সবচেয়ে বেশি আয় টম ক্রুজের
টম ক্রুজ
মাত্র এক সপ্তাহ আগে স্ত্রী কেটি পেরির সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে টম ক্রুজের। এদিকে ফোর্বস ম্যাগাজিন জানিয়েছে, টম ক্রুজ এখন হলিউডের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জন করছেন। মে ২০১১ থেকে মে ২০১২ পর্যন্ত তিনি আয় করেছেন সাড়ে সাত কোটি ডলার। গত বছর এই অবস্থানে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। এ বছর তিনি আছেন দ্বিতীয় স্থানে। আয় করেছেন তিন কোটি ৭০ লাখ ডলার। একই পরিমাণ আয় করে যৌথভাবে এই অবস্থানে আছেন অ্যাডাম স্যান্ডলার। চতুর্থ ডন দ্য রক জনসন (তিন কোটি ৬০ লাখ ডলার) আর পঞ্চম বেন স্টিলার (তিন কোটি ৩০ লাখ ডলার)। এর পরের অবস্থানে আছেন যথাক্রমে শাশা ব্যারন কোহেন, জনি ডেপ, উইল স্মিথ, মার্ক ওয়ালবার্গ এবং টেলর লটনার। ব্যাং শোবিজ।







Imran Hossain
২০১২.০৭.০৫ ১০:২৯