‘আপনি’ না বলার জের

স্কুলের ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

যশোর অফিস | তারিখ: ১৬-০৭-২০১২

  • ৩২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অষ্টম শ্রেণীর এক ছাত্র ‘আপনি’ বলে সম্বোধন না করায় মাস খানেক আগে ধাওয়া দেয় নবম শ্রেণীর আরেক ছাত্র ও তার বন্ধুরা। এর জের ধরে কনিষ্ঠ ওই ছাত্র ও তার বন্ধুরা নবম শ্রেণীর ওই ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যশোর শহরের আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমির মাঠে গত শনিবার বিকেল সোয়া চারটার দিকে ওই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম ওরফে আকাশ (১৫) ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। তার বাবা শেখ সুলতান মাহমুদ বান্দরবান পুলিশ লাইনের হাবিলদার। তারা থাকত শহরের শংকরপুর মহিলা মাদ্রাসাসংলগ্ন এলাকায়।
হত্যাকাণ্ডের ঘটনায় জাহিদুলের মা বিউটি বেগম পাঁচজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। এর মধ্যে মামলার দুই আসামি অষ্টম শ্রেণীর ওই ছাত্র ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের কথা স্বীকার করে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বিদ্যালয় সূত্র জানায়, শনিবার আবদুস সামাদ মোমোরিয়াল একাডেমির নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে বিকেল সোয়া চারটার দিকে পরীক্ষার কক্ষ থেকে বের হয় জাহিদুল।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, বিদ্যালয়ের মাঠে আসার সঙ্গে সঙ্গে ওত পেতে থাকা চার আসামি হঠাৎ জাহিদুলকে জাপটে ধরে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্র জাহিদুলের বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরি চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাহিদুলের চিৎকার শুনে এগিয়ে আসেন শিক্ষক ও শিক্ষার্থীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে জাহিদুলের মৃত্যু হয়। গতকাল সকালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
আবদুস সামাদ মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক ও দশম শ্রেণীর প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছে। জাহিদুলের মৃত্যুর খবরে বিদ্যালয়ে শোক প্রস্তাব এনে গতকালের সব পরীক্ষা স্থগিত করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ‘আপনি’ বলে সম্বোধন না করায় মাস খানেক আগে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ধাওয়া দেয় জাহিদুল ও তার বন্ধুরা। এ ঘটনায় কনিষ্ঠ ওই ছাত্রের মধ্যে ক্ষোভ জমে। ওই ছাত্র ও তার বন্ধুরা মিলে শনিবার জাহিদুলকে ছুরিকাঘাত করে।
জাহিদুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সন্তু বিশ্বাস বলেন, গ্রেপ্তারের পর গতকাল দুজনকে বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Durbar

Durbar

২০১২.০৭.১৬ ০৩:১১
'আপনি’ বলে সম্বোধন না করায় মাস খানেক আগে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রকে ধাওয়া দেয় জাহিদুল ও তার বন্ধুরা। এ ঘটনায় কনিষ্ঠ ওই ছাত্রের মধ্যে ক্ষোভ জমে। ওই ছাত্র ও তার বন্ধুরা মিলে শনিবার জাহিদুলকে ছুরিকাঘাত করে।
আমরা কোথায় ?
হিংসার রাজনীতির জীবানু সংক্রামক রোগের মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে !

Titon

Titon

২০১২.০৭.১৬ ০৩:৩৯
ছুরিকাঘাত যেন পান্তা ভাত। কি হল দেশে ?

Md.Masuk Uddin; Riyadh,Saudi Arabia

Md.Masuk Uddin; Riyadh,Saudi Arabia

২০১২.০৭.১৬ ০৩:৪৪
বাংলা ফ্লিমে সাকিব খান যেভাবে মারামারি করে তাতে এটা সিম্পল। আমাদের এখন বলা লাগবে কিশোর সমাজের অবক্ষয়....

Mohammed

Mohammed

২০১২.০৭.১৬ ০৪:১৯
The eruption of a volcano starts on the top of a mountain then the lava rashes to the bottom burning everything down the way!

Arifur Rahman

Arifur Rahman

২০১২.০৭.১৬ ০৬:৫৫
Its a common disease in every school and colleges. Why the school commity did nothing when the class 9 attacked class 8???????????

