দুর্নীতির সুরাহা হলে জাপান সিদ্ধান্ত নেবে

কূটনৈতিক প্রতিবেদক | তারিখ: ১৬-০৭-২০১২

  • ৪৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগ নিয়ে সরকারের পদক্ষেপের ওপর তীক্ষ দৃষ্টি রাখছে। দুর্নীতির অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করেই অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেবে জাপান। তবে পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের যে অর্থ দেওয়ার কথা ছিল, তা এককভাবে দেওয়া জাপানের পক্ষে সম্ভব নয়।
ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা গতকাল রোববার ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন। পদ্মা সেতু প্রকল্পে জাপানের সহযোগিতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। ডিকাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বশির আহমেদ।
বিশ্বব্যাংক ঋণচুক্তি বাতিলের পর জাপানের প্রতিশ্রুত অর্থের কী হবে এবং বিশ্বব্যাংকের পরিবর্তে জাপান প্রধান অর্থদাতা হবে কি না—জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পের বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল অত্যন্ত দুঃখজনক। এখন পর্যন্ত আমরা আগের প্রতিশ্রুতি অনুযায়ী (৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার) টাকা দিতে রাজি আছি। তবে প্রায় তিন বিলিয়ন ডলারের এ প্রকল্পে বিশ্বব্যাংকের ১ দশমিক ২ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। বিশ্বব্যাংকের যে পরিমাণ অর্থ জোগানোর কথা ছিল, সেটি যে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, তা নিশ্চিতভাবেই বলতে পারি। এত বিপুল পরিমাণ অর্থ দেওয়া সম্ভব নয়।’
রাষ্ট্রদূত জানান, এ প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ নেয়, তার ওপর নির্ভর করছে জাপানের অর্থায়নের বিষয়টি। শিরো সাদোশিমা বলেন, ‘দুর্নীতির যে অভিযোগ উঠেছে সে প্রেক্ষাপটে সত্য উদ্ঘাটনে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, সে ব্যাপারে আমরা তীক্ষ নজর রাখছি। এর ওপরই নির্ভর করছে পদ্মা সেতু প্রকল্পে জাপানের সহযোগিতা। আপনাদের সরকার কী পদক্ষেপ নেয়, তা জাপান সরকারের সিদ্ধান্ত নেওয়ার কাজটা সহজ করে দেবে। যেহেতু অভিযোগ উঠেছে, তাই এর সুরাহা হওয়া উচিত।’
বিকল্প উপায়ে কিংবা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ সম্ভব কি না—প্রশ্নের উত্তরে জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার নিজেদের অর্থায়নেই এটি করার চেষ্টা করছে। যৌক্তিকভাবে এটি সম্ভব হলেও তা টেকসই হবে না। নিজস্ব অর্থায়নের এ বিষয়টি খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হবে।
শিরো সদোশিমা বলেন, ‘শুধু সেতু বানানোটা সরকারের লক্ষ্য নয়। এ সেতুর মাধ্যমে লোকজন তুলনামূলকভাবে কম খরচে ও সাশ্রয়ে নদী পার হতে পারে সেটিই মূল লক্ষ্য হওয়া উচিত। লোকজনের কাছে সেবা পৌঁছে দেওয়াটাই লক্ষ্য। তা ছাড়া প্রকল্পের ব্যয় বেড়ে গেলে এতে সরকারকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হবে। এতে সরকারের জন্য বিপুল বোঝা তৈরি হবে।
পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের ওপর জাপান প্রভাব খাটাবে কি না—জানতে চাইলে শিরো সাদোশিমা বলেন, ‘এটি আমার ঠিক জানা নেই। তবে আমাদের অবস্থান কী হবে, এটি নিয়েই আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। কারণ শেষ পর্যন্ত আমাদের করদাতাদের কাছে প্রশ্নের উত্তর দিতে হয়।’
নতুন রূপরেখা চুক্তির আওতায় পদ্মা সেতুতে অর্থায়নের যে বিষয়টি আলোচনায় এসেছে, সেটি কী বিশ্বব্যাংকে রেখে হবে, না কি নতুন একটি চুক্তির আওতায় হবে—জানতে চাইলে তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) অন্য দাতা সংস্থার সঙ্গে আলোচনা হতে পারে। এ বিষয়ে দাতাদের সঙ্গে রাজনৈতিক সংলাপ জরুরি। বিশ্বব্যাংকের অভিযোগের ব্যাপারে কোনো তদন্ত চালাবে কি না—প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা এ ধরনের কিছু করব না। আর দুর্নীতির তদন্তে হস্তক্ষেপ করাটাও আমাদের উচিত হবে না।’
বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘দুর্নীতি দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিতের লক্ষ্যে কিছু পদক্ষেপ নিতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। এ পদক্ষেপগুলো কার্যকরভাবে নেওয়া হলে সুফল আসবে বলে আমাদের আশা। এ নিয়ে আমরা আশাবাদী বলেই বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ছে।’
রাজনৈতিক স্থিতিশীলতা প্রসঙ্গে জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘গত এক থেকে দুই দশক ধরে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। গণতন্ত্র থাকলেও তাকে আদর্শ হিসেবে বলা যায় না। তবে এটি কার্যকর আছে। আমরা এ দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই বিবেচনা করি। যদিও বিনিয়োগকারীদের কাছে পরিস্থিতি নিয়ে কখনো কখনো সংশয় তৈরি হয়।’
রাজনৈতিক মতপার্থক্য দূর করার বিষয়ে আলোচনার ওপর গুরুত্ব দিয়ে শিরো সাদোশিমা বলেন, যৌক্তিকভাবে সমাধান হওয়া উচিত—সহিংসতার মধ্য দিয়ে নয়। বাংলাদেশের ওপর আস্থা আছে বলেই এ দেশে জাপানের বিনিয়োগ বাড়ছে। কখনো কখনো সহিংস হয়ে পড়ে। তবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি তুলনামূলকভাবে কম সহিংস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.০৭.১৬ ০৩:২৮
মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যে প্রকল্পের টাকাই ছাড় হয়নি সেখানেতো দূর্নীতি হবার প্রশ্নই উঠেনা !

