আপনাদের পিস্তলের গুলিতে অথবা রামদার আঘাতে। যেমন আজ হার বর্হিপ্রকাশ সোহেল রানা যদি এমনটাই হয় আপনাদের কার্যক্রম। তাহলে সাধারণ ছাত্ররা ছাত্রলীগ থেকে বেশিদিন ণাগবেনা তাদের অবস্থান ফিরিয়ে নিতে এবং আপনারা এই ভাবেই নিষেশ হয়ে যাবেন।
২০১২.০৭.১৬ ১৬:৩৮
সরকার করছে গুম..ছাত্রলীগ করছে খুন..এভাবে চলছে আরো চলবে..!

Mithu

Mithu

২০১২.০৭.১৬ ১৬:৫৯
চালিয়ে মামা ......................।

Kamal

Kamal

২০১২.০৭.১৬ ২১:২৫
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি দেশে কি সুফল বয়ে নিয়ে আসছে তা ভেবে পাই না । শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি
বন্ধ করে পড়াশুনানীতি নামে কিছু চালু করা গেলে ভাল হয় । সবাই বেচে যায় ।

SR Taufiq

SR Taufiq

২০১২.০৭.১৬ ২৩:২৩
নিহতের পরিবারকে ২ লাখ টাকা দিয়ে দেন! ২ লাখ টাকা তার জীবনের মুল্য হবে আমাদের রাজনীতিকদের কাছে।