• হোম
  • খেলা
  •   জকোভিচকে হারিয়ে ফাইনালে ফেদেরার

জকোভিচকে হারিয়ে ফাইনালে ফেদেরার

অনলাইন ডেস্ক | তারিখ: ০৫-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রাফায়েল নাদাল আগেই বিদায় নিয়েছিলেন উইম্বলডনের এবারের আসর থেকে। আজ শিরোপা জয়ের লড়াই থেকে ছিটকে পড়েছেন টেনিসের এক নম্বর তারকা নোভাক জকোভিচও। আজ সেমিফাইনালে সার্বিয়ান এই তারকাকে ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন রজার ফেদেরার। আর এই জয় দিয়ে উইম্বলডনের সেমিফাইনালে কখনোই না হারার রেকর্ডটাও ধরে রেখেছেন এই সুইস তারকা।
উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথম সেটটি জিতেছিলেন ফেদেরার। কিন্তু দ্বিতীয় সেটে খুব চমত্কারভাবে খেলায় ফেরেন জকোভিচ। ৬-৩-এ সেট জিতে সমতা ফেরান খেলায়। তবে তারপর তাঁকে আর কোন সুযোগ দেননি ফেদেরার। বাকি দুইটা সেট ৬-৪, ৬-৩ গেমে জিতে পেয়ে যান উইম্বলডন ফাইনালের টিকিট। সপ্তমবারের মতো শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রোববার অ্যান্ডি মারে বা উইলফ্রেড সোঙ্গার মুখোমুখি হবেন ফেদারার।— রয়টার্স

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন