পদ্মায় নৌকা ডুবে গৃহবধূর মৃত্যু, দুই শিশু নিখোঁজ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | তারিখ: ১৬-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ঢাকার দোহার উপজেলার শ্রীকৃষ্ণপুরে পদ্মা নদীতে নৌকা ডুবে মায়ের মৃত্যু ও তাঁর দুই সন্তান নিখোঁজ হয়েছে। আহত হয়েছে আরেকজন মা ও তাঁর ছেলে। তাদের দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে চর জয়পাড়া গ্রামের আইয়ুব আলীর স্ত্রী লাইলী আকতার (২৫) তাঁর দুই শিশু ফাতেমা (৪) ও মারিয়াকে (৫ মাস) নিয়ে পদ্মা নদীতে ছোট নৌকা ভাড়া করে ঘুরতে যান। তাদের সঙ্গে প্রতিবেশী রানু আক্তার ও তার দেড় বছরের ছেলে রানা ছিল। সন্ধ্যার আগ মুহূর্তে হঠাৎ নদীতে ঝড় উঠলে নৌকা ডুবে গিয়ে লাইলী মারা যান। আহত হন রানু ও তাঁর ছেলে রানা। এ সময় লাইলীর দুই মেয়ে নিখোঁজ হয়।
দোহার থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে এলাকাবাসী ও পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন