ব্লগ থেকে...

| তারিখ: ০৫-০৭-২০১২

  • ৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

নির্বাচিত মন্তব্য
বাংলাদেশে ৫০টিরও বেশি হিন্দি চ্যানেল চলছে। এ অবস্থায় শিশুদের জন্য বাংলায় অনুষ্ঠান বানিয়েও কোনো লাভ নেই। যতদিন হিন্দি চ্যানেলগুলো বাংলাদেশে চলবে, ততদিন শিশুরা এগুলো দেখবেই। প্রয়োজন, সরকারের উদ্যোগে আইন করে সবগুলো হিন্দি চ্যানেল বন্ধ করে দেওয়া। আমাদের নিজস্ব ২০টিরও বেশি বাংলা টিভি চ্যানেল চলছে। আমরা এখন স্বনির্ভর। হিন্দি চ্যানেল বন্ধ হলে আমাদের শিল্পী-কলাকুশলীরা সম্মানজনকভাবে তাঁদের পেশাদারি তৈরি করতে পারবেন এবং সৃজনশীলতাও বেড়ে যাবে। অনুষ্ঠানগুলোর মানোন্নয়নও হবে। ফলে শিশুদের জন্য নিত্যনতুন আকর্ষণীয় অনুষ্ঠান তৈরির প্রতিযোগিতা আসবেই। আমরা বুঝতে পারি না, বর্তমান সরকার বাঙালি সংস্কৃতির চেতনাসমৃদ্ধ হয়েও কেন এ সমস্যার কথাটা বুঝতে পারছে না? আমাদের শিল্পীরাও কেনই বা এ ব্যাপারে সোচ্চার হচ্ছেন না?
মীর মহিউদ্দিন আহমেদ
moinwrites@gmail.com

নির্বাচিত প্রস্তাব
রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি বাজারে খাদ্যে ভেজাল ও রাসায়নিক দ্রব্য প্রয়োগের ক্ষতিকর দিকগুলো বড় বোর্ডে লিখে রাখতে হবে। প্রতিটি দোকানে খাদ্যে ভেজাল আর ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য প্রয়োগের ফলে কী শাস্তির বিধান আছে, তা যেন জনগণের দৃষ্টিগোচর হয়, এমন জায়গায় প্রদর্শন করতে হবে। একইভাবে বাজারে একটা অভিযোগ বাক্স রাখা যেতে পারে, যেখানে ক্রেতারা তাঁদের অভিযোগগুলো বাক্সে রাখবেন; যা সপ্তাহে একবার পর্যবেক্ষণ করা হবে। এভাবে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ খাদ্যের বিষ থেকে অনেকটা মুক্তি পাবে।
হাফিজুর রহমান
shahin.hafiz@yahoo.com

নিজের মত দিন...
ব্লগে
www.bodlejaobodledao.com
চলতি বিষয়—
 নৌ-দুর্ঘটনা বন্ধ করতেই হবে
 গণমাধ্যমে শিশুদের জন্য বাংলায়বিনোদন চাই
 ইভ টিজিংমুক্ত বাংলাদেশ চাই
 সড়ক দুর্ঘটনা কি চলতেই থাকবে?
 রাসায়নিক ও ভেজালমুক্ত খাবার চাই

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

আসাদ চৌধুরী

আসাদ চৌধুরী

২০১২.০৭.০৫ ১০:৩৯
বাংলাদেশে সমস্ত হিন্দি চ্যানেল বন্ধ করে দেয়া উচিত।
২০১২.০৭.০৫ ১২:৫০
হিন্দি চ্যানেল বন্ধ কেন? বিদেশি চ্যানেল বলে? তাহলে ইংরেজীও বন্ধ করে দিতে হবে। কিন্তু সমাধান সেখানে না। বাচ্চারা বা ছেলে মেয়েরা হিন্দি চ্যানেল কেন দেখে? কারন বেশিরভাগ সময় দেখা যায় তাদের অনুষঠানের মান আমাদের বাংলা চ্যানেল থেকে অনেক ভাল। আপনি বাংলাতে বানান ভাল অনুষঠান কে নিষেধ করেছে? এদিকে দেশি শিলপিদের বাদ দিয়ে ভারতীয় শাহরুখ খান কে কোটি কোটি টাকা খরচ করে নিয়ে আসবেন অন্যদিকে হিন্দি চ্যানেল বন্ধ করতে বলবেন কেন? হানিফ সংকেত এর ইত্যাদি হলে তো ঠিকই মানুষ বিটিভি দেখে, অন্য সময় দেখেনা,আবার ইদের সময় মানুষ দেশি চ্যানেল বেশি দেখে, এর কারন এই যে তখন সাধারন্ত ভালো অনুষঠান প্রচারিত হয়। সুরতাং দোষ চ্যানেলের না। যে কোন উন্নত দেশে হাজার খানেক চ্যানেল আছে। তাই কোন চ্যানেল বন্ধ করায় সমাধান না।

Mahboob Ul Alam

Mahboob Ul Alam

২০১২.০৭.০৫ ১৯:২১
বাংলার চেয়ে হিন্দি চ্যানেল ভাল নয়।

Abu Abir

Abu Abir

২০১২.০৭.০৬ ০৯:২৩
খোঁজ নিয়ে দেখুন, জাহাজের ডিজাইন অনুমোদনের জন্য 'ডিপার্টমেন্ট অব শিপিং' একজন রসায়নবিদ (কেমিস্ট) কে দিয়ে জাহাজের ডিজাইন চেক করে। এ ধরনের অরাজকতা বন্ধ না হলে, যোগ্য লোককে যোগ্য স্থানে বসানো না হলে নৌ-দুর্ঘটনা কখনই বন্ধ হবে না।