হ্যালো, আপনি কি সত্যিই প্রধানমন্ত্রী?

অনলাইন ডেস্ক | তারিখ: ০৫-০৭-২০১২

  • ৪৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

হ্যালো, আপনি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা? মুঠোফোন আর ই-মেইলের ঠিকানা দেওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাজারও প্রশ্ন, হাজারও মতামত নিয়ে ফোন আসছে একের পর এক। জাতীয় সংসদ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে গণভবনে ফেরেন তিনি। আর ফিরতেই আসে প্রথম ফোনটি। অপরিচিত কণ্ঠ ওপাশ থেকে বলে ওঠে ‘হ্যালো আপনি কি প্রধানমন্ত্রী?’ উত্তরে ‘হ্যাঁ’ বলার পরেই ফোনটি কেটে দেওয়া হয়। প্রধানমন্ত্রী আবার সেই নম্বরে ফোন করেন। ওপাশ থেকে জানা যায় ভয় পেয়ে তিনি ফোন কেটে দিয়েছেন। খবর ইউএনবির।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত ১১টা ও আজ শুক্রবার জুমার নামাজের পরে প্রধানমন্ত্রী অনেকের সঙ্গেই মুঠোফোনে কথা বলেছেন। যাঁরা ফোন করেছেন তাঁদের বেশির ভাগই পদ্মা সেতুর ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থানকে স্বাগত জানিয়েছেন। অনেকে আবার শবে বরাতের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
মুঠোফোনে কেউ বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি।’ আবার কেউবা বলেছেন, ‘আপনি কি সত্যিই শেখ হাসিনা?’
একজন বলেছেন, বিশ্বব্যাংকের কাছে প্রধানমন্ত্রীকে মাথা না নোয়াতে। বলেছেন পদ্মা সেতুর জন্য তাঁরা নিজেরাই অর্থ সংগ্রহ করবেন।
দেশের দক্ষিণাঞ্চল থেকে একজন মুঠোফোনে প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘কোনো ষড়যন্ত্র করে পদ্মা সেতুর নির্মাণকাজ বন্ধ রাখা যাবে না। সুনামগঞ্জ থেকে আরও একজন ফোনে তাঁর গ্রামের সমস্যার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। একজন নারী আবার ফোন করে চাকরির সুপারিশও করেছেন প্রধানমন্ত্রীকে।
গত বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দুটি মুঠোফোনের নম্বর ও ই-মেইলের ঠিকানা প্রকাশ করেন। তিনি বলেন, পরিবারের সদস্যদের পরিচয় দিয়ে কেউ কোনো রকম দুর্নীতির চেষ্টা করলে তাঁকে জানাতে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Mishu

Mishu

২০১২.০৭.০৬ ২১:০৮
ঘটনা কী?

MOSHARRAF HOSSAIN

MOSHARRAF HOSSAIN

২০১২.০৭.০৬ ২১:১৮
HEARTIEST THANKS, CONGRATULATION TO OUR DEAR HONORABLE PRIME MINISTER.

mahmud204c

mahmud204c

২০১২.০৭.০৬ ২১:১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সাহসিকতা , এই মানসিকতা বাংলার গন মানুষের হৃদয়ে নজির বিহিন এক সেতু বন্ধনই বলা চলে । প্রধানমন্ত্রীর নাম ভাংগিয়ে যারা দুর্নীতি করে তাদের কাছে প্রধানমন্ত্রীর কোন জায়গা নেই এতে এটাই প্রমানিত ।

MAZEED

MAZEED

২০১২.০৭.০৬ ২১:২২
Nice Job Primeminister!!!!

M. N. Arafatul Islam

M. N. Arafatul Islam

২০১২.০৭.০৬ ২১:২২
No doubt this is nice initiative thanks to PM.

Md. Mehedi Hasan

Md. Mehedi Hasan

২০১২.০৭.০৬ ২১:২৩
সাধারণ মানুষ দুর্নীিতর খবর জানােব ? আশ্চর্য লােগ

nasir ali

nasir ali

২০১২.০৭.০৬ ২১:২৬
আপনাকে আনেক ধন্যবাদ, মাননীয় প্রধান মন্তী । আপনার এমন উদারতার জন্য। আপনি এগিয়ে যান, আপনার সাথে বাংলার ১৬ কোটি জন গন আছে। আমরা সবাই মিলে পদ্মা সেতু বানাবো। মাননীয় প্রধান মন্তী আপনি ভুলে যাবেন না আপনি জাতির জনকের মেয়ে। আমি এক জন সামান্য প্রবাসি এবং মুক্তি যোদ্দার সন্তান হিসাবে আপনার কাছে সবিনয় অনুরোধ আপনি আন্যায়ের কাছে মাথা নত করবেন না ।

Musa Jubary

Musa Jubary

২০১২.০৭.০৬ ২১:২৮
Funny thing

Md.Rashed Alam

Md.Rashed Alam

২০১২.০৭.০৬ ২১:২৯
সবকটি ফোনই কি তোষামদকারীদের ছিলো ? কেউ কি প্রধানমন্ত্রীর ভুল গুলো ধরিয়ে দেয়নি ? পদ্মা সেতু , পুঁজিবাজার দূর্নীতির সাথে জরিতদের পক্ষে অবস্থান নেয়ার জন্য কেউ কি প্রধানমন্ত্রীর সমালোচনা করেনি ?

