পদ্মা সেতু প্রকল্প

প্রয়োজনে নিজেদের অর্থেই পদ্মা সেতু

বিশেষ প্রতিনিধি | তারিখ: ০৫-০৭-২০১২

  • ১৪৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, যেখানে তারা এক পয়সা ছাড় দেয়নি, সেখানে দুর্নীতি হলো কী করে? বরং এর পেছনে কারা আছে, তাদের কী উদ্দেশ্য, তা খোঁজ নেওয়া দরকার। তিনি বিশ্বব্যাংকের বিরুদ্ধে পাল্টা দুর্নীতির অভিযোগ তুলে বলেন, ওয়াল স্ট্রিট জার্নাল ও ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন পড়ে দেখা হোক। তাহলেই আসল দুর্নীতি কোথায় আছে, তা জানা যাবে।
গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল করার পর প্রধানমন্ত্রী প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানালেন। শেখ হাসিনা এ সময় বলেন, ‘পদ্মা সেতু আমরা নির্মাণ করব। প্রয়োজনে নিজেদের অর্থায়নে করব। যে দেশই প্রস্তাব দিক, যা দেশের জন্য ভালো হবে, তা-ই করা হবে। পিপিপি, বিওওটি অথবা বিওটি পদ্ধতিতে আমরা এ প্রকল্প বাস্তবায়ন করতে পারি। এতে দেশের টাকা লাগবে না। যে কোম্পানি অর্থ বিনিয়োগ করবে, তারা সেতু পরিচালনা করবে এবং একটা সময় আমাদের কাছে সেতু হস্তান্তর করবে।’
দেশীয় অর্থায়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘গত মঙ্গলবার আমি অর্থ, যোগাযোগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছি। কীভাবে অর্থায়ন করা যায়, তা নিয়ে আলোচনা করেছি। আমাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ নয়। রিজার্ভ থেকে প্রতিবছর এক-দুই বিলিয়ন ডলার খরচ করা কোনো বিষয় নয়।’ তিনি প্রশ্ন তুলে বলেন, ‘বাংলাদেশ কি সারা জীবন অন্যের সাহায্য নিয়েই চলবে? নিজের পায়ে দাঁড়াবে না? সেতু করার জন্য আমাদের ১৬ কোটি মানুষ আছেন। ৮০ লাখ প্রবাসী আছেন।’
প্রধানমন্ত্রী বলেন, জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি ঠিক করল, কে কাজ পাবে। সেই কমিটির সুপারিশে কানাডিয়ান কোম্পানিকে কাজ দেওয়া হয়। সেই কোম্পানির নামে অভিযোগ আনা হলো। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর তথ্য চাইলাম। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে দেখা করে দুটো চিঠি দিলেন। তাতে বিএনপি সরকারের সময়ের প্রকল্প ও সে সময়ের যোগাযোগমন্ত্রীর নামে অভিযোগ করা হয়। আমি তাঁকে বললাম, এটা আমাদের সময়ের না।’ তিনি বলেন, ‘বিএনপি আমলে যোগাযোগ খাতে নেওয়া সাতটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক প্রকল্প বন্ধ করে দেয়। এর একটি ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্প। পরবর্তীকালে নিজেদের অর্থায়নে আমরা এ প্রকল্প শুরু করি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। এটি একটি দুরূহ কাজ। সাধারণত ভূমি নিয়েই অনিয়ম ও দুর্নীতি হয়। দেড় হাজার কোটি টাকার সেই কাজ আমরা করে যাচ্ছি। বিশ্বব্যাংক দেখেছে, সেখানে কোনো দুর্নীতি হয়নি।’ তিনি বলেন, ‘আমি যোগাযোগমন্ত্রী ও সচিবকে সরিয়েছি। প্রকল্প পরিচালককে সরিয়েছি। এর থেকে বেশি আর কে করেছে? বিশ্বব্যাংক যখন দুর্নীতির দায়ে যোগাযোগ খাতের প্রকল্পগুলো বন্ধ করে দেয়, তখন কি বিএনপি যোগাযোগমন্ত্রীকে সরিয়েছিল? সরায়নি। আমরা সরিয়েছি।’
বিশ্বব্যাংকের দুর্নীতির পাল্টা অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি বিশেষ কোম্পানিকে কাজ দিতে বিশ্বব্যাংক তিনবার চিঠি দেয়। পরে খোঁজ নিয়ে দেখা যায়, সে কোম্পানিটি ভুয়া। তাহলে দুর্নীতি কোথায়?’
আমার পরিবারের নাম ভাঙালে সঙ্গে সঙ্গে জানাবেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেন, তাঁর পরিবার কোনো দুর্নীতি বা কমিশনের সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, ‘আমরা দুই বোন এবং আমাদের পাঁচ ছেলে-মেয়ে নিয়ে আমাদের পরিবার। আমরা দেশের জন্য কাজ করতে এসেছি। দুর্নীতি বা কমিশন খাওয়ার জন্য আসিনি। তা ছাড়া যে মন্ত্রী দুর্নীতিতে জড়িত হবে, সে মুহূর্তেই সে থাকবে না। আমাদের নাম ভাঙিয়ে কেউ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে জানাবেন।’ এ সময় তিনি তাঁর মেইল ঠিকানা sheikhhasina@hotmail.com এবং মোবাইল নম্বর ০১৭১১৫২০০০০ এবং ০১৮১৯২৬০৩৭১ সংসদে প্রকাশ করেন।
মন্ত্রিসভা পুনর্গঠন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ২৩৩ জন সাংসদ আছেন। সবারই মন্ত্রী হওয়ার খায়েশ আছে। অনেকেই নামের পাশে সাবেক মন্ত্রী লিখতে চান। তবে মন্ত্রিসভা পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া। বড় মন্ত্রিসভা করা হয়নি। তার পরও নতুন মন্ত্রণালয় করছি। বিষয়টা দেখব।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

Abdullah Al-Mamun. রংপুর ।

Abdullah Al-Mamun. রংপুর ।

২০১২.০৭.০৫ ০৩:০১
কে জানে কবে কখন কোন ভূমিকায় ?

Rifat

Rifat

২০১২.০৭.০৫ ০৩:০৩
PM should realize that We need WB for the prosper of the nation..

delowar hossain

delowar hossain

২০১২.০৭.০৫ ০৩:১৬
শেয়ার বাজােরর দুর্নীতির টাকা দিেয় পদ্মা সেতু নির্মাণ কেরন।

ASM Foysal

ASM Foysal

২০১২.০৭.০৫ ০৩:২৯
আমরা না হয় ওয়াল স্ট্রিট জার্নাল ও ফোর্বস ম্যাগাজিন পড়লাম, আপনি দয়া করে একবার বাংলাদেশের পেপারগুলা পরে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী।

Mahmood Hussain

Mahmood Hussain

২০১২.০৭.০৫ ০৩:৩৫
প্রিয় পাঠককুল; শেখ হাসিনার কথিত ই-মেইলে আমি দুইবার মেইল পাঠানোর চেষ্টা করেছি, দুইবারই 'failure' মেসেজ এসেছে। কেউ যদি চেষ্টা করে সফল হন অবশ্যই জানাবেন। কারণ আমি বিশ্বাস করতে চাই না দেশের প্রধানমন্ত্রী এরকম মিথ্যাচার করতে পারেন।

Ratan Jyoti

Ratan Jyoti

২০১২.০৭.০৫ ০৪:১১
Our PM is very strong in talking!!! We will see the Padma Bridge very soon!!!!

Soumik Zaman

Soumik Zaman

২০১২.০৭.০৫ ০৪:১৬
হে হে হে !!!এসব কি বললেন প্রধানমন্ত্রী?

Sujon Barua

Sujon Barua

২০১২.০৭.০৫ ০৪:১৮
After long long time, it seems that our PM is PM.

Tanvir

Tanvir

২০১২.০৭.০৫ ০৬:৩৬
The WB has brought direct allegation agianst Hasina's govt. and she is bringing up BNP every opportunity she gets. Is this a joke?

sabnoor

sabnoor

২০১২.০৭.০৫ ০৬:৫৯
Thank You Hon.PM ,
nation must be self depended.

suman

suman

২০১২.০৭.০৫ ০৭:০৭
Yes,Really we are think about that.

Kulsum Al-Nazrul

Kulsum Al-Nazrul

২০১২.০৭.০৫ ০৭:০৮
প্রয়োজনতো অনেক আগেই ছিল তার পরেও নিজেদের অর্থে পদ্মা সেঁতু নির্মান করতে পারিনি ।

s

s

২০১২.০৭.০৫ ০৭:৩২
আমরা কোন দূর্নিতী করিনি। যা করার বিশ্ববাংক করেচে।

Palash

Palash

২০১২.০৭.০৫ ০৭:৫৩
This is our leader. Great!

Masum Alam

Masum Alam

২০১২.০৭.০৫ ০৭:৫৫
বিএনপি আমলের দুর্নীতিকে দায়ি করছেন আবার বলছেন ‘আমি যোগাযোগমন্ত্রী ও সচিবকে সরিয়েছি। প্রকল্প পরিচালককে সরিয়েছি।` দুরকম কথা হয়ে গেলনা ?

Ahsan

Ahsan

২০১২.০৭.০৫ ০৮:০৬
বিরোধী দল যখন ক্ষমতায় ছিল তখন বিশ্বব্যাংকের কোন প্রকল্পে দূর্ণীতি হয় নি এবং কোন অভিযোগে সাহায্য ও বন্ধ হয় নি। মাননীয় প্রধান মন্ত্রক.......

Salekin

Salekin

২০১২.০৭.০৫ ০৮:৫৭
আর কত হাসাবেন ?

mr russel

mr russel

২০১২.০৭.০৫ ০৯:২২
আমাদের আর কত বোকা বানাবেন ?

Muzibur rahman

Muzibur rahman

২০১২.০৭.০৫ ০৯:৩৭
No active opposition party in national politics, Use of Reserve in a huge spending project will be a big mistake, People know the politician in government in a daily basis.They left corruption records all steps. WB loan has watch dogs, but own funds users will find like Biriani, and consume with full stomach.

shawon

shawon

২০১২.০৭.০৫ ০৯:৪০
আমরাও দেখবো আপনাদের কথা আর কাজে কতটুকু মিল???

Kamol

Kamol

২০১২.০৭.০৫ ০৯:৫৫
খুব সুন্দর চেষ্টা। প্লিস একবার এই যুগান্তকারী কাজ টা করে দেখান প্লিস, আমরা এ দেশের মানুষ এটাই চাই, উদ্যোগ নিন, আমরা সবাই চেষ্টা করব।

Mahmudur Rahman

Mahmudur Rahman

২০১২.০৭.০৫ ০৯:৫৬
ধন্যবাদ মাননীয় প্রধান মন্ত্রী। আমরাই পারব আমাদের সমস্যার সমাধান করতে।

Mokaddesur Rahman

Mokaddesur Rahman

২০১২.০৭.০৫ ০৯:৫৭
মাননীয় প্রধানমন্ত্রী সমালোচকদের মুখে এভাবে ছাই ঢেলে দিলেন!

Selim Saroar

Selim Saroar

২০১২.০৭.০৫ ১০:০৮
prime minister thinks that we are all are "MOGA(fool)" and she is right.

Md. Farid Hossain

Md. Farid Hossain

২০১২.০৭.০৫ ১০:১৫
দয়া করে আমাদেরকে বিশ্বব্যাংকের দেয়া চিঠি গুলো দেখতেদিন। যেহেতু পদ্মা সেতু আমাদের এবং আমাদের করের টাকায় এটা হচ্ছে, তাই এই বিষয় তথ্য চাওয়ার অধীকার আমাদের রয়েছে।

Din Mohammod Abdul Awal

Din Mohammod Abdul Awal

২০১২.০৭.০৫ ১০:১৭
আমাদের আর কত বোকা বানাবেন ?

Tauhidun

Tauhidun

২০১২.০৭.০৫ ১০:২৮
P.M এখন ও আগের যায়গায়ই আছেন।

mr russel

mr russel

২০১২.০৭.০৫ ১০:৩০
Something is horribly wrong here. You are saying that there was no corruption within your party and it's the WB which is corrupt. At the same time you stated that you removed Abul Hossain from the ministry of transportation......if you were so confident that there was no corruption why did you exiled Abul Hossain ?????

Hassan Faysal

Hassan Faysal

২০১২.০৭.০৫ ১০:৩৭
excellent speech. gr8 courage shown by the Prime Minister. Now want to see the action.

MOHIN

MOHIN

২০১২.০৭.০৫ ১০:৩৯
Dear PM,
How much money do we need to construct the PADAMA BRIDGE. I have my wish to contribute for the greater interest of the country.

Md. Saifur Rahman

Md. Saifur Rahman

২০১২.০৭.০৫ ১০:৩৯
বিশ্বব্যাংক সবসময় এই পরামরশক নিওগ নিয়ে বারাবারি করে।

md.shahinur islam

md.shahinur islam

২০১২.০৭.০৫ ১০:৫৪
we no longer believe u

Md. Zakaria Habib Khan Shishir

Md. Zakaria Habib Khan Shishir

২০১২.০৭.০৫ ১০:৫৬
পদ্দা সেতু করার জন্য আমাদের ১৬ কোটি মানুষ আছেন। ৮০ লাখ প্রবাসী আছেন।আমরা এ দেশের মানুষ এটাই চাই, উদ্যোগ নিন, আমরা সবাই চেষ্টা করব।

Forhad

Forhad

২০১২.০৭.০৫ ১০:৫৭
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।

Rezu

Rezu

২০১২.০৭.০৫ ১১:০০
"সাম্রাজ্যবাদের সাদা হাত গুড়িয়ে দাও, নিজেদের কালো হাত দিয়ে সেতু বানাও।

Eyaqub

Eyaqub

২০১২.০৭.০৫ ১১:০৭
আমরা আপনাকে বিশ্বাস করি, আপনি ই পারবেন এ বিরাট কাজটি সমপাদন করতে !