MD SADIKUL ISLAM

MD SADIKUL ISLAM

২০১২.০৭.১৬ ০৭:১৬
Inspired from political bad condition of our country

MD SADIKUL ISLAM

MD SADIKUL ISLAM

২০১২.০৭.১৬ ০৭:১৮
inspired from political condition of our country

Abdur Rahman

Abdur Rahman

২০১২.০৭.১৬ ০৭:২৯
problem in Bangla not in English.pa-u.s.a

Md. Abdur Rahman Sheikh

Md. Abdur Rahman Sheikh

২০১২.০৭.১৬ ০৮:৩৫
পারিবারিক শিক্ষা ই এমন ঘটনার জন্য দায়ি বলে আমার ধারনা। আমরা ছেলে পেলে দের স্কুলে পাঠাই বিদ্যার্জনের নিমিত্তে, কিন্তু ভুলে যাই, তাদের প্রকৃত বিদ্যালয় হল পরিবার। একটি অতি তুচ্ছো বিষয় নিয়ে এমন হত্যাকান্ড হতে পারে, এমন টি আমরা কেউ ই হয়ত ভাবিনি আগে। কিন্তু যখন ঘটেই গেছে, এখন নিশ্চয়ই, এটা ভাব্বার বিষয়ে পরিনত হয়েছে। বাংলার আপনি, তুমি, তুই কে ইংরেজির U এর সাথে মিশিয়ে ফেলা ও এর জন্য অনেকাংশে দায়ি। আমার মা আমাকে শিখিয়েছেন, " বাবা, তোমার একদিনের যে বড়ো তাকে সন্মান করবে, আপনি বলে সম্বোধন করবে"। আমি এখনও তা করছি কিন্তু অনেক কেই দেখি সকল কেই তুমি বলে সম্বোধন করে, আমি মেনে নিয়েছি এই বলে যে, পশ্চিমা সংস্কৃতির কাছে আমরা আজ অসহায়। একটি বাচ্ছা ছেলে আজ বড়ো একজন কে যে শুধু তুমি করে সম্বোধন করেছে তা ই নয়, সে একজন কে খুন ও করেছে। আমার মনে হয়, সময় এসেছে আমাদের সকলেরই এই বিষয় টি নিয়ে ভাব্বার।

Rupok Reza

Rupok Reza

২০১২.০৭.১৬ ০৮:৫৪
I hate such education.

moazzem hossen

moazzem hossen

২০১২.০৭.১৬ ০৯:০৪
দোষীদের সাজা হউয়া উচিত। তবে এই বয়সে ছেলেরা যে দাদা গিরি বা আধিপত্য দেখানোকে নিজের বাহাদুরি মনে করে সেটা একটা আরও বড় অপরাধ। একজন ছোট বা দুর্বল যখন একজন বড় বা সবল কত্রিক অপমানিত হয় বা নির্যাতিত হয় তার মনে ক্ষোভ হবেই। তবে ছুরিকাঘাতকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলব।

MD.SHAFIUL AZAM

MD.SHAFIUL AZAM

২০১২.০৭.১৬ ০৯:২১
দেশের যে অবস্থা মশা মারার থেকে মানুষ মারা সহজ হয় গেছে। দারুন এই তো ডিজিটাল বাংলাদেশ ।

Lokman Hossain

Lokman Hossain

২০১২.০৭.১৬ ১০:২৪
জাতীর অবক্ষয় ঠেকাতে সন্তানকে হালাল খাবার দেয়া অতিব জরুরী। চলুন আমরা নিজ নিজ অবস্থানে থেকে জাতীর জন্য কিছু করি। অন্যথায় পিতামাতার সম্মান ও মর্যদাটুকু পাব না তাদের কাছ থেকে। আর এটা হবে পিতামাতার জন্য বড়ই দূর্ভাগ্যের বিষয়।

Mahadi Hassan

Mahadi Hassan

২০১২.০৭.১৬ ১০:৩৩
আমাদের বিশ্ববিদ্যালয়ে এক জুনিয়র ছাত্র ৪র্থ বর্ষের এক বড় ভাইয়ের সাথে তর্ক করেছিল। পুরস্কার সরূপ সেই জুনিয়র ছাত্রের পিতা মাতা কে প্রশাসন তলব করে আনে এবং লিখিতভাবে মুচলেকা দেন যে তাদের ছেলে আর কখনও খারাপ আচরণ করবে না। সেই কাগজটি প্রত্যেক ক্লাসে সকল ছাত্র ছাত্রীর সামনে পড়ে শোনানো হয়। প্রশাসন কঠোর হলে এমন ঘটনা ঘটত না। উল্লেখ্য আমাদের বিশ্ববিদ্যালয়টি বেসরকারি।

Amzad Hossain

Amzad Hossain

২০১২.০৭.১৬ ১০:৪৫
এই না হলে বীর বাংগালি!