Masum Alam

Masum Alam

২০১২.০৭.১৬ ০৫:০৮
প্রধানমন্ত্রী কি এবার জাপানের বিরুদ্ধে কথা বলা শুরু করবেন ?

Md. Alam

Md. Alam

২০১২.০৭.১৬ ০৫:৩২
এখন যদি প্রধানমন্ত্রী বলেন, 'দুর্নীতির তদন্ত হবে না, ড: ইউনুসকে জাইকার প্রেসিডেন্ট বানানো হোক', তখন খুব তাড়াতাড়ি জাইকার সিদ্ধান্ত পাওয়া যাবে।

Sayed Baker

Sayed Baker

২০১২.০৭.১৬ ০৫:৫৬
Lets see what excuses Hasina brings out now..to save her corrupted ministers rather than calling for an investigations..

Mahtaf Hossain

Mahtaf Hossain

২০১২.০৭.১৬ ০৫:৫৯
`---কারণ শেষ পর্যন্ত আমাদের করদাতাদের কাছে প্রশ্নের উত্তর দিতে হয়।----'
-একটা উন্নত দেশের ভদ্র নাগরিকের/লোকের কথা শুনুন, ওরা গণতন্ত্রের কোন পর্যায়ে রয়েছে, আর আমাদের দেশের তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারীদের গণতান্ত্রিক আচরণ দেখুন- দেশের মানুষ চাক আর নাই চাক, ছলে-বলে-কলে-কৌশলে এদের ক্ষমতায় থাকতেই হবে, তা না হলে নাকি এদেশ ধংস হয়ে যাবে।
কিন্তু আমরা আমজনতা মনে করি, দেশ এই সরকারই ধংসের প্রায় দ্বারপ্রান্তে এনে ফেলেছে।

Tanvir

Tanvir

২০১২.০৭.১৬ ০৬:৩৬
Fantastic! Japan is moving away as well. How long Hasina propaganda machine will go on and deny any wrong doing? If she had any shame she would have chosen country over party politics and would have fired Suranjit Shame and Abul Hossain. But she is as arrogant and dumb as her late father thinking that Bangladeshis are stupid and will tolerate this forever. Wait 'til 2014 and she shall see....