Muradul Islam

Muradul Islam

২০১২.০৭.০৫ ১১:১২
মাননীয় প্রধানমন্ত্রী,
কয়েকদিন আগে আমার প্রবাসী সহকর্মীর সাথে পদ্মা সেতু নিয়ে আলাপ করছিলাম, ১৬ কোটি মানুষের এই দেশে সরকার চাইলে জনগনের সহযোগিতায় এমন সেতু খুব সহজেই করা সম্ভব। আজ একই কথা আপনার মুখে শুনে খুব ভাল লাগলো। এখন প্রশ্ন হল আপনার মত এমন সৎ চিন্তা আপনার দলের কত জনের আছে? আপনার কথা শুনে আমরা আশান্বিত হই, কিন্তু দুখজনক হলেও সত্য আপনার আশেপাশের কিছু অসৎ মানুষের জন্য সেই আশা নিরাশায় পরিণীত হয় । আমার অনুরধ আপনি শক্ত হাতে এদের প্রতিহত করুন , বাংলার জনগন আপনার সাথে আছে, শুধু পদ্মা সেতু কেন , এর চেয়েও বড় কাজ আমরা নিজেদের অর্থায়নে করতে পারব।

Shahab Uddin

Shahab Uddin

২০১২.০৭.০৫ ১১:২০
প্রধানমন্ত্রী বলেন, জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি ঠিক করল, কে কাজ পাবে। সেই কমিটির সুপারিশে কানাডিয়ান কোম্পানিকে কাজ দেওয়া হয়। সেই কোম্পানির নামে অভিযোগ আনা হলো। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর তথ্য চাইলাম। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে দেখা করে দুটো চিঠি দিলেন। তাতে বিএনপি সরকারের সময়ের প্রকল্প ও সে সময়ের যোগাযোগমন্ত্রীর নামে অভিযোগ করা হয়। আমি তাঁকে বললাম, এটা আমাদের সময়ের না।’ তিনি বলেন, ‘বিএনপি আমলে যোগাযোগ খাতে নেওয়া সাতটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক প্রকল্প বন্ধ করে দেয়। এর একটি ঢাকা-ময়মনসিংহ চার লেন প্রকল্প। পরবর্তীকালে নিজেদের অর্থায়নে আমরা এ প্রকল্প শুরু করি।’
ইতিহাসের সেরা মিথ্যাচার।।।

Engr.Nazrul Khan

Engr.Nazrul Khan

২০১২.০৭.০৫ ১১:২২
তলাহীন ঝুড়িতে বাংলাদেশের জনগন টাকা ঢালবে না । আপনাদের উপর বিশ্বাস রাখার মতো কাজ জনগন দেখেনি ।।।।।

Tanvir Ahmed Sagar

Tanvir Ahmed Sagar

২০১২.০৭.০৫ ১১:২২
মাননীয় প্রধানমন্ত্রী এই দেশে ১৬কোটি জনগন আছে সবাই ১০০০টাকা করে দিলে ১৬হাজার কোটি টাকা হবে, আরো বহু লোক আছে জারা এর চাইতে অনেক বেশি টাকা দিতে পারবে। আমাদের টাকায় পদ্মা সেতু হবে ইনশাআল্লাহ্‌।

Md. Lokman Uddin

Md. Lokman Uddin

২০১২.০৭.০৫ ১১:২৬
নিজেদের অর্থেই যদি করার চিন্তা থাকে তাহলে এই তিনটি বছর বিশ্বব্যাংক এর পিছনে ধর্না দেওয়ার প্রয়োজন কি ছিল ???

সফিকুল ইসলাম সুমন

সফিকুল ইসলাম সুমন

২০১২.০৭.০৫ ১১:২৯
পদ্মা সেতু বাস্তবায়ন করার প্রবল মানসিকতা থেকে যদি কথাটি বলে থাকেন- তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সর্বজনস্বীকৃত দুর্নীনিবাজ মন্ত্রীদের অপকর্ম আড়াল করার নিদারুন অপচেষ্টা হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে কিছু বলার দুঃসাহস কিংবা প্রনতী আমার নেই।

Golam Wadud

Golam Wadud

২০১২.০৭.০৫ ১১:৩৫
আমরা খুবই সৌভাগ্যের অধিকারী যে দয়াময় সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমাদের ছাগল হিসেবে পাঠাননি। যদি তাই হতো তাহলে ঘাস খেয়েই আমাদের জীবন ধারন করতে হতো। ............. মাননীয় প্রধানমন্ত্রী, দয়াকরে আমাদের ছাগল মনে করবেন না।

Golam Wadud

Golam Wadud

২০১২.০৭.০৫ ১১:৪২
@কোহিনূর সুলতানা শিউলী
২০১২.০৭.০৫ ০৯:৫৭
আপনি ঠিকই বলেছেন। সব কিছুতে ছাই ঢালাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র কাজ।
তাই না ??

Sharif

Sharif

২০১২.০৭.০৫ ১১:৪২
দুষ্টু শেয়ার বাজারের লোপাট করা টাকাগুলো দিয়ে ওরকম ২/৪ টা সেতু করা যায়। সেটাই ক রেন। ওগুলোও তো এই আমজনতারই টাকা। তাই কি না?

assenge julian dalim

assenge julian dalim

২০১২.০৭.০৫ ১১:৪৩
Bengali mother proud of you.
We salute you.

I LOVE YOU MA
You keep your faith




( ASSENEGE JULIAN DALIM )

Shakil Haque

Shakil Haque

২০১২.০৭.০৫ ১১:৪৩
আমরা সাধারণ জনগন আমাদের টাকা কেন আপনার দুর্নীতিবাজ লোকদের হাতে তুলে দিব ? আপনার কি মনেহয় জনগন এত বোকা ?

N. Hasan Razu

N. Hasan Razu

২০১২.০৭.০৫ ১১:৪৪
এই না হলে প্রধান মন্ত্রীর মত কথা। আমরা খুব অল্পতেই উতলা হয়ে যাই। আমাদের প্রধানমন্ত্রী আগেই সবাইকে বলেছেন ধর্য্য ধরে অপেক্ষা করতে (শেয়ার বাজার কেলেংকারী, রেন্টাল কেলেংকারী, সয়াবিনতেল আর চিনি কেলেংকারী, রাস্তা কেলেংকারীর সময় )। এখন দেখছেন সবুরে পদ্মা সেতু হবে। নেত্রী বলেছেন ‘পদ্মা সেতু আমরা নির্মাণ করব।' কিন্তু কথা হল কেমনে ? আরে ভাই, ঐ যে কেলংকারীগুলো থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ দিয়েই হবে পদ্মা সেতু ।

faysal

faysal

২০১২.০৭.০৫ ১১:৪৫
lecture is not enough to construct these types of greater project. We people are fade up in politician lecture. PLZ don't make joke with us.If u can do it in reality.

mamun

mamun

২০১২.০৭.০৫ ১২:১২
মনে হয় বিশ্বব্যাংক এর সবাই স্বাধীনতার বিপক্ষের শক্তি , তাদের বিরুদ্ধে এখনি সোচ্চার হতে হবে ৭১ এর প্রতিশোধ নিতেই তাদের এই নীল নক্সা,তারা আমাদের উন্নতি দেখে হিংসায় জ্বলে পুড়ে নিজের মাথা নিজে ফাটাচ্ছে , দেখলেন না, আমাদের আবুল সোনা কে বলে কি না চোর, আরে যে কিনা দৌড় প্রতিযোগিতায় ১ম হয়ে মন্ত্রী হয় সে আর যাই হোক চোর না, বিশ্বব্যাংক এই সহজ কথাটা কেন বুঝে না?