MONJURUL ISLAM

MONJURUL ISLAM

২০১২.০৭.০৬ ২১:৩৩
মানুষ তাকে আরো কাছে পেতে চায়। মাসে একদিন এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের সুখ দু৪খ শেয়ার করুন। ধন্যবাদ

Engr. MA Razzaque, Kurigram

Engr. MA Razzaque, Kurigram

২০১২.০৭.০৬ ২১:৩৪
WOW! Excellent job. What a spirit from our PM!

atiq

atiq

২০১২.০৭.০৬ ২১:৩৪
কি দূর্ভাগ্য আমাদের প্রধানমন্ত্রি বলছেন ''কেউ তার পরিবারের সদস্য পরিচয় দিয়ে দূর্নীতি করলে তা জানাতে । অর্থৎ অন্য উপায়ে দূর্নীতি করলে তা জানানোর প্রয়োজন নাই ।

zakir ( জাপান )

zakir ( জাপান )

২০১২.০৭.০৬ ২১:৩৮
কি বলে একটা ফোনও তো করতে পারলাম না। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছেনা এই কণ্ঠ শোনা যায় ।
২০১২.০৭.০৬ ২১:৩৯
সরকারের অনেকের দুর্নীতির অভিযোগ মিডিয়ায় এসেছে, ব্যক্তিগতভাবে কারো ফোন করে জানানোর দরকার নেই ।

fazlur rahman.

fazlur rahman.

২০১২.০৭.০৬ ২১:৩৯
হা, , ,, , , ,হা, , , ,, হা, , , , ,
দারুন গেম।

NAZMUL HASAN

NAZMUL HASAN

২০১২.০৭.০৬ ২১:৪১
এখন পর্যন্ত উনার কোন নাম্বার আমরা খোলাই পেলাম না

sahadat

sahadat

২০১২.০৭.০৬ ২১:৪২
Please take initiate to develop for share market. We are going to hell as well as our family.

Lean Ahammad

Lean Ahammad

২০১২.০৭.০৬ ২১:৪৩
এতদিন যারা দুর্নীতি দুর্নীতি করতেছে তারা এখন কোথায় ? শেখ হাসিনাকেই বলতে হবে, জনদরদী, জননেত্রী, বঙ্গকন্যা, গরীবের বন্ধু, গনতন্ত্রের মানস কন্যা আরো অনেক অনেক। তবে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার মন্ত্রীসভা অদক্ষ, দয়া করে এক জনের জন্য দলের ক্ষতি করবেন না।

Md.Rashed Alam

Md.Rashed Alam

২০১২.০৭.০৬ ২১:৪৩
প্রধানমন্ত্রীর অন্তত ইমেইল আইডিটা সচল রাখা উচিৎ, যেখান থেকে প্রতিদিন অন্তত ১০ টি মেইল তিনি নিজে পরবেন এবং ঐ আইডির পাসওয়াড শুধু মাত্র তাঁর নিজের জানা থাকবে। তাহলেই তিনি সাধারন মানুষ কি চায় তা উপলব্ধি করতে পারবেন।

Md: Shahin Ali

Md: Shahin Ali

২০১২.০৭.০৬ ২১:৪৫
Thank you Prime Minister.
Please don't forget unemployed!

md mostafa kamal

md mostafa kamal

২০১২.০৭.০৬ ২১:৪৬
Many thanks to our H prime minister.

হেলাল

হেলাল

২০১২.০৭.০৬ ২১:৪৬
আমি ঠিক বুঝে উঠতে পরলাম না!
ফোন ধরে প্রধানমন্ত্রী কথা বলেছেন সেটা ভাল কথা! কিন্তু পদ্মা সেতুর দুর্নীতির ঘটনাটা তো সত্যি।
২০১২.০৭.০৬ ২১:৫১
আর কত কি দেখবো জানিনা???

abu eusuf mia

abu eusuf mia

২০১২.০৭.০৬ ২১:৫৩
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে । আপনার সৎ, সাহসী সিদ্দান্তের জন্য ।

nurul absar hussain

nurul absar hussain

২০১২.০৭.০৬ ২১:৫৪
প্রধানমন্ত্রীর উদারতার জন্য অনেক ধন্যবাদ. বিদেশ থেকে ফোন করা সব সময় সম্ভব নই. আর ফোনে ভালো করিয়া সব কথা বলা উও যায়না. কিন্ত ইমেল সচল নাই. করিলে Delivery to the following recipient failed permanently: মেসেজ আসে.

mahfuza bulbul

mahfuza bulbul

২০১২.০৭.০৬ ২১:৫৬
মাননীয় প্রধান মন্ত্রী, আপনি যদি প্রথম আলোর পাঠকদের মন্তব্য গুলোর উপর সময় করে দিনে একবার চোখ বুলিয়ে নিতেন !

