টঙ্গীতে পোশাকশ্রমিকের লাশ উদ্ধার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি | তারিখ: ১৬-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গাজীপুরের টঙ্গীর সাতাইশ মাটিয়াপাড়া এলাকায় একটি ডোবার পাশ থেকে শাহজাহান মণ্ডল (২০) নামে এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সাতাইশ মধ্যপাড়া এলাকায়। তিনি সাতাইশ এলাকার বন্ডেট গার্মেন্টসের শ্রমিক।
শাহজাহানের পরিবারের দাবি, জায়গাজমি নিয়ে বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। পরিবার সূত্র জানায়, শনিবার সকালে কারখানায় যাওয়ার উদ্দেশ্যে শাহজাহান বাড়ি থেকে বের হন। পরে গতকাল রোববার সকালে লোকজন তাঁদের খবর দেয় যে ডোবার পাশে শাহজাহানের লাশ পড়ে আছে। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পিতা দুদু মণ্ডল একটি হত্যা মামলা করেছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন