অল্পের জন্য প্রাণে রক্ষা (ভিডিও)

অনলাইন ডেস্ক | তারিখ: ০৮-০৭-২০১২

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

মাটি থেকে ২০০ মিটার (৬৫৬ ফুট) ওপর থেকে পড়ে গিয়েও বেঁচে গেছেন চীনের শারীরিক কসরত প্রদর্শনকারী আইজিকেয়ার। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে, শুধু বেঁচে যাওয়া নয়, হালকা আঘাত লাগা ছাড়া তাঁর তেমন কিছুই হয়নি। আজ রোববার চীনে রশির ওপর দিয়ে হাঁটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আইজিকেয়ার প্রায় ৭০০ মিটার (২২৯৭ ফুট) দৈর্ঘ্যের একটি রশির ওপর দিয়ে হেঁটে কসরত দেখাচ্ছিলেন। তাঁর চোখ বাঁধা ছিল। রশিটি মাটি থেকে ২০০ মিটার ওপরে ছিল। কিন্তু রশি দিয়ে হাঁটার সময় শরীরের ভারসাম্য রক্ষার জন্য আগাম কোনো সতর্কতা অবলম্বন করেননি তিনি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, রশির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে মাঝপথে একবার সমস্যা বোধ করলে রশির ওপর বসে পড়েন তিনি। এরপর তাল সামলে আবারও শুরু করেন হাঁটা। রশির শেষ প্রান্ত ৭০০ মিটারের কাছে পৌঁছাতে আর বাকি ছিল মাত্র ৪০ মিটার পথ। ঠিক সেই মুহূর্তে ভারসাম্য হারিয়ে রশি থেকে পা পিছলে যায় আইজিকেয়ারের। এরপর টিকে থাকার চেষ্টা করেও রশি থেকে ২০০ মিটার নিচে পড়ে যান তিনি। পরে উদ্ধারকর্মীরা তাঁকে উদ্ধার করে আনেন। এ সময় দেখা যায়, আইজিকেয়ার বেশ ভালোই আছেন। শরীরের বিভিন্ন জায়গায় তাঁর হালকা চোট লেগেছে মাত্র।
আইজিকেয়ার বলেন, রশির ওপর দিয়ে প্রায় ৫০ মিনিট হাঁটার পর তাঁর একটু মাথা ঘোরানো শুরু হয়। তা ছাড়া বাতাস শুরু হওয়ায় রশির ওপর ভারসাম্য রাখতে বেশ কষ্ট হচ্ছিল বলে জানান তিনি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

fahad

fahad

২০১২.০৭.০৮ ২৩:৩০
২০ ফুট উঁচু থেকে লাফ দিয়া আমার পা ভাঙ্গছিল আর এই বেটা ৬৫৬ ফুট উঁচু থেকে লাফ দেয়ার পর ও কিছু হয় নাই । অসম্ভব।