M.R Mizan - Italy

M.R Mizan - Italy

২০১২.০৭.০৬ ২১:৫৯
মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ আপনাকেI আমরা আশাকরি রবিবার আপনি পদ্মা সেতু করার জোরালো ঘোষণা দিবেনI

তীর্যক নীল

তীর্যক নীল

২০১২.০৭.০৬ ২২:০০
ভাল কিছুকে স্বাগত জানাতে ভুল করেনা বাঙালী, আজকের মন্তব্যগুলো আর আগেকার দিনের প্রধানমন্ত্রীর কোন নিউজের মন্তব্য পর্যবেক্ষণ করলে তারই প্রমাণ মেলে।

এই বিষয়টিতেও সাবধান হওয়ার পূর্বাভাস রয়েছে।

A Haq

A Haq

২০১২.০৭.০৬ ২২:০৪
Phone already switch off, I try to call but cant !

Hiralal Roy

Hiralal Roy

২০১২.০৭.০৬ ২২:০৬
Congratulations! Prime Minister. This creates a good day

jewel

jewel

২০১২.০৭.০৬ ২২:০৬
মাননীয় প্র্রধান মন্ত্রী শেখ হাসিনা তাহার মোবাইল নাম্বার ও ইমেইল আইডি কৌটি কৌটি মানুষের কাছে প্রকাশ করে দিয়ে এক মহৎ ও স্পষ্টবাদিতার পরিচয় দিয়েছে।

Mofassel Uddin Ahmed

Mofassel Uddin Ahmed

২০১২.০৭.০৬ ২২:০৭
আসলে বাস্তবতাটা এমনই। যারা সুযোগ পায় তারা তোষামোদি করে, প্রশংসায় ভরিয়ে রাখে আদর্শ চাটুকারদের মতো।

Dr.Habibullah Rana

Dr.Habibullah Rana

২০১২.০৭.০৬ ২২:১০
সংবাদ সত্য নয়। একটা ফোনও তো করতে পারলাম না। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না এই কণ্ঠ শোনা যায় ।
২০১২.০৭.০৬ ২২:১০
thank you prodhan montri shaik hasina . we belive podda brize will made.

Jamshed Patwari

Jamshed Patwari

২০১২.০৭.০৬ ২২:১২
দেশের সাধারণ মানুষ কি দূর্ণীতির অভিযোগ করবে। বিশ্বব্যাংক যে দূর্ণীতির অভিযোগ করেছে তার যথাযত তদন্ত করুন এবং দোষীদের মুখোশ জনসমক্ষে উম্মোচন করুন তাতে আপনার সরকারের তথা দেশের জন্য মঙ্গল হবে।

Rana khan

Rana khan

২০১২.০৭.০৬ ২২:২৫
বাহবা অনেক ভাবেই নেয়া জায়।

Raihanul Islam

Raihanul Islam

২০১২.০৭.০৬ ২২:২৮
Sorry i cannot believe this news.

Rubaiyat Rahat Hamid

Rubaiyat Rahat Hamid

২০১২.০৭.০৬ ২২:৩৬
Good job, honorable Prime Minister.

khurshid

khurshid

২০১২.০৭.০৬ ২২:৪৭
আমি গত কাল সারা দিন পদানমন্তির ২ টা নম্বরে কল করার ছেষটা করেছি কিন্তু নম্বর ভুয়া। আর কত নাটক দেখবো আমরা যত্বসব। পরোটাই ভুয়া । আমি কসম করে বলছি ১০ মিনিটের জননেও আমি চেষটা থেকে বিরত থাকি নাই ।

montasir manik

montasir manik

২০১২.০৭.০৬ ২২:৫৫
জনপ্রিয়তা বাড়ানোর সস্তা পথ। আমরা বার বার চেষ্টা করেও নাম্বার খোলা পেলাম না। আর যারা খোলা পেয়েছে তারা কি সবাই প্রশংসাই করেছে?

Monu

Monu

২০১২.০৭.০৬ ২২:৫৫
অবিশ্বাস্য। ফেসবুক এ অনেকে বলেছে ইমেইল এবং মোবাইল নাম্বার দুটি তে কল ঢুকে না....

RAFIQUE AHMED BHUIYAN

RAFIQUE AHMED BHUIYAN

২০১২.০৭.০৬ ২৩:০৬
E-mail is wrong .I sent two times but I got failure notice.please publish correct e-mail.

Durbar

Durbar

২০১২.০৭.০৬ ২৩:১২
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। অন্যান্য রাজনীতিবীদরাও,বিশেষকরে খালেদা জিয়া,যদি তাঁদের মুঠোফোনের নম্বর ও ই-মেইলের ঠিকানা প্রকাশ করেন তাহলে জনগণ তাঁদের সাথে যোগাযোগ করতে পারবেন - চর্চা হবে আধুনিক গণতন্ত্র।