নতুন রিয়ালিটি শো ‘পাওয়ার ভয়েজ’

বিনোদন প্রতিবেদক | তারিখ: ০৫-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

শুরু হলো নতুন সংগীতশিল্পী খোঁজার প্রতিযোগিতা ‘পাওয়ার ভয়েজ ২০১২’। যৌথভাবে আয়োজন করেছে চ্যানেল নাইন ও পাওয়ার কার্বোনেটেড ড্রিংক। গতকাল বুধবার দুপুরে সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই রিয়ালিটি শো শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান ও ‘পাওয়ার ভয়েজ ২০১২’ আয়োজনের পরিচালক তানভীর খান এবং প্রাণ আরএফএল গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী ও পরিচালক ইলিয়াস মৃধা।
এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন সংগীতশিল্পী সুবীর নন্দী, চিত্রনায়িকা মৌসুমী এবং সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। মহাগুরু হিসেবে থাকছেন রুনা লায়লা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগীদের বয়সসীমা হবে ১৬ থেকে ২৬ বছর। ২০ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত মুঠোফোন বার্তার মাধ্যমে নাম নিবন্ধন করতে হবে। এরপর প্রতিযোগীরা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল এবং রাজশাহী বিভাগীয় শহরে অডিশন রাউন্ডে অংশ নেবেন।
এনায়েতুর রহমান বলেন, ‘আমরা একজন পূর্ণাঙ্গ সংগীতশিল্পী উপহার দেব। এই শিল্পী ভালো গান গাওয়ার পাশাপাশি বাদ্যযন্ত্রেও দক্ষ হবেন। তাঁর থাকবে নজরকাড়া ব্যক্তিত্ব।’
তবে তিনি পুরস্কারের বিষয়টিকে চমক হিসেবে রেখেছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন