জুতা-পাগল বউয়ের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক | তারিখ: ০৮-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বেথ ও ড্যানিয়েল শাকের বিয়ে ভেঙে গেছে তিন বছর হলো। বিয়ে বিচ্ছেদের পরে অর্থ, সম্পদ বা বাচ্চাদের নিয়ে তাঁদের কোন ঝামেলাই হয়নি। অথচ এতদিন পর ড্যানিয়েল এক হাজার ২০০ জোড়া জুতার মালিকানা দাবি করে মামলা ঠুকেছেন বেথের বিরুদ্ধে। ড্যানিয়েলের অভিযোগ, বিয়ে বিচ্ছেদের সময় প্রায় সবকিছু ভাগাভাগি হয়েছে। কিন্তু, সেসময় বেথ তাঁর অনেক জুতা লুকিয়ে রেখেছিলেন। তাই ড্যানিয়েলের অধিকার আছে সেগুলোতে ভাগ বসানোর। গত সপ্তাহে সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত এক খবরে একথা জানানো হয়।
পেশাদার পোকার খেলোয়াড় বেথের লুকানো জুতাগুলোর দাম প্রায় ১০ লাখ ডলার। এগুলোর মধ্যে আছে ৭০০ জোড়া ক্রিশ্চান লোবোটিনস। এই জুতাগুলোর বিশেষত্ব লাল রঙের সোল। মার্কিন যুক্তরাষ্ট্রের হেজ ফান্ডের ব্যবস্থাপক ড্যানিয়েল শাক জুতাগুলোর ৩৫ শতাংশ মালিকানা দাবি করেছেন।
বেথ স্বীকার করেছেন, জুতাগুলো তাঁদের শোবার ঘরে একটি বিশেষ আলমারিতে লুকানো ছিল। তবে আলমারিটি মেঝে থেকে ঘরের ছাদ পর্যন্ত উঁচু ছিল, অথচ ড্যানিয়েল কখনো সেটা লক্ষ্য করেনি। তিনি বলেন, এই আলমারিটি স্যু টিভিতে বা গড সেভ মাই স্যুজ প্রামাণ্যচিত্রে বা স্যুজফরএভার ডট কম ব্লগে যখন দেখানো হয়েছিল, তখনও ড্যানিয়েল তা বুঝতে পারেন নি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন