‘টাইম ম্যাগাজিন’-এর মন্তব্য
মনমোহন অসফল
ভারতে উদার অর্থনীতি চালু করে অনেক প্রশংসা কুড়িয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। কিন্তু ‘টাইম ম্যাগাজিন’-এর এক প্রতিবেদনে মনমোহন সিংকে ‘অসফল’ বলে আখ্যায়িত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রবৃদ্ধি বজায় রাখতে যেসব সংস্কার প্রয়োজন, তার জন্য ‘হাতা গুটাতে’ ব্যর্থ হয়েছেন মনমোহন।
আগামী সপ্তাহে ‘টাইম ম্যাগাজিন’-এর যে এশীয় সংস্করণটি প্রকাশিত হবে, তার প্রচ্ছদে স্থান পেয়েছে ৭৯ বছর বয়সী মনমোহন সিংয়ের একটি ছবি। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, বিপুল বাণিজ্য ঘাটতি এবং ভারতীয় মুদ্রা রুপির পতন ছাড়াও কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার দুর্নীতি ও দিশাহীন অর্থনীতি নিয়ে নাকাল।’
প্রতিবেদনের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, ‘দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছেন। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ভোটাররা দলের ওপর আস্থা হারাচ্ছেন এবং দুর্নীতির অভিযোগে সরকারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।’
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ব্যাপারে বলা হয়, ‘একসময় তিনি যে দীপ্তি ছড়াচ্ছিলেন, তা গত তিন বছরে লুপ্ত হয়েছে। মন্ত্রীদের ওপর তাঁর নিয়ন্ত্রণ নেই বললেই চলে। অর্থমন্ত্রী হিসেবে যাঁকে নিয়োগ দিয়েছেন, তিনি খুব বেশি পরিচিত নন। তাঁর পূর্বের সাফল্যও অজানা। উদার অর্থব্যবস্থা চালু রাখতে প্রয়োজনীয় নির্দেশনা এখনো অনুপস্থিত।’







Monu
২০১২.০৭.০৮ ২১:৩৩