Arifur Rahman

Arifur Rahman

২০১২.০৭.১৬ ০৬:৪২
We are 5 times champion!!! I wonder, how can they expect that nothing will happen on a large project like this!

Abdur Rahman

Abdur Rahman

২০১২.০৭.১৬ ০৭:০৫
Corruption & corruption in Bangladesh that's sad.It's destroyed to our country.(u.s.a)

musadique

musadique

২০১২.০৭.১৬ ০৭:২৮
পদ্মা সেতু নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের ওপর জাপান প্রভাব খাটাবে কি না—জানতে চাইলে শিরো সাদোশিমা বলেন, ‘এটি আমার ঠিক জানা নেই। তবে আমাদের অবস্থান কী হবে, এটি নিয়েই আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি।>>>>> কারণ শেষ পর্যন্ত আমাদের করদাতাদের কাছে প্রশ্নের উত্তর দিতে হয়।’<<<<<<< They are real leader...real diplomat

Shihab

Shihab

২০১২.০৭.১৬ ০৮:১৭
আরে ভাই যেখানে দূর্নীতি-ই হয়নি সেখানে কী পদক্ষেপ নেয়া হবে তাকি আপনারা এখনো বুঝতে পারছেননা। আমরা কিন্তু বুঝে গেছি। আমরা যে বুঝে গেছি সেটা আবার সরকার বুঝতে পারছেনা। আমাদেরতো আর কোন রাস্তা নাই আগামী নির্বাচন ছাড়া। জবাবটা ওখানেই দেবো।

Hasan Abdullah

Hasan Abdullah

২০১২.০৭.১৬ ০৮:২০
এই দেশের মন্ত্রীরা দুর্নীতি করতেই পারে না। তাদের মত সৎ আর এক পিসও পাওয়া যাবে না। সবাই খালি মিথ্যা-মিথ্যি বলে সরকারকে প্যাচে ফেলতে চাইতেছে। এটা যুদ্ধাপরাধীদের একটা ষড়যন্ত্রের অংশ.।
আমাদের আবুলকে সততার জন্য মেডেল দেওয়া উচিত...

Muzibur rahman

Muzibur rahman

২০১২.০৭.১৬ ০৮:৩৯
Third world country's rulers and corruption , are living like husband wife. Total political system in a chain of corrupt gangs. Some x-Dictators family members hold power without any quality or qualification under guidance of Mafia gangs. Some rented intellectuals followed up required administration jobs, but they replaced by next gangs when they grab power. This is the bottom line of Bagladesh pplitics. Fr the sake of democracy foreign do not steps back, other wise democracy will not servive. To reach democracy at reasonaly honeat in bangladesh,it is long standing afford. we should not take off feet from democracy practice,

Rupok Reza

Rupok Reza

২০১২.০৭.১৬ ০৮:৫৬
দুর্নীতির সুরাহা হবে না ।

MD.SHAFIUL AZAM

MD.SHAFIUL AZAM

২০১২.০৭.১৬ ০৯:০৭
আজ অব্দি কোন দুর্নীতির সুরাহা হইনি আর হবেও না । দুর্নীতি নিয়া কি ভাবে কাজ করা যাই তাই আলোচনা করা হোক ।

MD.SHAFIUL AZAM

MD.SHAFIUL AZAM

২০১২.০৭.১৬ ০৯:১৪
আজ অব্দি কোন দুর্নীতির সুরাহা হইনি আর হবেও না । দুর্নীতি নিয়া কি ভাবে কাজ করা যাই তাই আলোচনা করা হোক ।

২০১২.০৭.১৬ ০৯:২২
'কারণ শেষ পর্যন্ত আমাদের করদাতাদের কাছে প্রশ্নের উত্তর দিতে হয়।’ ---------- আর আমাদের বাংলাদেশে ?

