চি ঠি প ত্র

| তারিখ: ০৫-০৭-২০১২

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নেশা ও পথশিশু
অনেক দিন ধরে দেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে পথে, ঘাটে, হাটে, লঞ্চঘাটে, রেলস্টেশন ও বাসস্টেশনগুলোতে একশ্রেণীর শিশু-কিশোর টোকাই, যাদের বাবা-মা নেই, তারাও আজ নেশার রাজ্যে প্রবেশ করতে বাধ্য হয়েছে। এসব নেশার শিকার পথশিশুদের রক্ষা করার দায়িত্ব সরকারের। মাদকাসক্ত লোকজন জোরপূর্বক এসব শিশুকে নেশা করায়, পরে ভাঙারি দোকানের মালামাল সংগ্রহে পাঠায় বা তাদের ব্যবহার করে। এসব পথশিশু নিষ্পাপ। এদের কোনো দোষ নেই। এরা পেটের জ্বালায় রাস্তাঘাটে যা পায় তা-ই খায় এবং পথেঘাটেই ঘুমায়। অথচ তাদের দেখার কেউ নেই। পরে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে এদের অনেকেই পরবর্তী সময়ে সন্ত্রাস ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। এরা একপর্যায়ে বেপরোয়া হয়ে ওঠে। এই পথশিশুদের রক্ষায় সরকার ও এনজিওসহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুব উদ্দিন চৌধুরী
ঢাকা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
আপনার মতামত দিন