Mahtaf Hossain

Mahtaf Hossain

২০১২.০৭.০৫ ১২:১৩
মাননীয় প্রধানমন্ত্রী !
ওয়াল স্ট্রিট জার্নাল ও ফোর্বস ম্যাগাজিন ইত্যাদি পড়ার জন্য আপনি আমাদের যখন বলেন, তখন আমাদের আমজনতার মনে প্রশ্ন জাগে- আপনি কি বাংলাদেশের পত্রিকাগুলো না পড়ে শুধু ওগুলোই পড়েন।
ঐ পত্রিকাগুলো বিশ্বব্যাংক সম্বন্ধে কি লিখলো, তা তো আমাদের বিবেচ্য বিষয় হতে পারে না। আমাদের দেশ উন্নয়নশীল দেশ, আর বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, আইডিবি, জাইকা ইত্যাদি আমাদের উন্নয়ন সহযোগী। ওরা দুর্নীতিগ্রস্থ হতে পারে. কিন্তু আমরা ওদের দুর্নীতির কথা প্রকাশ করলেও তা বিশ্ব-বাজারে কতটুকু বিশ্বাসযোগ্যতা পাবে বা তাতে ওদের ক্ষতি-বৃদ্ধি কতটুকু হবে, তা একবার ভেবে দেখুন বরং ওরা রাগান্বিত বা ক্ষুব্ধ হলে আমাদের সমূহ ক্ষতির আশঙ্কা আছে, বিধায় আমাদের ওদের সম্বন্ধে কথা বলার সময় শব্দ-চয়নে যত্নবান হওয়াই কি উচিত কাজ নয় ?
ওদের আমরা মনিব ভাববো না -এটা ঠিক, তাই বলে ওদের অপমান করার অধিকার কি আমাদের আছে ?

Mamoon

Mamoon

২০১২.০৭.০৫ ১২:১৪
তার মানে আমাদেরদেশে কুন দুর্নীতি হইনাই। হাসব না কাদব কিছুই বুঝতে পাড়তেছিনা।

Atiqur Rahman

Atiqur Rahman

২০১২.০৭.০৫ ১২:১৮
ইতিহাসের সেরা মিথ্যাচার।।। আর ক ত মিথ্যা ক থা জাতির সাথে বলবেন।

rezaul mustafa

rezaul mustafa

২০১২.০৭.০৫ ১২:২২
তিনি বলেন, ‘আমি যোগাযোগমন্ত্রী ও সচিবকে সরিয়েছি। প্রকল্প পরিচালককে সরিয়েছি। এর থেকে বেশি আর কে করেছে?তাদেরকে না সরিয়ে ন্যায় বিচারের আওতায় আনা উচিত ছিল। বাস্তবে তাদেরকে আরো আকর্ষণীয় ও লোভনীয় পদে পদায়ন করা হয়েছে।

Md. Mozammel Huq

Md. Mozammel Huq

২০১২.০৭.০৫ ১২:২৬
৮০ লাখ প্রবাসী আছেন।’ এ-কথা আপনার মুখে শুভা পাই না । কি করেছন আমাদের জন্য ?

মাসউদুল গনি (শাহরাস্তি, চাঁদপুর)

মাসউদুল গনি (শাহরাস্তি, চাঁদপুর)

২০১২.০৭.০৫ ১২:২৭
মিথ্যাচারের একটা সীমা থাকা উচিৎ

এফ রহমান

এফ রহমান

২০১২.০৭.০৫ ১২:৩২
বিশ্বব্যাঙ্ককে দেবনা বেল
এবার আমরা দেখাব খেল।
নিজেই বানাই নিজের সেতু
বাঙালী নয় অতি ভীতু।

ঘাড়ে চাপুক ঋণের বোঝা
সেতু বানানো কি অত সোজা।
মেনে নিয়ে সব কষ্ট
দেশের সম্পদ করি নষ্ট।

মুখে রেখ ভাই সদা হাসি
সামনের বার ক্ষমতায় আসি
দিব বানিয়ে পদ্মা সেতুর পিলার
আমরা হলাম উন্নয়নের ডিলার।

Shakil Haque

Shakil Haque

২০১২.০৭.০৫ ১২:৩৩
আপনি কি চোখে বিএনপি ছাড়া আর কিছু দেখতে পান না , সব কিছুতেই যদি একই কথা বলেন তাহলে জনগন বিশ্বআস করবে না ।

মাসউদুল গনি (শাহরাস্তি, চাঁদপুর)

মাসউদুল গনি (শাহরাস্তি, চাঁদপুর)

২০১২.০৭.০৫ ১২:৩৪
Sorry, we were unable to deliver your message to the following address.

rezaul mustafa

rezaul mustafa

২০১২.০৭.০৫ ১২:৩৬
মন্ত্রিসভা পুনর্গঠন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ২৩৩ জন সাংসদ আছেন। সবারই মন্ত্রী হওয়ার খায়েশ আছে। অনেকেই নামের পাশে সাবেক মন্ত্রী লিখতে চান। তবে মন্ত্রিসভা পুনর্গঠন স্বাভাবিক প্রক্রিয়া। বড় মন্ত্রিসভা করা হয়নি। তার পরও নতুন মন্ত্রণালয় করছি। বিষয়টা দেখব।---
ষোল কোটি জনতারও খায়েশ আছে। তারাই নির্বাচনী প্রতিশ্রূতির খায়েশে পড়ে আপনাদেরকে ক্ষমাতায় বসিয়েছে।

TARIN WAHAB

TARIN WAHAB

২০১২.০৭.০৫ ১২:৪১
শাক দিয়ে মাছ ঢাকা জাবে না !

salam

salam

২০১২.০৭.০৫ ১২:৪৫
মিথ্যাচার

Habib

Habib

২০১২.০৭.০৫ ১২:৪৯
তমার বাবার তাকা নাকি ?

s rahman

s rahman

২০১২.০৭.০৫ ১২:৫২
হ্যাঁ ম্যাডাম, এখনতো আপনাদের অনেক অনেক টাকা। সামান্য একটা পদ্মাসেতু করবেন তাও আবার বিদেশীদের ঋণের টাকায়!! নির্দোষ আওয়ামীলীগকে তারা যে কলংকের তিলক এটে দিয়েছে এজন্য তাদের শান্তি দেওয়া উচিত। বরাবরের মতো প্রতিটি জেলায় জেলায় কর্মিবাহিনীকে নির্দেশ দিন মামলা করতে। হয়রানি কাকে বলে জেনে যাক বিশ্বব্যাংক। ভবিষ্যতে যেন আওয়ামী লীগের পেছনে আর না লাগে।

Lama Chowdhury of Golmunda Chowdhury Estate

Lama Chowdhury of Golmunda Chowdhury Estate

২০১২.০৭.০৫ ১২:৫৪
আললাহ আমাদেরকে বাচাও । আরেক টা কুইক রেন্টাল ইলেক্টিরিছিটি র মতো ------------- ?