Raisul Sarkar Rasu

Raisul Sarkar Rasu

২০১২.০৭.১৬ ০৯:৩২
রাজনীতির কথা না ভেবে, দেশের কথা ভাবলেই এত দিনে পদ্মা সেতু হয়ে যেত।

Farhan Fardin

Farhan Fardin

২০১২.০৭.১৬ ০৯:৪২
সব দোষ বিএনপির, এই টাই এখন বলার পালা..........

sayed Ahmed

sayed Ahmed

২০১২.০৭.১৬ ০৯:৪৪
Lets start -------against JAPAN their recent comments are doubtful like WB,

MD.SHOBUJ SIKDAR MISSION

MD.SHOBUJ SIKDAR MISSION

২০১২.০৭.১৬ ০৯:৪৫
japan is our good friend

Mahbubul Hoque

Mahbubul Hoque

২০১২.০৭.১৬ ০৯:৪৭
দুর্নীতি করেছে বিএনপি আর আপনি সুরাহা করতে বলছেন বর্তমান সরকারকে? এটা তো ঠিক নয়!

nasir

nasir

২০১২.০৭.১৬ ০৯:৫৪
আবার জাপান কেন মাননীয় প্রধান মন্ত্রী নিজেদের টাকায়া পদ্মা সেতু করার কথা বলছেন।
তা কি ব্যর্থ হয়ে গেল।
২০১২.০৭.১৬ ০৯:৫৫
বিএনপির এই নেতার সাথে তাল মিলিযে যারা এখানে তামাশা করছেন, তারা (বিএনপি)হয়তো ভুলে গেছেন ২০০১থেকে ২০০৫ সাল এই পাচ বছর যদি বিএনপি কাজ করত তাহলে এখন পদ্মা সেতু হয়ে যেত। যেহেতু বিএনপি পদ্মা সেতুর জন্য কিছুই করে নাই, যেমন যেমন ঢাকা চট্রগ্রাম মহাসড়ক ফোর ল্যান, ঢাকা টাংগাইল, ঢাকা ময়মনসিংহ, রংপুর মহাসড়ক ফোর ল্যানে সম্প্রসারণ কিংবা ঢাকা, চট্রগ্রামে কোন পাতাল সড়ক, কিংবা রেলের উন্নয়নে এধরনের কোন কাজই তো বিএনপির সময়ে হয় না, এখন তাদের এভাবে তামাশা করা কি জনগনের সাথে তামাশা করা নয়। আমি বিশ্বাস করি যদি ২০০১ সালে আউমিলীগ ক্ষমতায় আসত তাহলে এখন পদ্মা সেতু থাকত এদেশে।

AftabAlamgir

AftabAlamgir

২০১২.০৭.১৬ ০৯:৫৬
একেই বলে ডিপ্লোম্যাট। একজন যোগ্য রাষ্ট্রদূত তিনি, স্পষ্ট ভাষায় মার্জিত ভাবে নিজ দেশের অবস্থান ব্যাখ্যা করলেন। অন্তত ড্যান মজিনার মত ফালতু বাচাল নয়।
২০১২.০৭.১৬ ১০:০৪
আমার মনে হয় প্রধান মন্ত্রী সরাসরি এই দুরনিতীর সাথে জরিত তা না হলে তিনি কেনো এর বিরুদ্ধে ব্যাবস্থা না নিয়ে উল্টা দুরনিতীবাজদের পক্ষ নিয়েছেন আর যেনতেনো ভাবে সেতুটা শুরু করতে চাচ্ছেন ।

Shafiq Islam

Shafiq Islam

২০১২.০৭.১৬ ১০:২০
Hasina should not think people of Bangladesh all are foolish and blind. Now her govt almost friendless in side and out side the country. Due to her undemocratic activities and patronizing the corrupt people.

ABDUL MAJID QUAZI

ABDUL MAJID QUAZI

২০১২.০৭.১৬ ১০:২২
আমাদের দেশ আজব দেশ ভাই, মগের মুললুক নাম ছিল তাই। এখনও আছে সেটাই। লুটে পুটে খেতে কারও টাকা কেউ দিবেনা । এত বড় লোকসান পোষিয়ে নিতে দেশের সম্পদে পদ্মা সেতুর নামে জনগনের টাকা মারার ফন্দি সাজানো হয়েছে তাই ।

s rahman

s rahman

২০১২.০৭.১৬ ১০:২৩
জাপান হচ্ছে বাংলাদেশের প্রকৃত পরীক্ষিত বন্ধু। বাংলাদেশকে সবদিক থেকে সহযোগিতা করে যাচ্ছে দেশটি। সেই পরীক্ষিত বন্ধুও বাংলাদেশের কিছু দুর্নীতিবাজের কারণে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছে। জনগণের উচিত- যাদের কারণে বাংলাদেশের সারাবিশ্বে সম্মানহানি হলো তাদেরকে গলাধাক্কা দিয়ে বিদেয় করো। না হলে আমাদের কপালে আরও দুঃখ আছে।

