শিরোনাম:

গুলিতে মরছে আফগান, মার্কিন সেনার মুখে গান (ভিডিও)

অনলাইন ডেস্ক | তারিখ: ০৫-০৭-২০১২

  • ৭ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

গত জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছিল আফগানিস্তানে নিযুক্ত চার মার্কিন সেনা মৃতদেহের ওপরে প্রস্রাব করতে করতে হাসি-ঠাট্টা করছে। এবার তাদের আরও ভয়াবহ নৃশংসতার পরিচয় পাওয়া গেছে সদ্য প্রকাশিত এক ভিডিওর মাধ্যমে। যেখানে দেখা যায়, হেলিকপ্টার থেকে আফগানিস্তানের বেসামরিক মানুষের ওপরে বোমাবর্ষণের সময় মার্কিন সেনারা গান গাইছে। আফগানিস্তানে এই বিমান হামলাটি এর আগেও বেশ সমালোচিত হয়েছিল। আর নতুন এই ভিডিওতে হামলাকারী বিমানের পাইলটের গান গাওয়ার ব্যাপারটিও তীব্র নিন্দার মুখে পড়েছে।
লাইভলিক ডটকম নামের একটি ওয়েবসাইটে প্রকাশিত এই ভিডিওতে দেখা যায়, বোমা হামলা করার ঠিক আগমুহূর্তে হেলিকপ্টারের পাইলট গাইছেন ডন ম্যাকলিনের বিখ্যাত ‘বাই, বাই মিস আমেরিকান পাই’ গানটি। এটি ছিল ১০১তম এয়ারবর্ন ডিভিশনের এএইচ৬৪ অ্যাপাচি হেলিকপ্টার। এই বোমা হামলার সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের অন্তত একজন বেসামরিক মানুষ প্রাণ হারান। এ সময় হেলিকপ্টারে বসা আরেক সেনাকে বলতে শোনা যায়, ‘চমত্কার’। এরপর হেলিকপ্টার থেকে গুলিও চালানো হয় পলায়নরত আরও দুজন মানুষকে লক্ষ্য করে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে। লাইভলিকের এই ভিডিও লিংকের নিচে একজন লিখেছেন, ‘এটা খুবই আপত্তিজনক। নিরীহ মানুষকে হত্যা করে যারা এত আনন্দ পায়, তাদের মানসিক চিকিত্সার প্রয়োজন আছে।’ আরেক পাঠক লিখেছেন, ‘মানুষ হত্যা করতে করতে গান গাওয়াটা খুবই নির্মম ও নৃশংস।’ এলেনজুলু নামের আরেক পাঠকের মতে, এই মার্কিন সেনারা নিশ্চিতভাবেই মানসিকভাবে বিপর্যস্ত।



দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করার জন্য ব্যাপক সুনাম কুড়িয়েছিল মার্কিন ১০১ এয়ারবর্ন ডিভিশন। এর পাইলটদের খুবই নিবেদিতপ্রাণ ও সম্মানিত বলে বিবেচনা করা হয় মার্কিন সামরিক বাহিনীতে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মার্কিন সামরিক কর্মকর্তারা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Shohag Ahmed

Shohag Ahmed

২০১২.০৭.০৬ ২০:২৬
America should withdraw their soldier from Afganistan.

ras

ras

২০১২.০৭.০৬ ২০:৫৫
পাষণ্ড লোকগুলোর মানসিক চিকিৎসার প্রয়োজন ।

shahriar islam shaon

shahriar islam shaon

২০১২.০৭.০৬ ২১:৩৪
video deleted. :'(

Waliullah

Waliullah

২০১২.০৭.০৬ ২২:০১
This is America !

হানিফ- ভালোখবর

হানিফ- ভালোখবর

২০১২.০৭.০৬ ২২:১১
অত সোজা না এখানে ভিডিওটি রাখা।

sumon

sumon

২০১২.০৭.০৬ ২২:৩০
এখানে কিন্তু কোন মানবধিকার সংস্থা কথা ববে না কারন ওটা যে আমেরিকা

ZAHIDUL AMIN

ZAHIDUL AMIN

২০১২.০৭.০৬ ২৩:০৯
Where is human rights watch !!!!!!!!!!