২০১২.০৭.০৫ ১৩:০২
জিয়া বিমানবন্দর এর নাম পরিবর্তন করতে যত টাকা খরচ হইছে তা দিয়া দুইটা পদদা সেতু করা যেত।

রফিক, ময়মনসিংহ।

রফিক, ময়মনসিংহ।

২০১২.০৭.০৫ ১৩:০৩
বলা সহজ কিন্তু করা কঠিন, তবে জনগন কে যত বোকা ভাবা হয় তত বোকা নয়।

JD Shamir

JD Shamir

২০১২.০৭.০৫ ১৩:১৭
Our prime minister made a bold statement about the matter, I personally appreciate it. Now she is taking about self financing, lets see her bold words can be transformed to reality. We the people, want Padma project completed as soon as possible.

Al Shahariya Halim

Al Shahariya Halim

২০১২.০৭.০৫ ১৩:১৯
ASM Foysal.... Welcome for your nice comments..............

Akash

Akash

২০১২.০৭.০৫ ১৩:১৯
আমি এক টাকাও দিতে পারবনা। দেশের একমাত্র দেশপ্রেমিক আওয়ামীলীগের লোকেরা। তারাই টাকা দিক। আমরা রাজাকার যুদ্ধাপরাধীদের দোসর।

২০১২.০৭.০৫ ১৩:৩৫
মেইল যায় না কেন ??? আর সেল ও বন্ধ কেন???

hafez sharif

hafez sharif

২০১২.০৭.০৫ ১৩:৪৭
আমরা চাই ইশতেহার অনুযায়ী বাকী দের বছর কাজ করুন।

Md. Monir Hossain

Md. Monir Hossain

২০১২.০৭.০৫ ১৩:৪৮
মাননীয় প্রধানমন্ত্রী ৮০ লাখ প্রবাসী আছেন।’ এ-কথা আপনার মুখে শুভা পাই না ।

Monir Chowdhury

Monir Chowdhury

২০১২.০৭.০৫ ১৩:৫০
সামর্থ থাকলে কেন আমরা অন্যের কাছে সাহায্যের জন্য হাত পেতে ছোট হবো? প্রধানমন্ত্রী আমাদেরকে একটা ভা্ল খরব শুনালেন। তার বস্তাবায়নের জন্য কাজ শুরু করে দিলেই তো বিশ্ব ব্যাংক তথা কারো কথা শুনতে হবে না।

jiahad

jiahad

২০১২.০৭.০৫ ১৩:৫০
তাহলে কি দুর্নীতিবাজ বিশ্বব্যাংকের কাছে দুর্নীতিবাজরা যায়

Ponkuri

Ponkuri

২০১২.০৭.০৫ ১৩:৫৫
Hope you become next PM and make it real.

Md. Monir Hossain

Md. Monir Hossain

২০১২.০৭.০৫ ১৩:৫৭
sheikhhasina@hotmail.com
মোবাইল নম্বর ০১৭১১৫২০০০০ এবং ০১৮১৯২৬০৩৭১.
ধন্যবাদ মাননীয় প্রধান মন্ত্রী। আমরাই পারব আমাদের সমস্যার সমাধান করতে।
খুব সুন্দর চেষ্টা।

arifiqbal

arifiqbal

২০১২.০৭.০৫ ১৪:০৭
মানে বুঝলেন, বিদ্যুৎ , পানি , গ্যাস, বাড়ি , গাড়ি, আরও অনেক কিছুর উপর অতিরিক্ত TAX আরোপ করতে যাচ্ছে সরকার। বাড়তি বোঝা আমদের উপর

Ahmadul

Ahmadul

২০১২.০৭.০৫ ১৪:২১
We dream for Padma Bridge within next 1 year.

Mahmud

Mahmud

২০১২.০৭.০৫ ১৪:২৩
মাননীয় প্রধান মন্ত্রী বললেন পদ্মা সেতুতে দুর্নীতি নাকি হয়েছে বিএনপি আমলে! অথচ বিশ্ব ব্যাংক দুর্নীতিবাজ দের নাম প্রকাশ করেছে। কিভাবে মহান সংসদে এহেন কথা বলা যায়।

Bazlur Rahman

Bazlur Rahman

২০১২.০৭.০৫ ১৪:২৮
We know that WB is totally honest and its mission is not fair. But it is not wise to clash with it. Even former WB Chief Economist Joseph Eugene Stiglitz (Nobel Laureate in Economist in 2001) resigned from WB. But we are a poor country still and we may need WB fund in different projects. We respect our PM but we would like to request her to stay silent as Syed Abul Hossain is not completely an honest man like many lawmakers.

Ali Akbar

Ali Akbar

২০১২.০৭.০৫ ১৪:২৯
নিজেদের অর্থেই যদি করার চিন্তা থাকে তাহলে এই তিনটি বছর বিশ্বব্যাংক এর পিছনে ধর্না দেওয়ার প্রয়োজন কি ছিল ???

hafez sharif

hafez sharif

২০১২.০৭.০৫ ১৪:৩৬
আমরা চাই ইশতেহার অনুযায়ী বাকী দেড় বছর কাজ করুন। পদ্মা সেতুর কাজ অতি সত্বর শুরু করুন, বিদ্যুতের অবস্হা ইশতেহার মোতাবেক উন্নতি করুন, আইন সৃংখলার উন্নতি করুন এবং সারা দেশের রোড ঘাটের দিকে বিবেচনা করুন। তাহলে ১৬ কোটি জনগণ আপনাদের সাথে থাকবে।

Sanaul Absar

Sanaul Absar

২০১২.০৭.০৫ ১৪:৪৪
if you have guts please file a case in international tribunal against world bank.

Muhammad Shydul Islam

Muhammad Shydul Islam

২০১২.০৭.০৫ ১৪:৫৪
let's start from the bottom

Md. Zakaria Habib Khan Shishir

Md. Zakaria Habib Khan Shishir

২০১২.০৭.০৫ ১৫:০০
২৪,৬৫০ কোটি টাকা ,কোন ব্যাপার না।

Mamun Reza

Mamun Reza

২০১২.০৭.০৫ ১৫:০৬
আসুন আমরা সবাই দলাদলির বাইরে গিয়ে দেশটাকে ভালবেসে দেশের জন্য কিছু করি । দেশটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় বিরোধী দলীয় নেত্রীর একার নয় দেশটা আমাদের সবার ।

Md. Zakaria Habib Khan Shishir

Md. Zakaria Habib Khan Shishir

২০১২.০৭.০৫ ১৫:০৯
=২৪৬৫০/৫=৪৯৩০ কোটি yearly..............................

কাজী হাসান আল মাহমুদ (তুহিন)

কাজী হাসান আল মাহমুদ (তুহিন)

২০১২.০৭.০৫ ১৫:১৬
১৯৭১ এ যদি কারো সাহায্য ছাড়াই বিজয় আনতে পারে তাহলে কারো অর্থের সাহায্য ছাড়া বাঙ্গালী জাতি একটি সেতু তৈরী করতে পারবে না এইটা ভাবা ঠিক নয়। কেননা বাঙ্গালী জাতি দেশের উন্নতির জন্য সব করতে পারে।

২০১২.০৭.০৫ ১৫:১৬
দুর্নীতির দায়ে যোগাযোগ মন্ত্রীকে অপসারণ করেছিলেন? তখন কিন্তু বলেছিলেন দুর্নিতির দায়ে নয়, রদবদল হয়ে ছিলরুটিন ওয়ার্ক হিসেবে। কোনটা সত্য। আমার মনে হয় দুর্নীতির জন্যই সরানো হয়েছিল। তারমানে তখন মিথ্যা বলেছিলেন । মিথ্যা বলারজন্য অনন্তত একবার সরি বলা উচিত।
২০১২.০৭.০৫ ১৫:১৬
একটা দেশের প্রধানমন্ত্রী যে এ মানের চিন্তা ধারা করতে পারে ভাবতে অবাক লাগে।

kayum Kazi

kayum Kazi

২০১২.০৭.০৫ ১৬:০০
ইনশা আল্লাহ্ পদ্মা ব্রীজ করবো আমরা আগামী ২০০০ কেয়ামত সালে।

nazrul manik

nazrul manik

২০১২.০৭.০৫ ১৬:০৩
পদ্মা সেতু বাস্তবায়ন করার প্রবল মানসিকতা থেকে যদি কথাটি বলে থাকেন- তাহলে অসংখ্য ধন্যবাদ।

LISAN AMIN

LISAN AMIN

২০১২.০৭.০৫ ১৬:৩৩
Padma shetu hok eta shob Bangladehi e chasse.

Monira

Monira

২০১২.০৭.০৫ ১৬:৫০
Please start ..... I will give 50% of my one month salary... 40,000 Tk. Keep courage, we will be with you.

শামীম চৌধুরী

শামীম চৌধুরী

২০১২.০৭.০৫ ১৬:৫৩
পদ্মা সেতু যে আপনাদেরকে করতেই হবে যে কোনো প্রকারেই হোক, তা না হলে আপনার দল দক্ষিনাঞ্চলের জনগনের কাছে মুখ দেখাতে পারবেন না।

Badruddozza

Badruddozza

২০১২.০৭.০৫ ১৮:১০
Corruptions can be before the money comes. Please do not sing a song in favour of corrupt people

Nazrul Islam

Nazrul Islam

২০১২.০৭.০৫ ১৮:১৮
‘আমরা দুই বোন এবং আমাদের পাঁচ
ছেলে-মেয়ে নিয়ে আমাদের পরিবার।
আমরা দেশের জন্য কাজ করতে এসেছি।
দুর্নীতি বা কমিশন খাওয়ার জন্য
আসিনি।
আপনারা কোন দেশ থেকে এদেশে এসেছেন? কোন দেশ আপনাদের মাতৃভূমি?

Asif

Asif

২০১২.০৭.০৫ ১৮:২২
মাননীয় প্রধানমন্ত্রী আপনি একবার বলেছিলেন, "বিশ্বব্যাংক যদি দুর্নীতির প্রমান দিতে না পারে তবে তাদের কাছ থেকে কোন অর্থ সহযোগিতা নেয়া হবে না", সেই হাস্যকর উক্তিটি এখন কেন যেন খুব মনে পড়ছে। নিজেদের অর্থায়নে করা খুব অসম্ভব হয়ত ছিলনা। আমাদের শেয়ার বাজারই এক্ষেত্রে বিরাট একটা ভুমিকা রাখতে পারত বলে মনে করি। কিন্তু সব কিছুকে ধ্বংস করে, হরিরলুট চালুয়ে এখন কিভাবে সেটা সম্ভব সেটি আমার মত অরাজনৈতিক মস্তিস্কের লোকেরা ঠিক বুঝে উঠতে পারছে না।

DAIFT

DAIFT

২০১২.০৭.০৫ ১৮:২৬
..................ওকথা থাক.........। ওটা সবাই বোঝে
আসুন ১০০% দেশকে ভালোবাসি
আসুন ১০০% দেশকে ভালোবাসি
আসুন ১০০% দেশকে ভালোবাসি
আজ'ই। আজ মানে এখনই।
আপনার পিতা শানতি পাবে।

DAIFT

DAIFT

২০১২.০৭.০৫ ১৮:৩৪
তারেক জিয়া ও এভাবে নাম্বার দিয়ে ছিল
তার পর কি হয়েছে আপনার জানা আছে।

A Rahman

A Rahman

২০১২.০৭.০৫ ১৯:১৬
Grapes are always sour.

Jamal Kadery

Jamal Kadery

২০১২.০৭.০৫ ১৯:১৬
আত্মীয়তার সম্পর্ককে দেশের মানুষের চাইতে বড় করে দেখা হয় বলে রাজনীতিতে স্বজনপ্রীতি ও সুসম্পর্ক বিতর্কের জন্ম দেয় ।

Mong Marma

Mong Marma

২০১২.০৭.০৫ ১৯:৪৪
বাংলাদেশ কি সারা জীবন অন্যের সাহায্য নিয়েই চলবে? No, we should reduce the relying on others and take the huge loan from foreign.

Md. Shihab Uddin

Md. Shihab Uddin

২০১২.০৭.০৫ ১৯:৫৫
কিন্তু মেইলটা যাচ্ছে না কেন ?

Nazrul islam

Nazrul islam

২০১২.০৭.০৫ ২২:১৫
অবিলম্বেপদ্মাসেতু দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার করে এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে --- বিশ্বব্যাংক দুর্নীতিবাজ- একথা আপনারা জেনেও তাদের সঙ্গে চুক্তি করতে গেলেন কেন? এখন আবার বলছেন তাদের সঙ্গে সমঝোতায়ও যাবেন।
২০১২.০৭.০৫ ২২:৫০
We realize your feeling!! You are hurt!! Not bcoz of padma bridge uncertainty had it been so, you would have sacked Abul many many days ago

২০১২.০৭.০৫ ২২:৫৯
মিঃ Md. Shihab Uddin: ওরা এবং ওদের সবই ভুয়া। ওসব লোক দেখানো। আবার বলছে নিজেদের টাকাতেই নাকি সেতু করবে।

salman khan

salman khan

২০১২.০৭.০৫ ২৩:৫০
call a meeting where ur government and wb will sit face to face then say this things. now this is the only way to regain trust of people

Tuly das

Tuly das

২০১২.০৭.০৬ ০০:৪৮
আমরা সকলে মিলে চেষ্টা করলে অবশ্যই পারব।

ayub

ayub

২০১২.০৭.০৬ ০০:৫৩
shak diye ki mahch dhaka jai...