Shahed Aziz

Shahed Aziz

২০১২.০৭.১৬ ১০:২৫
"নতুন রূপরেখা চুক্তির আওতায় পদ্মা সেতুতে অর্থায়নের যে বিষয়টি আলোচনায় এসেছে, সেটি কী বিশ্বব্যাংকে রেখে হবে, না কি নতুন একটি চুক্তির আওতায় হবে—জানতে চাইলে তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) অন্য দাতা সংস্থার সঙ্গে আলোচনা হতে পারে।" বাংলাদেশি সাংবাদিক জাপানি রাষ্ট্রদূত কে এই প্রশ্ন করছে !!! আবার আমরাই বলি বিদেশিরা কেন আমাদের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করে । দেশকে ডুবিয়ে তথ্য সংগ্রহ কতটা জরুরী ???
২০১২.০৭.১৬ ১০:২৮
হূম, ৭ মন ঘী ও জুটবেনা, রাধাও নাচবে না - দাতারা নিজেরাই ডুবছে অর্থনীতির চরম মন্দায় ওটা না বলে উদর-পিন্ডি ভুদর ঘারে করছে! দুর্নীতির বিচার হবে বাংলাদেশে সহসা - আবার এটা দেখাতে হবে অন্যকে, অথচ আমরা চেয়ে আছি তাদের দিকে কখন মংগলে চাষাবাদ তারা দেখাবে! আগে তাদেরটা দেখাক - এ দুইত আমার কাছে একই মনে হয়।

Mofizul Islam

Mofizul Islam

২০১২.০৭.১৬ ১০:৩৩
সেতু নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিশ্বব্যাংকের ওপর জাপান প্রভাব খাটাবে কি না—জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত ......."শেষ পর্যন্ত আমাদের করদাতাদের কাছে প্রশ্নের উত্তর দিতে হয়"
২০১২.০৭.১৬ ১০:৩৫
Richard Nixon was notorious for water gate scandal, now Shekh Hasina is notorious for Padma Bridge Scandal. People are running behind Abul Hussain but Abul hussain is just a Toll collector for Shekh Hasina.

Sayham Hassan

Sayham Hassan

২০১২.০৭.১৬ ১০:৩৭
আমি জনাব, Mahtaf Hossain (২০১২.০৭.১৬ ০৫:৫৯) এর সাথে পুরাপুরি একমত। এই গুলা পরেও কি আমাদের এই সব তথাকথিত রাজনিতিবিদ্দের কি লজ্জা হয়না!!!
২০১২.০৭.১৬ ১০:৩৮
দুর্নীতির বিষয়ে সুরাহা হবে ? হ্যা, হতেই পারে । তবে মনে হয় তা বাস্তবে রূপ নিবে না। যতটুকুবা পথ খোলা ছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথা বলে তা চিরতরে কবরে পাঠিয়ে দিয়েছেন । অতএব জাপানের এ আশার প্রদীপ নিভে যাবে নিমেষেই ।
২০১২.০৭.১৬ ১০:৩৮
welcome for ur practical comment.

Masud Mia

Masud Mia

২০১২.০৭.১৬ ১০:৫৯
SHEKH HASINA CAN SAY EVERYTHING IF SHE THINK SOME ONE CAN GO HER AGAINST!!!

Md.Habibur Rahman khan

Md.Habibur Rahman khan

২০১২.০৭.১৬ ১১:০৫
Japan is the one of the best friend of Bangladesh .I Salute the Government of Japan and the People of
Japan for their wholehearted assistance to us.

২০১২.০৭.১৬ ১১:০৯
But PM Sheikh Hasina says there is no corruption happened in Padma Bridge project. This is only conspiracy! What do you say?