Martian Mahtab

Martian Mahtab

২০১২.০৭.১৬ ১১:০৩
আমি কয়েক বছর যাবত ঢাকার কয়েকটা সেরা স্কুলের ছেলেমেয়েদের পড়াচ্ছি‍ (Home-Tutor)। ওরা আমাকে বড়ভাই হিসাবে মাঝে মধ্যে আমার সাথে যে সব বিষয়গুলো শেয়ার করে তা রিতিমত ভয়াবহ!ব্যাগ হতে চাকু উদ্ধার, মাঠে গিয়ে নেশাকরা, BF or GF নামে আরো অনেক কিছু যা এখানে লেখা সম্ভব না। আমার প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু ওদের আমি পিকনিকের গাড়িতে নেশা করতে দেখেছি, গতকাল আদমজীর নবম শ্রেনীর ছাত্রের ব্যাগ হতে কয়েকটি চাকু উদ্ধার হয়েছে, বিশ্বাস না করে যাই কোথায়!অভিভাবক ও শিক্ষকদের প্রতি আমার অনুরোধ আপনার নিয়ামিত ব্যগ চেক করুন আর বন্ধুর মত আচারন করে ওদের বোঝান যে ওগুলো স্টাইলিশ কিছুনা যা ওরা ভাবে।

Maruf Ahmed

Maruf Ahmed

২০১২.০৭.১৬ ১১:৩২
moazzem hossen i agree with you.

Md. Jakir Hossain

Md. Jakir Hossain

২০১২.০৭.১৬ ১২:২০
ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র অবক্ষয়ের মূল কারণ রাষ্ট্রে সুশাসনের অভাব।

Md. Nazmul Islam

Md. Nazmul Islam

২০১২.০৭.১৬ ১৩:৩৮
Its moral decay, I think family has a lot to do.

Hossain Ahamed

Hossain Ahamed

২০১২.০৭.১৬ ১৪:০৮
স্কুল জীবনে এই অবস্তা আরেকটু উপরে গেলে কি হবে....?

Kamal

Kamal

২০১২.০৭.১৬ ১৪:২৬
এটা খুবই হতাশাজনক । ইদানিং কিশোরদের অপরাধ প্রবণতা অনেক বেড়ে গেছে । বড়দের সম্মান করার বিযয়টাতো প্রায় নাই হয়ে গেছে তারা এমনকি খুন, ইভ টিজিং , ছিনতাই এর মত বড়দাগের অপরাধে জড়িয়ে পড়ছে । কিছুদিন আগেই আর এক ছাত্র চট্টগ্রামএ সহপাঠিদের হাতে নির্দয়ভাবে নিহত হয়েছে । এসব কোন বিচ্ছিন্ন ঘটনা নয় । পরিবার থেকে,স্কুল,কলেজ থেকে সঠিক
নৈতিক ও সামাজিক শিক্ষা তারা পায়না বলেই এমন হয় । আমরা আমাদের নৈতিক মান উন্নতিসাধন করতে না পারলে সামনে অনেক বড় সমস্যা দেখা দেবে । সমাজচিন্তকরা ও সুশীলরা সুধু গোলটেবিল না করে একটু এসবে মনোযোগ দিলে দেশ ও জাতি উপকার পাবে ।

Shamima Akter

Shamima Akter

২০১২.০৭.১৬ ১৪:৩৭
রাজনীতির ভাষায় এরা আমাদের ডিজিটাল student !!!

Sumaiya

Sumaiya

২০১২.০৭.১৬ ১৪:৪৪
OMG!!...What an demotion of our young generation..!!God bless us....

Md.Imran Hashemi

Md.Imran Hashemi

২০১২.০৭.১৬ ১৭:০০
আর কত ??????????????????
২০১২.০৭.১৬ ১৮:০৫
মাননীয় প্রধান মন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ে খুনা খুনি শুরু হয়ে গেছে - আর আপ্নারা প্রাথমিক বিদ্যালয় নেতৃত্ব নির্বাচন শু্রু করলেন তো - ইনশাল্লাহ আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা সশস্ত্র মহড়া দেওয়া শুরু করবে , টেন্ডার বাজি - খুনা খুনি শুরু করে দিবে - আপনাদের দেশ প্রেম দেখে মনে বড় কষ্ট পাই ।

nayan

nayan

২০১২.০৭.১৬ ১৮:৫০
what a bangladesh,,,,,,,,,,,

torun mitra

torun mitra

২০১২.০৭.১৬ ১৮:৫৬
খুবই বেদনাদায়ক ঘটনা। মৃত ছাত্রের আত্মার শান্তি কামনা করছি।

MD.BASIR UDDIN

MD.BASIR UDDIN

২০১২.০৭.১৬ ১৯:১৭
so be care Every Body to much take yours child

Md.Jahangir Alam

Md.Jahangir Alam

২০১২.০৭.১৬ ১৯:৪৯
এ ছেলে বড় হয়ে বড়ধরনের রাজনীতিবিদ হবে, এতে কোন সন্ধেহ নাই।

২০১২.০৭.১৬ ২০:১১
Our Politicians responsible for all this no one else.

আবু ছালেহ রাসেল

আবু ছালেহ রাসেল

২০১২.০৭.১৬ ২০:২৩
কিশোর বলতে বয়সের যে মানে সেটা সংশোধন করা প্রয়োজন, বয়স ৭-৮ করতে হবে ।

Shajol

Shajol

২০১২.০৭.১৬ ২১:৫৯
এর পর শিক্ষক ছাত্রের হাতে যে খুন হবে, সে দিন আর বেশি দুরে নয়।