M. Shawkat Ali

M. Shawkat Ali

২০১২.০৭.০৬ ০০:৫৬
কি উপায়ে ঘুষ দেওয়া-নেওয়া প্রমান হবে সেটা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলে দিতেন তবে আম জনতা সবিশেষ উপকৃত হতো। বাবু সেনগুপ্ত সাহেবের এপিএস টাকার বস্তাসহ ধরা পড়ল। তার সংগীরাও বলল যে তারা সেনগুপ্ত বাবুর বাড়ী যাচ্ছিল। তারপরও তার দুর্নীতির 'প্রমান' পাওয়া গেল না। মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে ঘুষের লেনদেনে রশিদ দেবার সিস্টেমটা চালু করলেই বোধ হয় কেবল দুর্নীতির প্রমান পাওয়া যাবে। তবে সেটা কি হবে? কারন এদেশে আমলা-ফয়লা-রাজনীতিক প্রায় সবারই তো বাম হাতের কাজে দক্ষতা গিনেস বুক অব ওয়ার্লড রেকর্ডে স্থান পাবার যোগ্য।

M. Shawkat Ali

M. Shawkat Ali

২০১২.০৭.০৬ ০১:০০
মাননীয় প্রধানমন্ত্রী বোধহয় ভুলে যাচ্ছেন যে তারেক জিয়া নিজে ঘুষ নিয়েছে এমন প্রমান এখনো মেলেনি। কিন্তু তার স্যাঙাত মামুন সাহেবের হাত দিয়েই নাকি তিনি তামুক খেয়েছেন। এটা আপনার গোয়েন্দা বাহিনীই প্রমান (?) করছে। অত:পর আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন হয়ত প্রমান হবে মাননীয় পিএম কার হাত দিয়ে তামুক খেয়েছেন। তাই এই ফোন নং বা ই-মেইল নং দেবার কৌশলটা কতটা কাজে লাগবে তা বলা বোধ হয় সহজ নয়।

Aminul Islam

Aminul Islam

২০১২.০৭.০৬ ০১:৪৯
প্রয়োজনে নিজেদের টাকাতেই সেতু হবে তবুও কেবিনেট থেকে আবুল সাহেবকে সরানো যাবে না।এর রহস্যটা কি আমরা জানতে চাই।

Sajjad

Sajjad

২০১২.০৭.০৬ ০২:১৩
Dear Prime Minister , I read Forbes regularly, If you told us to belielve report of Forbes than you have to believe Creditibility of Dr. Younus. Cause they treated Dr. Younus one the sucessful Entreprener of the World. Now who is correct about Dr. Yunus ,You or Forbes . please update nation immediately. and prove you are telling truth

Md.Murshedur Rahman

Md.Murshedur Rahman

২০১২.০৭.০৬ ০২:৪৫
সাগর - রুনি হত্যা কান্ডের পর যখন দেশ ব্যাপি প্রতিবাদের ঝড় উঠে , তখন স্বরাস্ট্র মনত্রনালয় থেকে বলা হল
বিষয়টি প্রধানমন্ত্রী দেখছেন অপেক্ষা করেন সুস্ঠ বিচার পাওয়া যাবে । ইলিয়াছ আলী গুম হওয়ার পর তার স্ত্রী কন্যাকে প্রধান মন্ত্রী সান্তনা দিয়ে বললেন অপেক্ষা কর , অতি সত্তর ইলিয়াছ ফিরে আসবে । বাবু সুরন্জিতের বস্তা
ভরা টাকা কেলেংকারির সময় বলা হল অপেক্ষা করেন সুস্ঠ বিচার করা হবে । পদ্মা সেতুর কেলংকারীতেও
আপনারা দেশবাসী অপেক্ষা করতে পারবেন না , এত লাপালাফি করছেন কেন , আরও একবার অপেক্ষা করুন । মাননীয় প্রধান মন্ত্রী , সুরন্জিত বাবু , সাজেদা চৌধুরী বলছেন তো এবার বিশ্ব ব্যাংকের টাকা নেবেন না ,নিজের টাকা দিয়েই পদ্মা সেতু হবে । সুতরাং আরওএকবার অপেক্ষা করুন ।

Prabir Paul

Prabir Paul

২০১২.০৭.০৬ ০২:৪৭
যতই গলাবাজী আর সস্তা সেন্টিমেন্ট তোলার লেকচার দেননা কেনো এখন, লাভ নেই । যা ডুবার ডুবে গেছে ।

nobikhan_panda

nobikhan_panda

২০১২.০৭.০৬ ০৩:২৭
ঘুমে বকে, দ্বিবা স্বপ্ন, ক
রেন কে নিষেধ করছে ?
২০১২.০৭.০৬ ০৪:২৬
বর্তমানের ইন্টারনেটের স্পিড দিয়ে ফোর্বস, ওয়াল স্ট্রিট জার্নাল, ইউটিউব পড়া খুবই বিরক্তিকর। ইন্টারনেটের স্পিড ডাবল করে দিন। বিটিসিএল এর ব্যান্ডউইথ এর দাম হাফ করে দিন।

sharif rahman

sharif rahman

২০১২.০৭.০৬ ০৪:৪৬
Delivery has failed to these recipients or distribution lists:

sheikhhasina@hotmail.com
An error occurred while trying to deliver this message to the recipient's e-mail address. Microsoft Exchange will not try to redeliver this message for you. Please try resending this message, or provide the following diagnostic text to your system administrator.

Md. Nasim Reza

Md. Nasim Reza

২০১২.০৭.০৬ ০৬:০৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এর চিঠি ২টি দেশের জনগনের কাছে প্রকাশ করুন। আর যদি না করেন তাহলে আমরা ভাববো আপনি মাথ্যাবাদি।

Md. Anisuzzaman

Md. Anisuzzaman

২০১২.০৭.০৬ ০৭:০৪
All ready we have spend 1500 cror taka from The Padma Bridge fund. How funny!
Why Word Bank finance in this type project? We will perticipate in The padma Bridge. But utilise
the fund more carefully.

মুহাম্মদ  সাইফুল্লাহ

মুহাম্মদ সাইফুল্লাহ

২০১২.০৭.০৬ ০৮:৩০
সেতু করার জন্য আমাদের ১৬ কোটি মানুষ আছেন। ৮০ লাখ প্রবাসী আছেন।’
প্রবাসীরা কি মানুষ না? আপনারা বিপদে পড়লে প্রবাসীর দরকার হয়! আর প্রবাসীদের বিপদে কোন দিন সাড়া দিয়েছেন না আপনাদের রাষ্টদূতরা সাড়া দিয়েছে?

Abdur Rashid

Abdur Rashid

২০১২.০৭.০৬ ০৯:২৬
Please talk like PM.

MD MOSTAFIZUR RAHMAN

MD MOSTAFIZUR RAHMAN

২০১২.০৭.০৬ ১১:০২
NOBODY BLEIVE YOU...

talha chowdhury

talha chowdhury

২০১২.০৭.০৬ ১১:০৪
Thanks prime minister. Go ahead.

M H Talha Chowdhury
Sunamgonj

SojaBangla

SojaBangla

২০১২.০৭.০৬ ১১:১৪
Like Germany, they introduce double tax as government tax plus fund for merging both germans.
Looks like our PM giving us that hint.

