• হোম
  • শেষের পাতা
  •   বিডিআর নির্যাতনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

প্রসঙ্গ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

বিডিআর নির্যাতনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৫-০৭-২০১২

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিডিআর বিদ্রোহের ‘গণবিচার’ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের অভিযোগের সত্যতা যাচাইয়ে ‘গণতদন্ত কমিটির’ মাধ্যমে অথবা ‘বিচার বিভাগীয়’ তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে হান্নান শাহ এ দাবি জানান। ‘পদ্মা সেতু কেলেঙ্কারি, দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ এই মানববন্ধনের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
হান্নান শাহ বলেন, ‘বিডিআর বিদ্রোহের বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রকাশিত প্রতিবেদন সরকার প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি, তা সরকারের বক্তব্যের বিপরীত। কিছুদিন আগে আমি কাশিমপুর কারাগারে ছিলাম। সেখানে স্বচক্ষে দেখেছি, কীভাবে বিডিআর জওয়ানদের ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছে।’ তাঁর দাবি, একটি নিরপেক্ষ তদন্ত হলে বিষয়টি বেরিয়ে আসবে। এ জন্য তিনি বিচার বিভাগীয় বা গণতদন্ত কমিটি গঠন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ গত বুধবার ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ-পরবর্তী নিরাপত্তা হেফাজতে মৃত্যু, নির্যাতন ও অবিচার সম্পর্কিত ‘ভয় আমার পিছু ছাড়ছে না’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে। তাতে বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত সন্দেহে আটক জওয়ানদের ওপর ব্যাপক হারে নির্যাতন ও গণহারে অন্যায্য বিচারের অভিযোগ তুলেছে সংস্থাটি। তারা অবিলম্বে এ গণবিচার বন্ধ এবং এসব অভিযোগ নিষ্পত্তির জন্য উচ্চক্ষমতাসম্পন্ন একটি স্বাধীন ও বিশেষায়িত টাস্ক ফোর্স গঠনের দাবি জানায়।
হান্নান শাহ বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কারণে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। দুর্নীতিগ্রস্ত এই সরকারের ওপর থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন, একদিকে বিশ্বব্যাংককে গালাগালি করবেন, অন্যদিকে তাদের আবার চিঠি দিয়ে সহায়তা চাইবেন, এটা হতে পারে না।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার প্রধানমন্ত্রীর ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘গায়ে যে কালিমা লাগিয়েছেন, তাতে কোনো ব্যক্তি এই পদ্মা সেতুতে বিনিয়োগ করবে কি না তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে।’ তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করবে। দু-একজন মন্ত্রীর জন্য পুরো জাতি কষ্ট পেতে পারে না।
হান্নান শাহ অভিযোগ করেন, ‘সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিতে রেলের কালো বিড়াল সুরঞ্জিত সেনগুপ্তের গায়ে রং লাগিয়ে সাদা করেছে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
২০১২.০৭.০৬ ১৬:১৪
বিএনপিই বেশীরভাগ সময় ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকা কালে তো একটা পদ্মা সেতু তৈরীর উদ্যোগ গ্রহণও করতে পারেনি। এখন বিএনপি নেতা হান্নান শাহ বলছেন, একটি নয়, দুটি পদ্মা সেতু নির্মাণ করবেন; বেশ ভাল কথা, দয়া করে একটু হিনটস্ দিবেন কি উপায়ে ঐ দুটি পদ্মা সেতু নির্মাণ করা হবে? আপনারাও কি "একবেলা বাজার কম করে", "৩২ কোটি হাত দিয়ে ", ইত্যাদি ইত্যাদি উপায়ে সেতু নির্মাণ করবেন? যাই বলুন না কেন উল্লিখিত উপায় এবং আর যা ইত্যাদি ইত্যাদি উপায়ে সেতু নির্মাণ করা যাবে না, গ্যারান্টিড! রাজনৈতিক নেতাদের কাছে অনুরোধ, "আশ্বাস" যেন "আস্থাপূর্ণ" হয়, হতাশার দীর্ঘশ্বাস না হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। বর্তমান সরকারের একটি বড় সফলতা যে তারা এত বড় একটি প্রকল্পে অর্থায়নে কয়েকটি দাতা সংস্থাকে একত্র করতে পেরেছে, যদিও সফলতাটি বিফলে যাচ্ছে বলে!

২০১২.০৭.০৬ ২১:৫৭
পাদমা সেতুর feasibility study BNP er আমলে সেস হয়েসে।

Azizul Maqsud

Azizul Maqsud

২০১২.০৭.০৬ ২২:২৭
We believe BNP can really construct this Padma bridge, because BNP could complete Bangabandhu bridge !