Shafiq

Shafiq

২০১২.০৭.১৬ ১১:১৬
"শুধু সেতু বানানোটা সরকারের লক্ষ্য নয়। এ সেতুর মাধ্যমে লোকজন তুলনামূলকভাবে কম খরচে ও সাশ্রয়ে নদী পার হতে পারে সেটিই মূল লক্ষ্য হওয়া উচিত।"- জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। " ঘাস খেয়ে হলেও পদ্মা সেতু হবে ।"- বাংলাদেশী রাজনিতিবিদ।- মন্তব্য নিষ্প্রয়োজন

সফিকুল ইসলাম সুমন

সফিকুল ইসলাম সুমন

২০১২.০৭.১৬ ১১:২৯
বিশ্বব্যাংক দুর্ণীতির অভিযোগে ঋণচুক্তি বাতিলের বিষয়টি আমাদের দেশের সরকার খুব একটা গায়ে মাখছে বলে মনে হয়না সেই হিসেবে জাপানের কাছ থেকে অর্থ প্রাপ্তির জন্য দুর্ণীতির সুরহা কতটুকু করবে সেটা দেখার বিষয় ।

Md. Jakir Hossain

Md. Jakir Hossain

২০১২.০৭.১৬ ১১:৫৯
নরম গদীতে বসে ক্ষমতার দাপটে ধরাকে সারজ্ঞান করে না আমাদের রাজনীতিবিদরা, তারা মুখে যা আসে তাই বলে। জাপানের রাষ্ট্রদূত এর নিকট থেকে আমাদের সাধারণ জণগণের শিক্ষা নেওয়া উচিত ! রাজনীতিবীদদের নয় !

Forhad

Forhad

২০১২.০৭.১৬ ১২:২০
বাংলাদেশের জন্য কোনটা ভাল কোনটা খারাব, বিদেশী হয়ে ওরা বুঝে আমরা বুঝি না।

Hasanujjaman

Hasanujjaman

২০১২.০৭.১৬ ১২:৪৫
আরে ভাই রাখুন তো ! পদ্মা সেতু !! আমাদের অলী-গলীর রাস্তাগুলো ঠিক করে দেন।

নয়ন ১৭

নয়ন ১৭

২০১২.০৭.১৬ ১৩:৫০
পদ্মা সেতু এখন জাতির স্ক্রীনসেভার! খালি ছবি তে আসে বাস্তবে নাই!

Md. Monirul Islam

Md. Monirul Islam

২০১২.০৭.১৬ ১৪:২৮
আমরা কি পারি না একটা পদ্দা সেতু নির্মান করতে। এবার একটা সুযোগ এসেছে আমাদের দেশ প্রেমের পরিক্ষা দেওয়ার। ১৯৭১ সালে সবাই মিলে ৯ মাস ব্যপি যে রক্তক্ষয়ি যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ প্রেমিক মুক্তিযুদ্ধা ও আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদের দিয়ে গিয়েছিল স্বাধীন মাতিৃভূমি আমরা কি পারবনা আমাদের পরবর্তী প্রজন্মের উন্নয়নের জন্য একটা উন্নয়নের সেতু তৈরি করে দিয়ে যেতে। নেতিবাচক সমালোচনা না করে সবাই আসুন ইতিবাচক আলোচনা করি। সমাজের দুর্নীতি নামক ব্যাধি সবাই মিলে দুর করি যে যেই জায়গাতে আছি সে জায়গা থেকেই ভাল কাজ করার চেষ্ঠা করি।

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.০৭.১৬ ১৮:২৭
দুর্নীতির সুরাহা করার চেয়ে সরকারের কাছে বেশি সহজ , নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বানানো।

arman

arman

২০১২.০৭.১৬ ২০:১৪
আমার ভাবতে অবাক লাগে, যেখানে সর্বপ্রথম দূর্ণীতির সাথে জরিত ব্যাক্তিদের বিচার চাওয়া বা করা প্রয়োজন তার পরিবর্তে বর্তমান সরকার দূর্ণীতিকে আড়াল করার সকল পায়তারায় লিপ্ত।

Jewel Jawad

Jewel Jawad

২০১২.০৭.১৬ ২০:৩০
YOU HAVE TO KNOW THE IMPACT OF SELF-FINANCING...

Babu Adonis

Babu Adonis

২০১২.০৭.১৬ ২১:৩১
জাপানের মনে রাখা উচিত এটা বাংলাদেশে সম্ভব নয়, কারণ এইদেশ জাপান নয় !