Md. Bulbul Ahmed

Md. Bulbul Ahmed

২০১২.০৭.০৬ ১২:০২
প্রতেককেই তার কৃত কর্মের ফল ভোগ করিতে হইবে... আগে নিজের দলের চোর গুলোকে সামলান.. তারপর কিছু বলার থাকলে বলুন.. । এভাবে অন্যের সমালোচনা করা এবং মিথ্যা কথা বলা আপনি শেখ হাসিনা হিসাবে করতে পারেন কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নয়।
২০১২.০৭.০৬ ১২:০৮
শেখ হাসিনা সব সময় খুব সুনদর করে মিথ্যা বলেন।
sheikhhasina@hotmail.com

pulak

pulak

২০১২.০৭.০৬ ১২:৪২
অনেক দিন না খেয়ে থাকা কোনো মানুষের কাছে খাবার দিলে তখন মানুষ পশুর মত আচরণ করে ।
তাই আপনি ( প্রধান মন্ত্রী ) যতই বলেন যেই মন্ত্রী দূনীর্তি করবে তাকে সরিয়ে নেয়া হবে এটা অসম্ভব ।
কতজন কে সড়াবেন ??
যেই মন্ত্রীকেই দ্বায়িত্ব দেন না কেনো দূনীর্তি হবেই তা ১টাকা হোক আর ১ কোটি টাকাই হোক।
তাই অযথা কথা না বলে, কিভাবে পদ্মা সেতু তৈরী করা যায় সুষ্ঠভাবে সেটাই ভাবুন ...।
প্রয়োজনে সবার মতামত নিন ।। স্বাধীন নাগরিক হিসেবে সবার এই অধিকার আছে .।
আমি ধারনাই যেটা ভাল মনে হলো প্রকাশ করলাম বাকি আপনাদের ইচ্ছা।

ধন্যবাদ

tuku

tuku

২০১২.০৭.০৬ ১৩:৪১
i agrry

Md Mahbubul Islam

Md Mahbubul Islam

২০১২.০৭.০৬ ১৩:৪৫
যদি তা সমবব হয়,তাহলে অত কাহিনের মানে?

sumin chy

sumin chy

২০১২.০৭.০৬ ১৪:১২
আমাদেরকে আর কত বোকা বানাবেন..

Zaman

Zaman

২০১২.০৭.০৬ ১৪:২৩
ক্ষমতা, হাই রে ক্ষমতা!!! ক্ষমতায় না থাকলে এমন কাজ করে এমন করে কথা বললে কি হত তা আল্লাহই জানেন আর জনগনও জানেন। মানুষকে এত ধোকা দেওয়ার পরও কোন সমস্যা হয় না আমাদের দেশে, অন্য দেশে হলে কি হত আল্লাহই জানেন। আমাদের প্রধানমন্ত্রী একবার বলছেন বিশ্বব্যাংকের টাকাই তো ছাড় হয় নাই তাইলে দুর্নীতি হবে কোথায়? আবার পরক্ষনে বলছেন, বিগত সরকারের আমলে এই সেতুতে দুর্নীতি করেছিল বিএনপি সরকার। যে মানুষ এমন কথা বলে তার সম্পর্কে সাধারন মানুষের কি ধারনা হতে পারে সেটা বলাই বাহুল্য। বর্তমান প্রধানমন্ত্রীর আমলে টাকা ছাড়া হয় নাই বলে দুর্নীতি হয় নাই, তাইলে এর আগের সরকারে আমলে কি বিশ্বব্যাংক টাকা ছাড় করেছিল? একটা মুর্খ লোকও বুঝতে পারবে এমন বক্তব্যের অর্থ। আমাদের দুঃখ, আমরা একজন ভাল সৎ নেতা পেলাম না এখন পর্যন্ত যার উপর দেশের উন্নতির ব্যাপারে পুরোপুরি নির্ভর করা যায়।

Jannatul Ferdous Keya

Jannatul Ferdous Keya

২০১২.০৭.০৬ ১৪:২৯
আসলে কার কথা যে টিক বুজি না।

Babar

Babar

২০১২.০৭.০৬ ১৪:৩৭
পদ্মা সেতু নির্মাণে প্রবাসী মন্ত্রনালয়ের মাড্ডমে আমরা ১ লাখ প্রবাসী যদি ১ লাখ টাকা বিনিয়োগ করি , তাহলে ১০০০ কোটি হয়, সরকার যদি ১ লাখ প্রবাসীকে ১০ বছরে ৫% লাভে টাকা গুলা পেরত দেয় আর ১০ বছর বিনামুললে এদেরকে পদ্মা সেতু পারাপারের সুবিদা দেয় (বছরে ১০/১২ বার ) তাহলে মনে হয় টাকার অভাব হবেনা। আসুন সবাই মিলে পদ্মা সেতু নির্মাণ করি।

kamrul2436

kamrul2436

২০১২.০৭.০৬ ১৪:৪৫
পদ্মা সেতু হবে

Zahid Islam Modhu

Zahid Islam Modhu

২০১২.০৭.০৬ ১৪:৫৯
digital gov.

mohammad hafijur rahman

mohammad hafijur rahman

২০১২.০৭.০৬ ১৫:১৮
নিজেদের টাকায় তো করবেন ই কিন্তু টাকাটা আসবে কোথা থেকে সেটা কী জ়ানেন ?????????? যে দেশে বাজেটের বেশি টাকা আসে ঋন করে সে দেশ এত টাকা পাবে কোথায় ? শেয়ার বাজার থেকে যে কোটি কোটি টাকা লোপাট হয়েছে সেগুলো অন্তত এখানে হালাল করুন । খাইছেন তো অনেক এখন যাবার বেলায় অন্তত কিছু দিয়ে জান

Abm Asaduzzaman

Abm Asaduzzaman

২০১২.০৭.০৬ ১৫:৩২
আমাদের প্রধানমন্ত্রী কি বাংলাদেশের মানুষকে এতই বোকা মনে করেন নাকি? কথা বার্তার একটু ব্যালেন্স থাকা দরকার।

mizan

mizan

২০১২.০৭.০৬ ১৭:৪৩
আমি একটা মিস কল দিলাম ম্যাডআমকে কিন্তু ফোনটি বন্দ পেলাম হয়তো লোড সেটিং এ চার্জ ছিলোনা ,যাইহোক যত টাকা লাগে আমি দেব (সমর্থ অনুযায়ী )আপনারা আগে বাড়েন তো,সামান্য একটা সেতু নিয়ে এতো কথা আর ভালো লাগেনা ।

Dr. Jahir Uddin Ahmad

Dr. Jahir Uddin Ahmad

২০১২.০৭.০৬ ১৮:২৭
আমরা দুই বোন এবং আমাদের পাঁচ
ছেলে-মেয়ে নিয়ে আমাদের পরিবার।
আমরা দেশের জন্য কাজ করতে এসেছি।
দুর্নীতি বা কমিশন খাওয়ার জন্য
আসিনি।

Mahbub A. Chunnu

Mahbub A. Chunnu

২০১২.০৭.০৬ ২১:৩২
পদ্মা সেতু নির্মান বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে এখনই এটা কোন জরুরী করণীয় প্রকল্প হওয়া উচিৎ নয়। মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি নিশ্চিৎ হয়ে থাকেন যে পদ্মা সেতু প্রকল্পে কোন দুর্নীতি হয়নি তা’হলে এই প্রকল্পের কাজ আপাততঃ স্থগিত রাখুন।

Rasel Alam

Rasel Alam

২০১২.০৭.০৬ ২১:৪৩
মাননীয় প্রধানমন্ত্রী আপনি পারবেন । নিজেদের অর্থেই পদ্মা সেতু করব। আমরা আপনার সঙ্গে আছি ।

MUNNA

MUNNA

২০১২.০৭.০৬ ২২:২০
DONT THINK PEOPLE OF BD ARE SAGOL.