গ্রামীণফোনের প্রধান নির্বাহীকে তলব

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৮-০৭-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

শ্রম আইন লঙ্ঘন করে গ্রামীণফোনের কর্মীদের চাকরিচ্যুত করা হচ্ছে বলে মনে করছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য গ্রামীণফোনের প্রধান নির্বাহীকে (সিইও) কমিটির আগামী বৈঠকে তলব করা হয়েছে।
আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, গ্রামীণফোন তার কর্মীদের গণছাঁটাই করছে। এতে শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে বলে কমিটি মনে করে। গ্রামীণফোনের প্রধান নির্বাহীর কাছে কমিটি জানতে চাইবে, কোন আইনে এই গণছাঁটাই করা হচ্ছে।
ইসরাফিল আরও বলেন, অনেক মেধাবী তরুণ-তরুণী গ্রামীণফোনে চাকরি করছেন। অনেকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যাননি। এঁদের এখন সরকারি চাকরির বয়সও নেই। তাঁরা এখন কোথায় যাবেন?
ইসরাফিল আলমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, নাসিম ওসমান, শহীদুজ্জামান সরকার, আব্দুছ ছাত্তার ও জাকির হোসেন অংশ নেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Masud Rana

Masud Rana

২০১২.০৭.০৮ ২১:০২
ওরে..বাস.. !! গ্রামীন ফোন কোঃ কর্মি নিয়ে এতো তোরজোড়, গার্মেন্টস কর্মি নিয়ে যে দেখি কেউ কথা বলেনা।

tanvir rahman faisal

tanvir rahman faisal

২০১২.০৭.০৮ ২৩:১৬
With due respect and deep sympathy for those who has lost their jobs, the jobs in private organization is always volatile. There is no job security in non-government organization. It is true worldwide.
Those who chose to take grameen phone jobs leaving BCS jobs, they took it for high salary, knowing the fact of less job security. I don't know the labour laws, but if they follow the proper company laws, they can hire or fire any one any time depending on their annual turnover. And, telecom market is now saturated

Aktar

Aktar

২০১২.০৭.০৮ ২৩:১৭
একমত @ Masud Rana